Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 20, 2026
সেনা অভ্যুত্থান পরবর্তী মিয়ানমারে ব্যাপক ধরপাকড়ের আশঙ্কা 

আন্তর্জাতিক

হেলেন রেগ্যান, সিএনএন 
02 February, 2021, 05:35 pm
Last modified: 02 February, 2021, 05:36 pm

Related News

  • রাষ্ট্রপতি পদে লড়তে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের পদত্যাগ 
  • যেভাবে মিয়ানমারের সংকটে চীনের সুবিধা ও প্রভাব বাড়ছে
  • মিয়ানমারের সৈন্যরা রাখাইনে বন্দীদের গায়ে জ্বলন্ত পেট্রোল দিয়ে পুড়িয়ে ও প্রস্রাব পানে বাধ্য করছে
  • ১৮৯৯ সালে ফ্রেঞ্চ শিল্পীরা যেভাবে ২০০০ সালের জীবনযাপন নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিল
  • অপারেশন ১০২৭: তিন মাসে পর্যুদস্ত মিয়ানমারের জান্তা সরকার, বিপুল ক্ষয়ক্ষতির শিকার

সেনা অভ্যুত্থান পরবর্তী মিয়ানমারে ব্যাপক ধরপাকড়ের আশঙ্কা 

৫০ বছর ধরে সামরিক বাহিনীর  হাতে দেশের শাসন ক্ষমতা থাকাকালের ভয়াল স্মৃতি উঁকি দিচ্ছে জনসাধারনের মনে
হেলেন রেগ্যান, সিএনএন 
02 February, 2021, 05:35 pm
Last modified: 02 February, 2021, 05:36 pm
ছবি: সিএনএন

মাত্র একদিন আগেই সামরিক জান্তার হাতে অং সান সু চি ও অন্যান্য নির্বাচিত নেতৃবৃন্দ আটক হওয়ার পর মিয়ানমারে বিরাজ করছে থমথমে পরিবেশ। আজ মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকালে দেশটির সবচেয়ে বড় শহর ইয়াঙ্গুনে ছিল অন্য দিনের চাইতে অস্বাভাবিক নীরবতা।     

সামরিক অভ্যুত্থান পরবর্তীকালে দেশের পরিস্থিতি কী দাঁড়াবে তা নিয়ে শঙ্কিত দেশটির নাগরিকরা। ৫০ বছর ধরে সামরিক বাহিনীর  হাতে দেশের শাসন ক্ষমতা থাকাকালের ভয়াল স্মৃতি উঁকি দিচ্ছে জনসাধারনের মনে। সেসময় সমালোচক, সাংবাদিক, শিল্পী, কর্মীসহ অসংখ্য মানুষকে সেসময় প্রতিনিয়ত কারাগারে পাঠানো হয়। তাদের উপর পরিচালিত হয় বর্বর, অমানুষিক নির্যাতন।   

সোমবারের সেনা অভ্যুত্থান তাই আবারও সেই অতীত অন্ধকারে সময়ের প্রারম্ভ কিনা- তা নিয়ে প্রতি মুহূর্ত ভয় ও উদ্বেগে কাটাচ্ছে জনগণ। নির্বাচনে জালিয়াতির দায়ে সব মিলিয়ে ২৪ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে গ্রেপ্তার করেছে সামরিক জান্তা এবং তাদের পদে নিজেদের ১১ জন সদস্যকে বসিয়েছে।
  
আটকের পর সু চি সহ ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি(এনএলডি) এর আটককৃত অন্য নেতারা কে কোথায় আছেন- তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, বেশিরভাগ নেতাই রাজধানী নেপিডোতে নিজ নিজ বাসভবন থেকে আটক হয়েছেন। 

মঙ্গলবার এক বিবৃতিতে এনএলডি তাদের প্রেসিডেন্ট মিন্ট ও সু চি সহ অন্যসব নেতাকর্মীর তাৎক্ষণিক মুক্তি দাবি করেছে। 

