Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 05, 2026
স্পেসএক্সের নভোযানে মহাকাশ ভ্রমণে যাচ্ছেন শখের নভোচারীরা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
15 September, 2021, 07:50 pm
Last modified: 15 September, 2021, 07:53 pm

Related News

  • আগামী পাঁচ বছরে চাঁদ ও মঙ্গলে ‘হাজার হাজার’ মানুষ পাঠাবে স্পেসএক্স: ইলন মাস্ক
  • আবারও ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • স্পেসএক্স কি মহাকাশে নতুন ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’?
  • ১২ দিনেই ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক, কারণ কী?
  • বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

স্পেসএক্সের নভোযানে মহাকাশ ভ্রমণে যাচ্ছেন শখের নভোচারীরা

টাকা খরচ করে টিকিট কিনে ইলন মাস্কের স্পেসএক্স-এর নভোযানে চেপে মহাকাশে ঘুরতে যাবেন তারা। এ ভ্রমণের খরচ জুগিয়েছেন মার্কিন ধনকুবের ব্যবসায়ী জ্যারেড আইজ্যাকম্যান। তিনজন সঙ্গী নিয়ে মহাকাশে যাবেন তিনি।
টিবিএস ডেস্ক
15 September, 2021, 07:50 pm
Last modified: 15 September, 2021, 07:53 pm
শখের চার নভোচারী | ছবি: সংগৃহীত

মহাকাশে পাড়ি জমাচ্ছেন চার 'শখের নভোচারী'। এর মাধ্যমে নতুন মাইলফলক ছুঁতে চলেছে মহাকাশ পর্যটন। 

টাকা খরচ করে টিকিট কিনে মহাকাশে ঘুরতে যাবেন তারা। এ ভ্রমণের খরচ জুগিয়েছেন মার্কিন ধনকুবের ব্যবসায়ী জ্যারেড আইজ্যাকম্যান। তিনজন সঙ্গী নিয়ে মহাকাশে যাবেন তিনি।

আইজ্যাকম্যানের সঙ্গী হবেন একজন স্বাস্থ্যসেবা কর্মী, একজন বিজ্ঞান শিক্ষক ও একজন ডাটা অ্যানালিস্ট। তারা চারজন তিন দিন পৃথিবীকে ঘিরে চক্কর দেবেন। 

শখের চার নভোচারী আশা করছেন, তাদের এই অভিযান থেকে অন্যরাও অনুপ্রাণিত হবেন। এই মহাকাশ সফরের পেছনে আরেকটি উদ্দেশ্য আছে আইজ্যাকম্যানের—শিশুদের ক্যান্সারের ওষুধ তৈরির জন্য তহবিল তোলা। এই মিশনের নাম দেওয়া হয়েছে ইনস্পিরেশন৪।

চার মহাকাশ পর্যটক মহাশূন্য ভ্রমণে যাবেন ইলন মাস্কের কোম্পানি স্পেসএক্সের তৈরি নভোযান 'স্পেসএক্স ড্রাগন'-এ চেপে। ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে বুধবার স্থানীয় সময় রাত ৮টায় ফ্যালকন-৯ রকেটে করে মহাশূন্যে পাড়ি জমাবে ড্রাগন।

স্পেসএক্স ড্রাগন ক্যাপসুলের গঠন ও ভেতরের চিত্র | ছবি: স্পেসএক্স

নভোযানটি ৫৭৫ কিলোমিটার উচ্চতায় উঠবে। অর্থাৎ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন (আইএসএস) থেকে ১৫০ কিলোমিটার ওপরে উঠবে ড্রাগন। সেখান থেকে নভোচারীরা বড় একটি গম্বুজাকৃতির কাচের জানালা দিয়ে পৃথিবী দেখবেন।

ড্রাগনের যে অংশ আইএসএসে নোঙর করে, সেখানে বসানো হয়েছে এই কাচের গম্বুজ। এই ভ্রমণে ওই অংশের দরকার পড়বে না।

স্পেসএক্স ড্রাগন স্প্ল্যাশডাউন, অর্থাৎ সমুদ্র-অবতরণ করবে আটলান্টিক মহাসাগরে।

ইনস্পিরেশন৪-এর চার নভোচারীর বিশ্বাস, মহাকাশ-পর্যটন পৃথিবীতে বড় পরিবর্তন নিয়ে আসবে। 

