Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 12, 2026
৯০ শতাংশের বেশি কার্যকর প্রমাণিত ফাইজার ও বায়োএনটেকের কোভিড টিকা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
09 November, 2020, 08:05 pm
Last modified: 09 November, 2020, 08:14 pm

Related News

  • ফাইজার ভ্যাকসিনের মেয়াদ বাড়লো ৩ মাস: স্বাস্থ্য অধিদপ্তর
  • ২০৩০ সাল নাগাদ তৈরি হবে ক্যান্সারের ভ্যাকসিন, জানালেন করোনার টিকা প্রস্তুতকারক বায়োএনটেকের প্রতিষ্ঠাতারা 
  • টিকা নেওয়ার পরও হচ্ছেন করোনায় আক্রান্ত, কারণ জানালেন গবেষকরা
  • স্টিকার-রূপী স্কিন প্যাচই কি কোভিড টিকার ভবিষ্যৎ 
  • করোনা ভ্যাকসিন নেওয়ার ‘কোনো মানে নেই,’ বললেন ব্রাজিলের প্রেসিডেন্ট

৯০ শতাংশের বেশি কার্যকর প্রমাণিত ফাইজার ও বায়োএনটেকের কোভিড টিকা

ফাইজারের সফলতার সূত্রে, অন্যান্য গবেষণাধীন প্রার্থী টিকাও সফল হবে- এমন আশা জেগেছে। আর সেটা হবে করোনাভাইরাসের বিরুদ্ধে মানব সভ্যতার বিজয়ের মুহূর্ত, যার শুরুটা আজকের দিন থেকেই হয়েছে।  
টিবিএস ডেস্ক
09 November, 2020, 08:05 pm
Last modified: 09 November, 2020, 08:14 pm
প্রতীকী ছবিটি নিক্কেই এশিয়ান রিভ্যিউ থেকে সংগৃহীত।

মার্কিন ওষুধ প্রস্তুতকারক ফাইজার ইঙ্কের তৈরি টিকা ৯০ শতাংশের বেশি কার্যকর হয়েছে । আজ সোমবার (৯ নভেম্বর) চূড়ান্ত পরীক্ষার প্রাথমিক ফলাফল অনুসারে কোভিড-১৯ প্রতিরোধে নিজেদের উদ্ভাবিত টিকার সফলতা সম্পর্কে জানায় কোম্পানিটি। 

বিশ্বব্যাপী ১১ লাখের বেশি জীবন কেড়ে নিয়েছে চলমান মহামারি। বিশ্ব অর্থনীতির মূলে আঘাত করছে করোনাভাইরাস। ফাইজারের ঘোষণা এমন সঙ্কট থেকে মুক্তি পাওয়ার উজ্জ্বল সম্ভাবনা যোগ করেছে। 

সবচেয়ে বড় ঘটনা হচ্ছে; মার্কিন কোম্পানি ফাইজার এবং তার জার্মান অংশীদার বায়োএনটেক এসই হচ্ছে প্রথম ওষুধ প্রস্তুতকারক সংস্থা যারা তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালের বিশ্লেষিত তথ্য তুলে ধরতে সক্ষম হয়েছে। খবর রয়টার্সের। 

টিকার গুরুতর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া পাওয়া যায়নি বলেও কোম্পানিদ্বয় জানিয়েছে। এবং চলতি মাসের শেষদিকে তারা মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসনের কাছে এর জরুরি প্রয়োগের অনুমোদন চাইবে।  

অনুমোদন মিললে প্রথমদিকে সীমিত আকারে এটি শুধু সংক্রমণের বেশি ঝুঁকিতে থাকা ব্যক্তিদের দেওয়া হবে। 

তবে ফাইজারের সফলতার সূত্রে, অন্যান্য গবেষণাধীন প্রার্থী টিকাও সফল হবে- এমন আশা জেগেছে। আর সেটা হবে করোনাভাইরাসের বিরুদ্ধে মানব সভ্যতার বিজয়ের মুহূর্ত, যার শুরুটা আজকের দিন থেকেই হয়েছে।   

