Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
বরগুনায় একদিনেই করোনা জয়ের ছাড়পত্র পেল পাঁচজন

বাংলাদেশ

বরগুনা সংবাদদাতা
29 April, 2020, 04:50 pm
Last modified: 29 April, 2020, 05:02 pm

Related News

  • ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে বরগুনার অধিকাংশ ওয়ার্ড: আক্রান্ত ২,৪০৭, মৃত্যু ৬ জনের
  • বরগুনায় বাস ও থ্রি-হুইলার সংঘর্ষ, নিহত ২
  • বর্ষা শুরুর আগেই বরগুনায় ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক 
  • বরগুনায় ৩০ কেজির ভোল মাছ সাড়ে ৩ লাখ টাকায় বিক্রি
  • বরগুনায় ধর্ষণের শিকার শিশু, তার পরিবারের নিরাপত্তা নিশ্চিতে ডিসি-এসপিকে নির্দেশ

বরগুনায় একদিনেই করোনা জয়ের ছাড়পত্র পেল পাঁচজন

বুধবার দুপুরে বরগুনা জেনারেল হাসপাতাল চিকিৎসাধীন থাকা চার জনকে সুস্থতার ছাড়পত্র দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। পরে তাদের বরগুনা জেলা পুলিশের নিজস্ব পরিবহনে নিজ নিজ বাড়িতে পৌঁছে দেয়া হয়। এছাড়া অপর একজন ছিলেন তার নিজ বাড়িতে চিকিৎসাধীন।
বরগুনা সংবাদদাতা
29 April, 2020, 04:50 pm
Last modified: 29 April, 2020, 05:02 pm

বরগুনায় করোনাভাইরাসে সংক্রমিত আরো পাঁচজন রোগী সম্পূর্ণভাবে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বুধবার দুপুরে বরগুনা জেনারেল হাসপাতাল চিকিৎসাধীন থাকা চার জনকে সুস্থতার ছাড়পত্র দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। পরে তাদের বরগুনা জেলা পুলিশের নিজস্ব পরিবহনে নিজ নিজ বাড়িতে পৌঁছে দেয়া হয়।

এছাড়া অপর একজন ছিলেন তার নিজ বাড়িতে চিকিৎসাধীন। তিনিও সম্পূর্ণভাবে সুস্থ হয়ে আজ থেকে স্বাভাবিক জীবনযাপন শুরু করেছেন। এ নিয়ে জেলায় মোট ১০ জন করোনা ভাইরাসে সংক্রমিত রোগী সম্পূর্ণভাবে সুস্থ হয়েছেন। আর এ ভাইরাসটিতে সংক্রমিত হয়ে এখনও চিকিৎসাধীন আছেন ১৮ জন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বুধবার যে ৫ জন সুস্থতার ছাড়পত্র পেয়েছেন- তাদের মধ্যে দুইজনের বাড়ি বামনা উপজেলায় এবং তিনজনের বাড়ি বরগুনা সদর উপজেলায়। এই পাঁচজনের মধ্যে একজন নারী রয়েছেন।

বামনার যে দুজন ছাড়পত্র পেয়েছেন- তাদের বয়স ৫২ বছর এবং ৪৫ বছর। সদর উপজেলায় যারা ছাড়পত্র পেয়েছেন- তাদের বয়স ৪৫ বছর, ৬৬ বছর এবং ৭০ বছর।

বরগুনা জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের প্রধান চিকিৎসক কামরুল আজাদ বলেন, যথাসময়ে চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা পাওয়ায় তারা সুস্থ হয়েছেন। 

তিনি আরও বলেন, উপসর্গ অনুযায়ী আমরা তাদের চিকিৎসা দিয়েছি। আমাদের সাধ্য অনুযায়ী তাদের সংস্পর্শে থেকে চিকিৎসা দিয়েছি। তবে আমরা সব থেকে বেশি যা করেছি, তা হলো তাদের মানসিকভাবে সাহস জুগিয়েছি। ভেঙে পড়তে দেইনি। সবসময় উৎসাহ দিয়েছি।

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. সোহরাব উদ্দিন বলেন, আমরা চেষ্টা করেছি রোগীদের সাধ্যমতো সেবা দেয়ার। করোনাভাইরাসের নির্দিষ্ট চিকিৎসা না থাকলেও লক্ষণ দেখে আমরা চিকিৎসা দিয়েছি। সার্বক্ষণিক তাদের নজরদারিতে রেখেছি। এসব কারণে আমরা এখন পর্যন্ত ১০ জনকে সুস্থ করে তুলতে সক্ষম হয়েছি। এই কৃতিত্ব বরগুনার সব চিকিৎসক, টেকনোলজিস্ট এবং নার্সসহ সব স্বাস্থ্যকর্মীর।

বরগুনায় এখন পর্যন্ত ৩০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে চারজন নারী এবং অন্যরা পুরুষ। আক্রান্তদের মধ্যে মারা গেছেন দুজন। 
 
Related Topics

টপ নিউজ

বরগুনা / করোনা থেকে সুস্থ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
    হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

Related News

  • ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে বরগুনার অধিকাংশ ওয়ার্ড: আক্রান্ত ২,৪০৭, মৃত্যু ৬ জনের
  • বরগুনায় বাস ও থ্রি-হুইলার সংঘর্ষ, নিহত ২
  • বর্ষা শুরুর আগেই বরগুনায় ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক 
  • বরগুনায় ৩০ কেজির ভোল মাছ সাড়ে ৩ লাখ টাকায় বিক্রি
  • বরগুনায় ধর্ষণের শিকার শিশু, তার পরিবারের নিরাপত্তা নিশ্চিতে ডিসি-এসপিকে নির্দেশ

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

4
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

5
ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net