Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 14, 2026
এয়ার ইন্ডিয়ার পাইলটের ডোপ টেস্টে মাদকের উপস্থিতি শনাক্ত

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
11 August, 2026, 08:55 pm
Last modified: 11 August, 2026, 08:57 pm

Related News

  • মাদকের ডিজিটাল প্রমাণ যাচাইয়ে ‘ফরেনসিক ল্যাব’ চায় ডিএনসি
  • সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয়, জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের
  • গাঁজার পর এবার মদ: উড্ডয়নের আগে মদ্যপ অবস্থায় ধরা পড়ে বরখাস্ত এয়ার ইন্ডিয়ার পাইলট
  • মাদক-অবৈধ অস্ত্র নির্মূলে সমন্বিতভাবে কাজ করবে প্রশাসন: পানি সম্পদমন্ত্রী
  • জুয়া ও মাদক অনেক অপরাধের মূল কারণ: স্বরাষ্ট্রমন্ত্রী

এয়ার ইন্ডিয়ার পাইলটের ডোপ টেস্টে মাদকের উপস্থিতি শনাক্ত

প্রাথমিক স্ক্রিনিং টেস্টে পাইলট-ইন-কমান্ডের ফল "নন-নেগেটিভ" আসে, যা নিশ্চিতকরণের জন্য দ্বিতীয় দফা পরীক্ষার করা হয়।
টিবিএস রিপোর্ট
11 August, 2026, 08:55 pm
Last modified: 11 August, 2026, 08:57 pm
ছবি: রয়টার্স

থাইল্যান্ডের ফুকেট থেকে ভারতের দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট মাঝআকাশে হঠাৎ প্রচণ্ড ঝাঁকুনির (টার্বুলেন্স) মুখে পড়ে এবং মুহূর্তেই প্রায় ৩০০ ফুট নিচে নেমে যায়। এতে যাত্রী ও ফ্লাইট ক্রু'সহ আহত হন ১৭ জন। এই ঘটনায় ওই উড়োজাহাজের  পাইলট-ইন-কমান্ডের (প্রধান পাইলট) ডোপ টেস্টের চূড়ান্ত প্রতিবেদনে মাদকের উপস্থিতি পাওয়া গেছে। আজ মঙ্গলবার সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

ভারতের সরকারি তথ্যানুযায়ী, গত ৪ আগস্ট থাইল্যান্ডের ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার এ-৩২০ মডেলের 'এআই২৩৭৯' (রেজিস্ট্রেশন নম্বর ভিটি-ইএক্সও) ফ্লাইটটি মাঝআকাশে উড্ডয়নকালে হঠাৎ প্রায় ৩০০ ফুট নিচে নেমে যায়। তবে পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বিমানটি দিল্লিতে নিরাপদে অবতরণ করে।

ঘটনার পর নির্ধারিত জরুরি কার্যপদ্ধতি মেনে দিল্লিতে অবতরণের পরপরই ফ্লাইটের উভয় পাইলটেরই সাইকোঅ্যাকটিভ বা মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়া সৃষ্টিকারী পদার্থের পরীক্ষা করা হয়।

প্রাথমিক স্ক্রিনিং টেস্টে পাইলট-ইন-কমান্ডের ফল "নন-নেগেটিভ" আসে, যা নিশ্চিতকরণের জন্য দ্বিতীয় দফা পরীক্ষার করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম- দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রের বরাতে জানিয়েছে, চূড়ান্ত নিশ্চিতকরণ টেস্টের ফলাফলে এয়ার ইন্ডিয়ার ওই প্রধান পাইলটের দেহে গাঁজা বা মারিজুয়ানা ব্যবহারের উপস্থিতি পজিটিভ প্রমাণিত হয়েছে।

এর আগে আজ এয়ার ইন্ডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ক্যাম্পবেল উইলসনের নেতৃত্বে এয়ারলাইনটির একটি প্রতিনিধি দল ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

ঘটনাটির তদন্ত চলায় ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা 'ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন' (ডিজিসিএ) ককপিটের দুই ক্রুকেই (পাইলট) উড্ডয়নকালীন দায়িত্বের রোস্টার থেকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে।

পুরো ঘটনাটিকে "গুরুতর" হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে এবং ভারতের 'এয়ারক্রাফট অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো' (এএআইবি) এটি তদন্ত করছে।

Related Topics

টপ নিউজ

এয়ার ইন্ডিয়া / মাদক / ডোপ টেস্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • এক প্রতিষ্ঠান থেকে তিন পরিচালক নিয়োগের সুযোগ পেল ব্র্যাক ব্যাংক
    এক প্রতিষ্ঠান থেকে তিন পরিচালক নিয়োগের সুযোগ পেল ব্র্যাক ব্যাংক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে কড়া ভিসা নীতি: বাংলাদেশসহ একাধিক দেশের শিক্ষার্থীদের ভর্তির অফার বাতিল করছে বিশ্ববিদ্যালয়গুলো
  • মোংলা সমুদ্রবন্দর। ছবি: বাসস
    মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জে গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী ‘ডাকাত সাহেব’
  • প্রতীকী ছবি: টিবিএস
    কলেজে ছেলেদের থেকে এগিয়ে মেয়েরা, কিন্তু পিছিয়ে পড়ছে বিশ্ববিদ্যালয়ে গিয়ে
  • হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। ছবি: সংগৃহীত
    বাব আল-মান্দেব প্রণালির লড়াইয়ে ৪৭ পাকিস্তানি সেনাসহ সৌদি জোটের ৮৫ জনকে আটকের দাবি হুথিদের

Related News

  • মাদকের ডিজিটাল প্রমাণ যাচাইয়ে ‘ফরেনসিক ল্যাব’ চায় ডিএনসি
  • সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয়, জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের
  • গাঁজার পর এবার মদ: উড্ডয়নের আগে মদ্যপ অবস্থায় ধরা পড়ে বরখাস্ত এয়ার ইন্ডিয়ার পাইলট
  • মাদক-অবৈধ অস্ত্র নির্মূলে সমন্বিতভাবে কাজ করবে প্রশাসন: পানি সম্পদমন্ত্রী
  • জুয়া ও মাদক অনেক অপরাধের মূল কারণ: স্বরাষ্ট্রমন্ত্রী

Most Read

1
এক প্রতিষ্ঠান থেকে তিন পরিচালক নিয়োগের সুযোগ পেল ব্র্যাক ব্যাংক
অর্থনীতি

এক প্রতিষ্ঠান থেকে তিন পরিচালক নিয়োগের সুযোগ পেল ব্র্যাক ব্যাংক

2
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাজ্যে কড়া ভিসা নীতি: বাংলাদেশসহ একাধিক দেশের শিক্ষার্থীদের ভর্তির অফার বাতিল করছে বিশ্ববিদ্যালয়গুলো

3
মোংলা সমুদ্রবন্দর। ছবি: বাসস
অর্থনীতি

মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জে গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী ‘ডাকাত সাহেব’

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

কলেজে ছেলেদের থেকে এগিয়ে মেয়েরা, কিন্তু পিছিয়ে পড়ছে বিশ্ববিদ্যালয়ে গিয়ে

6
হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাব আল-মান্দেব প্রণালির লড়াইয়ে ৪৭ পাকিস্তানি সেনাসহ সৌদি জোটের ৮৫ জনকে আটকের দাবি হুথিদের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net