Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 14, 2026
৯৩ বছর বয়সী ক্যাথেরিন ডরোথি'র করোনা জয়

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
22 July, 2020, 10:00 am
Last modified: 22 July, 2020, 04:41 pm

Related News

  • সুস্থ হয়ে বাসায় ফিরেছেন বাণিজ্যমন্ত্রী
  • একশো বছরেরও বেশি বয়সী মানুষটি যেভাবে বেঁচে ফিরলেন করোনা থেকে
  • করোনা থেকে বেঁচে ফেরা রোগীর হাসপাতাল বিল ১১ লাখ ডলার!
  • হাসপাতালের অব্যবস্থাপনার মধ্যেও ‘নিয়মিত চেক আপ ও মনোবলের কারণে’ সুস্থ হয়েছেন ওমর আলী
  • বরগুনায় একদিনেই করোনা জয়ের ছাড়পত্র পেল পাঁচজন

৯৩ বছর বয়সী ক্যাথেরিন ডরোথি'র করোনা জয়

কর্মীরা আন্টি ডরোথির কাশি সম্পর্কে পরিবারকে জানায়। ডাক্তারের পরামর্শে ক্যাথেরিন ডরোথির কোভিড-১৯ পরীক্ষা করা হয়। পরীক্ষায় তার করোনা পজিটিভ ধরা পড়ে। 
টিবিএস ডেস্ক
22 July, 2020, 10:00 am
Last modified: 22 July, 2020, 04:41 pm
ক্যাথেরিন ডরোথি নিউম্যান (৯৩)

বিশ্বব্যাপী করোনা মহামারির কারণে সব বয়সী মানুষের মাঝে মরণভীতি ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসনহখ্যান অনুযায়ী, পৃথিবী জুড়ে বিভিন্ন বয়সের  ৬ লাখ ১৫ হাজার ৪১২ জন মারা গেছেন। তবে সুস্থতার পরিমাণও অনেক, সুস্থ হয়ে ফিরেছেন অনেকেই। তাদেরই একজন দক্ষিণ আফ্রিকার ৯৩ বছর বয়সী আন্টি ডরোথি নামের এক নারী। 

দক্ষিণ আফ্রিকায় চুড়ান্ত আঘাত হেনেছে করোনাভাইরাস, প্রতিদিন ছাড়িয়ে যাচ্ছে গতদিনের মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। দেশটিতে কোভিড-১৯ নিয়ে চরম হতাশার মধ্যেও আশা জাগিয়েছেন ৯৬ বছর বয়সী কেপটাউনের ক্যাথেরিন ডরোথি নিউম্যান। করোনা জয় করে ফিরে দক্ষিণ আফ্রিকাব্যাপী আলোচনার জন্ম দিয়েছেন এই বয়োবৃদ্ধ নারী।

কোভিড-১৯ নিয়ে চিকিৎসকরা বরাবরই সর্তক করে আসছেন বয়োবৃদ্ধদের চলাফেয়া ও যত্ন বিষয়ে। তারা এ-ও বলছেন, বয়স্ক ব্যক্তিদের করোনায় সংক্রমণ হলে মারা যাবার সম্ভবনা সবচেয়ে বেশি।

দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ হেলথ ডিপার্টমেন্ট জানায়, ক্যাথেরিন ডরোথি প্রদেশের সিনিয়র সিটিজেনদের মধ্যে ১৯তম।  শহরের মানুষজন তাকে ভালোবেসে ডরোথি, আন্টি ডরোথি বা মা নিউম্যান নামে ডাকে। 

ছেলে উইলিয়াম নিউম্যান বলেছেন, তার মা দক্ষিণ আফ্রিকার  ক্লেরেমন্টের এক গ্রামে ১৯২৬  সালের ১০ অক্টোবর জন্মগ্রহণ করেন।

তবে তিনি গত নয় বছর ধরে, হুইস নুওল্যান্ডের বাসিন্দা। এখানে সবসময় তার যত্ন নেওয়া হচ্ছিল। কোভিড-১৯ মহামারি পরিস্থিতিতেও  প্রত্যেকে যথেষ্ট চেষ্টা করেছে তাকে নিরাপদে রাখার।

