Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
৫-১১ বয়সিদের শরীরে ফাইজারের কোভিড টিকা ৯০.৭ শতাংশ কার্যকর

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
22 October, 2021, 10:20 pm
Last modified: 23 October, 2021, 01:18 am

Related News

  • রাসেল জায়েদীর হাতে তৈরি কাঠের চশমা যেভাবে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে
  • ‘আজাদী’
  • চট্টগ্রাম বিমানবন্দরে কোভিড-১৯ এর নতুন সাব-ভ্যারিয়েন্ট নিয়ে সতর্কতা জারি
  • শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু ও করোনা প্রতিরোধে নতুন নির্দেশনা দিয়েছে মাউশি
  • করোনায় ২৪ ঘণ্টায় আরও এক মৃত্যু, শনাক্ত ২৬

৫-১১ বয়সিদের শরীরে ফাইজারের কোভিড টিকা ৯০.৭ শতাংশ কার্যকর

৫ থেকে ১১ বছর বয়সি শিশুদের ট্রায়ালে ফাইজার-বায়োএনটেকের টিকা করোনার বিরুদ্ধে ৯০ দশমিক ৭ শতাংশ কার্যকারিতা দেখিয়েছে বলে শুক্রবার দাবি করেছে সংস্থাটি। 
টিবিএস ডেস্ক
22 October, 2021, 10:20 pm
Last modified: 23 October, 2021, 01:18 am

৫ থেকে ১১ বছর বয়সি শিশুদের ট্রায়ালে ফাইজার-বায়োএনটেকের টিকা করোনার বিরুদ্ধে ৯০ দশমিক ৭ শতাংশ কার্যকারিতা দেখিয়েছে বলে শুক্রবার দাবি করেছে সংস্থাটি। শিশুদের শরীরে এ টিকা প্রয়োগের অনুমোদন চেয়ে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) কাছে আবেদন করেছে ফাইজার। এ বিষয়ে আগামী মঙ্গলবার সিদ্ধান্ত নিতে পারে এফডিএ।

এফডিএতে জমা দেওয়া ব্রিফিং ডকুমেন্টে ফাইজার জানায়, ট্রায়ালে অংশ নেওয়া যেসব শিশুকে প্লাসিবো দেওয়া হয়েছিল তাদের ১৬ জন করোনায় আক্রান্ত হয়। আর যেসব শিশু টিকা নিয়েছিল, তাদের মধ্যে ৩ জনের করোনা শনাক্ত হয়।

ট্রায়ালে মোট ২ হাজার ২৬৮ শিশু অংশ নেয়। ট্রায়ালে অংশগ্রহণকারীদের মধ্যে প্লাসিবো গ্রহণকারীর দ্বিগুণ সংখ্যক শিশুকে টিকা দেওয়া হয়। করোনার উপসর্গ ছিল এমন শিশুদের দ্বিতীয় ডোজ দেওয়ার অন্তত এক সপ্তাহ পর তাদের শরীরে ৯০ দশমিক ৭ শতাংশ করোনা প্রতিরোধী অ্যান্টিবডির অস্তিত্ব পাওয়া যায় বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। 

প্রাথমিকভাবে ভাইরাসের বিরুদ্ধে টিকার কার্যকারিতা দেখার জন্য ৫ থেকে ১১ বছর বয়সি শিশুদের ওপর এ ট্রায়াল করা হয়নি। এ ট্রায়াল চালানো হয় টিকা দেওয়ার পর বয়স্কদের তুলনায় শিশুদের শরীরে কেমন অ্যান্টিবডি তৈরি হয়, তা জানার জন্য।

এ ফলাফলের ওপর ভিত্তি করে ফাইজার-বায়োএনটেক গত মাসে জানিয়েছিল যে, তাদের করোনা টিকা শিশুদের শরীরে শক্তিশালী প্রতিরোধক্ষমতা তৈরি করতে পারছে।

প্রাপ্তবয়স্কদের শরীরে সাধারণত ৩০ মাইক্রোগ্রাম টিকা প্রয়োগ করা হয়ে থাকে। শিশুদের শরীরে অবশ্য  প্রয়োগ করা হয়েছে ১০ মাইক্রোগ্রাম টিকা।

Related Topics

টপ নিউজ

কোভিড টিকা / করোনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
    সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

Related News

  • রাসেল জায়েদীর হাতে তৈরি কাঠের চশমা যেভাবে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে
  • ‘আজাদী’
  • চট্টগ্রাম বিমানবন্দরে কোভিড-১৯ এর নতুন সাব-ভ্যারিয়েন্ট নিয়ে সতর্কতা জারি
  • শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু ও করোনা প্রতিরোধে নতুন নির্দেশনা দিয়েছে মাউশি
  • করোনায় ২৪ ঘণ্টায় আরও এক মৃত্যু, শনাক্ত ২৬

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

2
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

4
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

5
সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর

6
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net