এমন কথা জানান ফাইজারের চেয়ারম্যান এবং মুখ্য নির্বাহী অ্যালবার্ট বৌরলা। 

আনুষ্ঠানিক বিবৃতিতে তিনি বলেন, ''আজ বিজ্ঞান এবং মানবজাতির জন্য মহান এক দিন। বিশ্বজুড়ে যখন আবারও সংক্রমণের নতুন রেকর্ড করছে, হাসপাতালগুলো রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে, অর্থনীতি সম্পূর্ণরূপে সচল করা যাচ্ছে না- ঠিক তখনই আমরা নিজেদের গবেষণায় অর্জিত মাইলফলকের কথা জানাচ্ছি।''

এনিয়ে দেওয়া এক সাক্ষাৎকারে ফাইজারের অন্যতম শীর্ষ প্রতিষেধক বিজ্ঞানী বিল গ্রাবার বলেন, ''আমি উৎফুল্ল। জনস্বাস্থ্যের জন্য এটা উজ্জ্বল এক মুহূর্ত। বর্তমানে আমরা যে বিপদে আছি, তার অবসান হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে ।''

Related Topics

টপ নিউজ

কোভিড-১৯ টিকা / ফাইজার ইঙ্ক / বায়োএনটেক এসই

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গ্রাফিকস: টিবিএস
    কোনো বিশেষ কোম্পানি নয়, সবার জন্য উন্মুক্ত হচ্ছে জ্বালানি তেল আমদানি ও বিক্রির সুযোগ: জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    অর্থ আত্মসাত মামলা: স্ট্রেচারে করে ঢাকার আদালতে পদ্মা ব্যাংকের সাবেক কর্মকর্তা
  • ঢাকা মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/ টিবিএস
    সুদের খরচ বাদ দিয়ে এমআরটি লাইন-৫-এর ব্যয় কমল ২,২১৭ কোটি টাকা
  • প্রতীকী ছবি
    বাংলাদেশ ব্যাংক থেকে ই-ওয়ালেট চালুর লাইসেন্স পেল বাংলালিংকের সাবসিডিয়ারি
  • ফাইল ছবি: টিবিএস
    নিলামে উঠছে র‍্যাবের প্রশিক্ষিত ল্যাব্রাডর ও জার্মান শেফার্ড জাতের ৮ কুকুর
  • ছবি: সংগৃহীত
    রাষ্ট্রায়ত্ত দুই জুট মিল ইজারা পেল প্রাণ-আরএফএল গ্রুপ

Related News

  • ফাইজার ভ্যাকসিনের মেয়াদ বাড়লো ৩ মাস: স্বাস্থ্য অধিদপ্তর
  • ২০৩০ সাল নাগাদ তৈরি হবে ক্যান্সারের ভ্যাকসিন, জানালেন করোনার টিকা প্রস্তুতকারক বায়োএনটেকের প্রতিষ্ঠাতারা 
  • টিকা নেওয়ার পরও হচ্ছেন করোনায় আক্রান্ত, কারণ জানালেন গবেষকরা
  • স্টিকার-রূপী স্কিন প্যাচই কি কোভিড টিকার ভবিষ্যৎ 
  • করোনা ভ্যাকসিন নেওয়ার ‘কোনো মানে নেই,’ বললেন ব্রাজিলের প্রেসিডেন্ট

Most Read

1
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

কোনো বিশেষ কোম্পানি নয়, সবার জন্য উন্মুক্ত হচ্ছে জ্বালানি তেল আমদানি ও বিক্রির সুযোগ: জ্বালানিমন্ত্রী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অর্থ আত্মসাত মামলা: স্ট্রেচারে করে ঢাকার আদালতে পদ্মা ব্যাংকের সাবেক কর্মকর্তা

3
ঢাকা মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/ টিবিএস
বাংলাদেশ

সুদের খরচ বাদ দিয়ে এমআরটি লাইন-৫-এর ব্যয় কমল ২,২১৭ কোটি টাকা

4
প্রতীকী ছবি
অর্থনীতি

বাংলাদেশ ব্যাংক থেকে ই-ওয়ালেট চালুর লাইসেন্স পেল বাংলালিংকের সাবসিডিয়ারি

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

নিলামে উঠছে র‍্যাবের প্রশিক্ষিত ল্যাব্রাডর ও জার্মান শেফার্ড জাতের ৮ কুকুর

6
ছবি: সংগৃহীত
অর্থনীতি

রাষ্ট্রায়ত্ত দুই জুট মিল ইজারা পেল প্রাণ-আরএফএল গ্রুপ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net