কিন্তু গত ২ জুন, কর্মীরা আন্টি ডরোথির কাশি সম্পর্কে পরিবারকে জানায়। ডাক্তারের পরামর্শে ক্যাথেরিন ডরোথির কোভিড-১৯ পরীক্ষা করা হয়। পরীক্ষায় তার করোনা পজিটিভ ধরা পড়ে। 

উইলিয়াম বলেন, আমাদের মায়ের বয়সের বিষয়টা পরিবারের পক্ষে সত্যই উদ্বেগজনক ছিল। তবে এই পরিস্থিতির জন্য হুইস নুওল্যান্ডের কোভিড-১৯ প্রস্তুতি সম্পর্কে জেনে আমরা কিছুটা হলেও সান্ত্বনা পেয়েছি।

এই সময়ে, ক্যাথেরিন ডরোথিকে কঠোর প্রোটোকলের আওতায় যত্ন নেওয়া হচ্ছিল। তবে পরে শ্বাসকষ্ট দেখা দিলে, তাকে গ্রুয়েট শিউর হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে প্রয়োজনীয় যত্ন এবং চিকিৎসা পেয়েছিলেন তিনি। এরপর তার শারিরীক অবস্থার উন্নতি হলে তাকে আশা সিটিআইসিসি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে, নিয়মিত যত্ন ও চিকিৎসা পাওয়ার পর অবশেষে কোভিড-১৯  উপসর্গগুলো থেকে মুক্তি পান তিনি। সুস্থ হবার পর হাসপাতাল থেকে বাড়ি নিয়ে আসা হয় তাকে।

তাদের মাকে ফিরে পেয়ে স্বস্তিতে আছেন আন্টি ডরোথির পরিবার। তার ছেলে নিউম্যান জানান, কোভিড-১৯ অবস্থার বিষয়ে আর কোনও উদ্বেগ নেই। এবং তিনি আর সংক্রামক নন। আন্টি ডরোথি ফিরে এসেছেন তার হুইস নুওয়েল্যান্ড শহরে। তাকে পেয়ে শহরের সবাই খুশি।

সূত্র: দ্য সাউথ আফ্রিকান

Related Topics

টপ নিউজ

করোনা থেকে সুস্থ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
    রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
  • পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
    পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাড়তি ৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ে ফের ১% পর্যন্ত সম্পদ কর চালুর পরিকল্পনা সরকারের
  • ছবি: টিবিএস কোলাজ
    ৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  
  • মোশাররফ হোসেন। ফাইল ছবি: সংগৃহীত
    সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন
  • কাউসার আহমেদ। ছবি: সংগৃহীত
    চট্টগ্রামে ফ্লাইওভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার; অপমৃত্যুর মামলা

Related News

  • সুস্থ হয়ে বাসায় ফিরেছেন বাণিজ্যমন্ত্রী
  • একশো বছরেরও বেশি বয়সী মানুষটি যেভাবে বেঁচে ফিরলেন করোনা থেকে
  • করোনা থেকে বেঁচে ফেরা রোগীর হাসপাতাল বিল ১১ লাখ ডলার!
  • হাসপাতালের অব্যবস্থাপনার মধ্যেও ‘নিয়মিত চেক আপ ও মনোবলের কারণে’ সুস্থ হয়েছেন ওমর আলী
  • বরগুনায় একদিনেই করোনা জয়ের ছাড়পত্র পেল পাঁচজন

Most Read

1
রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
অর্থনীতি

রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত

2
পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
বাংলাদেশ

পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাড়তি ৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ে ফের ১% পর্যন্ত সম্পদ কর চালুর পরিকল্পনা সরকারের

4
ছবি: টিবিএস কোলাজ
বাংলাদেশ

৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  

5
মোশাররফ হোসেন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন

6
কাউসার আহমেদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামে ফ্লাইওভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার; অপমৃত্যুর মামলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net