Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 27, 2026
৬৮ বছর পর ফের টাটার হাতে এয়ার ইন্ডিয়া

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
09 October, 2021, 09:45 am
Last modified: 09 October, 2021, 09:54 am

Related News

  • ৩০০ ফুট নিচে নেমেছিল ফ্লাইট: এবার মাদক পরীক্ষায় ‘ফেল’ করলেন এয়ার ইন্ডিয়ার আরও ২ পাইলট
  • এয়ার ইন্ডিয়ার পাইলটের ডোপ টেস্টে মাদকের উপস্থিতি শনাক্ত
  • ঝাঁকুনিতে ৩০০ ফুট নিচে নেমে যায় বিমান: ডোপ টেস্টে পজিটিভ হতে পারেন এয়ার ইন্ডিয়ার ক্যাপ্টেন
  • পাকিস্তানের আকাশসীমায় নিষেধাজ্ঞার পর ইরান যুদ্ধ, দ্বিগুণ চাপে ভারতীয় এয়ারলাইনস
  • এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্ত ‘ইচ্ছাকৃত’, পাইলটই জ্বালানি ফুয়েল বন্ধ করেছিলেন: ইতালির প্রতিবেদন

৬৮ বছর পর ফের টাটার হাতে এয়ার ইন্ডিয়া

‘এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস’-এর ১০০ শতাংশ মালিকানা পাবে রতন টাটার সংস্থা। পাশাপাশি, এয়ার ইন্ডিয়ার বিমানবন্দর পরিষেবা সংক্রান্ত সংস্থা ‘এয়ার ইন্ডিয়া এয়ারপোর্ট সার্ভিসেস’-এর ৫০ শতাংশ অংশীদারিও হাতে পাবে টাটারা।  
টিবিএস ডেস্ক
09 October, 2021, 09:45 am
Last modified: 09 October, 2021, 09:54 am

ভারতের সরকারি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার নিয়ন্ত্রণ হাতে পাচ্ছে টাটা গোষ্ঠী। শুক্রবার দেশটির কেন্দ্রীয় সরকার জানিয়েছে, এয়ার ইন্ডিয়ার বিলগ্নিকরণের জন্য টাটা সন্সের জমা দেওয়া ১৮ হাজার কোটি টাকার দরপত্রটি গ্রাহ্য হয়েছে। এর ফলে ৬৮ বছর পরে ফের এয়ার ইন্ডিয়ার মালিকানা পাচ্ছে টাটারা।

এর ফলে এয়ার ইন্ডিয়ার কম খরচের উড্ডয়ন পরিষেবা 'এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস'-এর ১০০ শতাংশ মালিকানা পাবে রতন টাটার সংস্থা। পাশাপাশি, এয়ার ইন্ডিয়ার বিমানবন্দর পরিষেবা সংক্রান্ত সংস্থা 'এয়ার ইন্ডিয়া এয়ারপোর্ট সার্ভিসেস'-এর ৫০ শতাংশ অংশীদারিও হাতে পাবে টাটারা।  

ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের অধীনস্থ 'বিলগ্নিকরণ এবং রাষ্ট্রায়ত্ত সংস্থা নিয়ন্ত্রণ দপ্তরের সচিব তুহিন কান্ত শুক্রবার জানিয়েছেন, টাটা নিয়ন্ত্রিত টালিস প্রাইভেট লিমিটেডের দরপত্রটি গ্রাহ্য হয়েছে। রতন টাটাও এয়ার ইন্ডিয়ার নিয়ন্ত্রণ পাওয়ার কথা টুইট বার্তায় জানিয়েছেন। লিখেছেন, 'প্রত্যাবর্তনে স্বাগত এয়ার ইন্ডিয়া'।

টাটা গোষ্ঠী ছাড়াও বেসরকারি বিমান সংস্থা স্পাইস জেটের কর্ণধার অজয় সিংহ এয়ার ইন্ডিয়ার শেয়ার কেনার জন্য দরপত্র জমা দিয়েছিলেন। 

Welcome back, Air India ?? pic.twitter.com/euIREDIzkV— Ratan N. Tata (@RNTata2000) October 8, 2021

এয়ার ইন্ডিয়ার সামগ্রিক ঋণের পরিমাণ ৪৩ হাজার কোটি টাকা। যার মধ্যে ২২ হাজার কোটি টাকা ইতিমধ্যেই এয়ার ইন্ডিয়া অ্যাসেট হোল্ডিং লিমিটেড (এআইএএইচএল)-কে হস্তান্তরিত করা হয়েছে।