এ অভিযানের দলপতি, ৩৮ বছর বয়সি জ্যারেড আইজ্যাকম্যান শিফট৪ পেমেন্টস-এর প্রধান নির্বাহী। ক্রেডিট কার্ড ট্রানজেকশনের জন্য টিনেজ বয়সে এ কোম্পানি খুলেছিলেন তিনি। 

এই সফরের মাধ্যমে টেনেসির সেইন্ট জুড চিল্ড্রেনস রিসার্চ হসপিটালের জন্য ২০ কোটি ডলারের তহবিল তুলতে চান আইজ্যাকম্যান। এ কারণে হাসপাতালটির চিকিৎসক হেইলে আর্সেনোকে ভ্রমণসঙ্গী করেছেন তিনি। 

ইনস্পিরেশন৪-এর আরেক পর্যটক ৫১ বছর বয়সি ড. সিয়ান প্রক্টর। তিনি একজন ভূবিজ্ঞানী। ২০০৯ সালে নাসার নভোচারী হওয়ার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন তিনি, কিন্তু বাছাইপর্বের একেবারে চূড়ান্ত রাউন্ডে বাদ পড়েন। শিল্পী ও উদ্যোক্তা হিসেবে নিজের দক্ষতা দেখিয়ে তবেই এই ভ্রমণে আইজ্যাকম্যানের সফরসঙ্গী হওয়ার সুযোগ বাগিয়ে নিয়েছেন তিনি।

মার্কিন ধনকুবেরের তৃতীয় ও সর্বশেষ সফরসঙ্গী ৪২ বছর বয়সি ক্রিস সেমব্রস্কি। মার্কিন বিমান বাহিনীর সাবেক সদস্য সেমব্রস্কি এখন মহাকাশ কোম্পানি লকহিড মার্টিনে ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন। সেইন্ট জুডে অনুদান দিয়েছিলেন তিনি। সেই সুবাদেই লটারির মাধ্যমে তিনি ইনস্পিরেশন৪-এ জায়গা পান।

সেমব্রস্কি অবশ্য নিজে লটারি জেতেননি, তার এক বন্ধু জিতেছিলেন। সেই বন্ধু নিজে সরে দাঁড়িয়ে সেমব্রস্কিকে এই মিশনে অংশ নেওয়ার সুযোগ করে দেন।

একটা বড় কাচের গম্বুজের ভেতর থেকে পৃথিবী দেখবেন নভোচারীরা

স্পেসএক্সের ফ্যালকন-৯ রকেটে জ্বালানি হিসেবে অতি-পরিশোধিত কেরোসিন ব্যবহৃত হয়, যা গ্রিনহাউস গ্যাস কার্বন-ডাইঅক্সাইড উৎপাদন করে। এছাড়াও এ রকেট নাইট্রোজেন অক্সাইড নিঃসরণ করে, যা বৈশ্বিক উষ্ণতা বাড়াতে অবদান রাখে। 

ছয় মাস আগে থেকে আইজ্যাকম্যান, আর্সেনো, প্রক্টর ও সেমব্রস্কি নভোচারী হওয়ার জন্য একটি ক্র্যাশ কোর্স করছেন। স্পেসএক্সের কাছ থেকে প্রশিক্ষণ নিচ্ছেন।

ক্যালিফোর্নিয়াভিত্তিক স্পেসএক্সের আরও অনেক পর্যটককে বাণিজ্যিকভাবে মহাকাশভ্রমণে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। তাদের চেষ্টা অনেকাংশেই সফল। ইতিমধ্যে টেক্সাসের স্টার্ট-আপ অ্যাক্সিয়োম স্পেস আন্তর্জাতিক স্পেস স্টেশনে পর্যটক নিয়ে যাওয়ার জন্য ড্রাগনের চারটি ফ্লাইটের বুকিং কিনে ফেলেছে। 


  • সূত্র: বিবিসি
     

Related Topics

টপ নিউজ

স্পেসএক্স / মহাকাশ পর্যটন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
    দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি
  • ছবি: সংগৃহীত
    পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
    এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • ফাইল ছবি: সংগৃহীত
    গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার
  • শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
    বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

Related News

  • আগামী পাঁচ বছরে চাঁদ ও মঙ্গলে ‘হাজার হাজার’ মানুষ পাঠাবে স্পেসএক্স: ইলন মাস্ক
  • আবারও ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • স্পেসএক্স কি মহাকাশে নতুন ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’?
  • ১২ দিনেই ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক, কারণ কী?
  • বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

Most Read

1
রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ

3
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
অর্থনীতি

এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার

5
শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
আন্তর্জাতিক

বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net