তারা এই অভ্যুত্থানকে মিয়ানমারের ইতিহাসের এক 'জঘন্য ঘটনা' বলে আখ্যা দিয়েছে।  

নেপিডোতে মঙ্গলবার সব ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট খুললেও কড়া নিরাপত্তা বজায় রয়েছে। সংসদের গেটে ভারি ট্যাংক ও সেনা মোতায়েন করা হয়েছে। পার্লামেন্ট ভবনে গ্রেপ্তারকৃত কিছু আইনপ্রনেতাকে রাখা হয়েছে বলেও জানা যায়।   

এছাড়াও, দেশজুড়ে যোগাযোগ ব্যবস্থা প্রায় সচল রয়েছে, যদিও ফোন ও ইন্টারনেট সংযোগে কিছু বাধা দেখা গিয়েছে।  

এনএলডি মুখপাত্র চি তোয়ে সোমবার তার ফেসবুক পেজে করা এক পোস্টে জানান, সু চি তার নিজ বাসভবনেই আটক আছেন ও সুস্থ আছেন।

দলের অফিসিয়াল ফেসবুক গ্রুপে সু চির পক্ষ থেকে এই সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে জনগনকে প্রতিবাদ করার আহবান জানান হয়। যদিও এই বিবৃতির সত্যতা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। বিবৃতির নিচে সু চির নাম থাকলেও তার সই ছিল না। তাছাড়া আটক অবস্থায় তিনি কি করে বিবৃতি দিলেন তাও স্পষ্ট নয়।  

বিশ্লেষকরা সন্দেহ করছেন, দলের ও সু চির অফিসিয়াল অ্যাকাউন্ট হয়তো হ্যাক করে এ ধরনের বিবৃতি দিয়ে মানুষকে এমন পদক্ষেপ নিতে অনুপ্রাণিত করা হচ্ছে, যা হয়তো সামরিক জান্তাকে আরো শক্তি প্রয়োগের সুযোগ করে দিবে। 

যদিও সু চির সমর্থকরা এখনো রাস্তায় নামেনি, কিন্তু ইয়াঙ্গুনে অনেকেই ব্যক্তিগতভাবে ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের মতে, ক্ষমতা দখল করে সেনাবাহিনী জনরায়ের অবমাননা করেছে। 
তবে অনেকে এই প্রশ্নও তুলেছেন যে, সামরিক জান্তা যেখানে সু চির দল ও তার সাথে সমঝোতায় এসেছিল এবং এতে তাদের লাভই হচ্ছিলো, তা সত্ত্বেও কেন তারা সেনা অভ্যুত্থান করলো।  মিয়ানমারে সংসদের ২৫% আসন সেনাদের জন্য সংরক্ষিত এবং বিভিন্ন  ক্ষমতাশালী মন্ত্রণালয়ের উপর তাদের নিয়ন্ত্রণ রয়েছে। 

ইয়াঙ্গুনের এক সাংবাদিক জানান, যেকোনো সময় গ্রেপ্তার হওয়ার ভয়ে তিনি সারারাত নির্ঘুম কাটিয়েছেন। তার ধারণা সাংবাদিকরা হবে সেনাদের পরবর্তী টার্গেট। এই সাংবাদিকের কন্ঠে ক্ষোভ ঝরে পড়ে, "এখন মিয়ানমারের সবাই বুঝে গেছে যে আসল ক্ষমতা কার হাতে আর সামরিক জান্তা কী করতে পারে। গত পাঁচ বছর আমরা নামেমাত্র যে স্বাধীনতা পেয়েছি তা আসলে কিছুই না।"       

স্বৈরশাসক জেনারেল নে উইন এর অপশাসনের ফলে গোটা  মিয়ানমার দারিদ্রের ছায়ায় ঢেকে গিয়েছিল এবং ১৯৮৮ সালে তার বিরুদ্ধে হওয়া এক গণজোয়ারকেও সামরিক বাহিনী কঠোর হস্তে দমন করে। সে বছর আরেকটি আইন জারি করে হাজার হাজার মুক্তিকামী রাজনৈতিক নেতা, কর্মী ও সাংবাদিককে কারাগারে পাঠানো হয়। অনেকেই তখন পালিয়ে নির্বাসনে চলে যান কিংবা সামরিক শাসনের বিরুদ্ধে গঠিত সংগঠন এবিএসডিএফ- এ যোগ দেয়।     