সংস্থার অন্যান্য সম্পত্তির মধ্যে রয়েছে মুম্বাইয়ের এয়ার ইন্ডিয়া বিল্ডিং এবং দিল্লির এয়ারলাইন্স হাউস। বার্ষিক ২০ কোটি টাকা ক্ষতিতে চলা এয়ার ইন্ডিয়ার অংশীদারি বিক্রি করে এককালীন ২,৭০০ কোটি টাকা নগদ পাবে কেন্দ্র।

প্রসঙ্গত, প্রায় ন'দশক আগে টাটা গোষ্ঠীরই হাত ধরে শুরু হয়েছিল ভারতের প্রথম বিমান সংস্থা। দেশের প্রথম পাইলট জে আর ডি টাটা প্রতিষ্ঠিত সেই টাটা এয়ারলাইন্সের নাম বদলে ১৯৪৬ সালে হয় এয়ার ইন্ডিয়া (এআই)। স্বাধীনতার পরে তার দখল চলে গিয়েছিল সরকারের হাতে। ২০১৪ সালে দেশের বিমান পরিষেবায় বিদেশি লগ্নির পথ চওড়া করে দিয়েছিল কেন্দ্রীয় সরকার। সে বছর জুনে মালয়েশিয়ার ধনকুবের টনি ফার্নান্ডেজের এয়ারএশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে ভারতের আকাশে এয়ার এশিয়া ইন্ডিয়া-র পরিষেবা শুরু করে টাটা। পরে সিঙ্গাপুর এয়ারলাইনসের সঙ্গে যৌথভাবে চালু করে বিমান পরিষেবা সংস্থা 'বিস্তারা'।
 
Related Topics

টপ নিউজ

এয়ার ইন্ডিয়া / টাটা গ্রুপ / রতন টাটা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • নেপালের একটি মার্কিন ভিসা সেন্টারের চিত্র। ছবি: রয়টার্স
    বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ সাময়িক স্থগিত করল ট্রাম্প প্রশাসন
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    বিদেশে কাজের সুযোগ: ৫০ হাজার কেয়ারগিভার তৈরিতে ৮৩৪ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার
  • শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
    শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
  • বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করা প্রতিষ্ঠানকে কর ছাড় দেবে এনবিআর
    বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করা প্রতিষ্ঠানকে কর ছাড় দেবে এনবিআর
  • ছবি: জুমাপ্রেস
    পূর্বঘোষণা ছাড়াই সিআইএ প্রধানের আকস্মিক মস্কো সফর, রহস্য
  • প্রতীকী ছবি
    ছয় মাসে ২.২৩ কোটি গাছ রোপণ করেছে সরকার, বার্ষিক লক্ষ্যমাত্রার ৪৩% অর্জন

Related News

  • ৩০০ ফুট নিচে নেমেছিল ফ্লাইট: এবার মাদক পরীক্ষায় ‘ফেল’ করলেন এয়ার ইন্ডিয়ার আরও ২ পাইলট
  • এয়ার ইন্ডিয়ার পাইলটের ডোপ টেস্টে মাদকের উপস্থিতি শনাক্ত
  • ঝাঁকুনিতে ৩০০ ফুট নিচে নেমে যায় বিমান: ডোপ টেস্টে পজিটিভ হতে পারেন এয়ার ইন্ডিয়ার ক্যাপ্টেন
  • পাকিস্তানের আকাশসীমায় নিষেধাজ্ঞার পর ইরান যুদ্ধ, দ্বিগুণ চাপে ভারতীয় এয়ারলাইনস
  • এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্ত ‘ইচ্ছাকৃত’, পাইলটই জ্বালানি ফুয়েল বন্ধ করেছিলেন: ইতালির প্রতিবেদন

Most Read

1
নেপালের একটি মার্কিন ভিসা সেন্টারের চিত্র। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ সাময়িক স্থগিত করল ট্রাম্প প্রশাসন

2
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

বিদেশে কাজের সুযোগ: ৫০ হাজার কেয়ারগিভার তৈরিতে ৮৩৪ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার

3
শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
বাংলাদেশ

শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের

4
বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করা প্রতিষ্ঠানকে কর ছাড় দেবে এনবিআর
অর্থনীতি

বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করা প্রতিষ্ঠানকে কর ছাড় দেবে এনবিআর

5
ছবি: জুমাপ্রেস
আন্তর্জাতিক

পূর্বঘোষণা ছাড়াই সিআইএ প্রধানের আকস্মিক মস্কো সফর, রহস্য

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

ছয় মাসে ২.২৩ কোটি গাছ রোপণ করেছে সরকার, বার্ষিক লক্ষ্যমাত্রার ৪৩% অর্জন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net