নাম প্রকাশে অনিচ্ছুক ওই সাংবাদিক বলেন, "এই ৩৫ বছর ধরে শুধু ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে, আমাদের জীবনে নতুন কিছু নেই। সেই সময়ের বিভীষিকা এখনো আমাদের মনে রয়ে গেছে। নিজ দেশ ছেড়ে পালাতে কিংবা বছরের পর বছর কারাগারে বন্দী থাকতে কেউই চায় না।"  

মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক জরুরি সভা আহ্বান করা হয়। সভায় জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস মিয়ানমারের এই ঘটনাকে 'গণতন্ত্রের উপর মারাত্মক হামলা' বলে আখ্যা দিয়েছেন। 

মিয়ানমারে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দূত টম অ্যান্ড্রুজ সোমবার মিয়ানমারে সেনা মোতায়েন নিয়ে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করতে নিরাপত্তা পরিষদকে অনুমোদন দেওয়ার আর্জি জানান। 

মিয়ানমারের বর্তমান পরিস্থিতি সদ্য দায়িত্ব নেওয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সামনেও একটি চ্যালেঞ্জ নিয়ে এসেছে। বাইডেন মিয়ানমারের সামরিক নেতাদের পদত্যাগ করতে বলে এবং ব্যাপক নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন। 

মিয়ানমারের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও সেনা অভ্যুত্থান পরবর্তী সামনের দিনগুলোয় কি হবে তার সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্যের একটি বড় সম্পর্ক রয়েছে।  

মঙ্গলবার জাপানের সুজুকি মোটর কর্পোরেশন জানিয়েছে, সেনা অভ্যুত্থানের পর কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে মিয়ানমারে তাদের দুটি ফ্যাক্টরি বন্ধ রেখেছে। সেখানে ৪০০ লোক কাজ করে এবং প্রতিষ্ঠানের জনসংযোগ কর্মকর্তা মিতসুরু মিজুতানি জানিয়েছেন, নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত তারা পুনরায় কারখানা খুলবেন না। 

  • সূত্র: সিএনএন 
     

Related Topics

টপ নিউজ

মিয়ানমার অভ্যুত্থান / অনিশ্চিত ভবিষ্যৎ / দমন-পীড়ন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
    চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা
  • জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
    মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি
  • ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
    গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি
  • ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচির কাছে উত্তর আরব সাগরে পাকিস্তান নৌবাহিনীর বহুজাতিক মহড়া ‘আমান-২৩’-এর সমুদ্র পর্বে উড়ে যাচ্ছে পাকিস্তান বিমান বাহিনীর জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের মধ্যে সৌদিতে যুদ্ধবিমান স্কোয়াড্রন ও ৮ হাজার সেনা মোতায়েন পাকিস্তানের
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাজেটে স্বস্তি থাকতে পারে হৃদরোগ ও কিডনি রোগীদের জন্য

Related News

  • রাষ্ট্রপতি পদে লড়তে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের পদত্যাগ 
  • যেভাবে মিয়ানমারের সংকটে চীনের সুবিধা ও প্রভাব বাড়ছে
  • মিয়ানমারের সৈন্যরা রাখাইনে বন্দীদের গায়ে জ্বলন্ত পেট্রোল দিয়ে পুড়িয়ে ও প্রস্রাব পানে বাধ্য করছে
  • ১৮৯৯ সালে ফ্রেঞ্চ শিল্পীরা যেভাবে ২০০০ সালের জীবনযাপন নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিল
  • অপারেশন ১০২৭: তিন মাসে পর্যুদস্ত মিয়ানমারের জান্তা সরকার, বিপুল ক্ষয়ক্ষতির শিকার

Most Read

1
আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
বাংলাদেশ

চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী

2
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা

3
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি

4
ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি

5
২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচির কাছে উত্তর আরব সাগরে পাকিস্তান নৌবাহিনীর বহুজাতিক মহড়া ‘আমান-২৩’-এর সমুদ্র পর্বে উড়ে যাচ্ছে পাকিস্তান বিমান বাহিনীর জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের মধ্যে সৌদিতে যুদ্ধবিমান স্কোয়াড্রন ও ৮ হাজার সেনা মোতায়েন পাকিস্তানের

6
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাজেটে স্বস্তি থাকতে পারে হৃদরোগ ও কিডনি রোগীদের জন্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net