Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 12, 2026
সফল অবতরণের পর বিস্ফোরিত হলো ইলন মাস্কের রকেট

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
04 March, 2021, 04:45 pm
Last modified: 04 March, 2021, 04:45 pm

Related News

  • সন্তান নিতে ওপেনএআইয়ের সাবেক উপদেষ্টাকে শুক্রাণু দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মাস্ক
  • ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক
  • একটি গবেষণা রকেট যেভাবে পারমাণবিক যুদ্ধ বাধিয়ে ফেলেছিল প্রায়
  • আগামীকাল থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত মোবাইল ব্যাংকিংয়ে ১০ হাজার টাকার বেশি লেনদেন করা যাবে না
  • ‘আপনার দ্বীপের সবচেয়ে উদ্দাম পার্টি কবে?’—এপস্টিনের সঙ্গে মাস্কের ‘সখ্য’, প্রকাশ্যে নতুন নথি

সফল অবতরণের পর বিস্ফোরিত হলো ইলন মাস্কের রকেট

টেস্ট ক্যাম্পেইনের অংশ হিসেবে মাত্র ছয় মাইলের কিছু বেশি উচ্চতা দিয়ে উড়ে আসার পর ঠিকঠাক মত ল্যান্ডিংও করেছিল রকেটটি। কিন্তু বিধি বাম! মাটিতে অবতরণের আট মিনিট পরেই স্পেসক্রাফটটি বিস্ফোরিত হয়।
টিবিএস ডেস্ক
04 March, 2021, 04:45 pm
Last modified: 04 March, 2021, 04:45 pm

ভবিষ্যতে চাঁদ এবং মঙ্গলগ্রহে পাঠানোর বাসনা নিয়ে একটি বিশেষ ধরনের স্টারশিপ রকেট তৈরি করেছিল ইলন মাস্ক এর মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্স। টেস্ট ক্যাম্পেইনের অংশ হিসেবে মাত্র ছয় মাইলের কিছু বেশি উচ্চতা দিয়ে উড়ে আসার পর ঠিকঠাক মত ল্যান্ডিংও করেছিল রকেটটি। কিন্তু বিধি বাম! মাটিতে অবতরণের আট মিনিট পরেই স্পেসক্রাফটটি বিস্ফোরিত হয়, ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে সাউথ টেক্সাসে এর লঞ্চিং সাইট জুড়ে। যদিও রকেটে কেউই ছিলনা এবং কোনরকম হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে যতবার উড্ডয়নের উদ্যোগ নেয়া হয়েছে, ততবারই রকেটটি সজোরে ভূমিতে এসে আঘাত করে বিস্ফোরিত হয়েছে। কিন্তু এবার 'নাম্বার টেন বা এসএন-১০' নামের যে রকেটটি পাঠানো হয় তা বেশ স্বচ্ছন্দেই শুরু থেকে শেষ পর্যন্ত কাজ করেছিল। এটি স্থানীয় সময় ৬ টা ১৪ মিনিটে উড্ডয়ন করে এবং পরে আনুভূমিকভাবে আবার পৃথিবীতে ফিরে আসে। রকেটের ডানাগুলো এসময় একে স্থিতিশীল রাখতে সহায়তা করে। 

এরপর রকেটটি বামদিকে ঘুরে নিজের তিনটি ইঞ্জিন রিফায়ার্ড করে আস্তে আস্তে ধূলা ও ধোঁয়ার মেঘের মধ্য দিয়ে ভূমিতে অবতরণ করে।
 
তৃতীয়বারের মাথায় এই সফলতায় আনন্দে উদ্বেল হয়ে স্পেসএক্স এর প্রিন্সিপাল ইন্টেগ্রেশন ইঞ্জিনিয়ার জন ইনস্প্রুকার বলেছিলেন, 'থার্ড টাইম ইজ আ চার্ম! এত সুন্দর একটি ল্যান্ডিং হলো অবশেষে।'
  
কিন্তু জন তখনো জানতেন না যে এই সুন্দর অবতরণই শেষ নয়। রকেটটি তখনো সমানে ধোঁয়া নির্গত করে চলছিল এবং স্পষ্টতই নিম্নমুখী হচ্ছিলো। আট মিনিট পর নাটকীয়ভাবে রকেটটি নিজেকে শূন্যে ছুঁড়ে দিয়ে একটা উল্কার মত বিস্ফোরিত হয়। আর বিস্ফোরণের কারণটা ছিল ফুয়েল লিকেজ।

গত বছরের ডিসেম্বরে এসএন-৮ এবং গত মাসেই নিক্ষেপিত এসএন-৯ এর ভাগ্যেও একই দশা হয়েছিল বলা যায়।

তবে স্পেসএক্স কিন্তু এই ঘটনায় দমে যাওয়ার পাত্র নয়। ইনস্প্রুকার ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে এসএন-১১ তৈরি হয়েই আছে ভবিষ্যতে উড়াল দেয়ার জন্য।

স্পেসএক্স এর জন্য স্টারশিপ টেস্ট ক্যাম্পেইন এখন আর শুধুই বাহন উড়াতে আর অবতরণ করতে শেখার ব্যাপার নয়, এটি এখন নাসার জন্য এক ধরনের অডিশনের মতো হয়ে দাঁড়িয়েছে। কারণ বর্তমানে স্পেসএক্স চেষ্টা করে যাচ্ছে নাসার আর্টেমিস প্রোগ্রামের অংশ হিসেবে নাসার নভোচারীদের নিয়ে চাঁদে অবতরণ করার মত একটি স্পেসক্রাফট বানাতে। গতবছর ডাইনেটিকস ও জেফ বেজোসের ব্লু অরিজিনের সাথে স্পেসএক্সও প্রাথমিকভাবে এই চুক্তির জন্যে নির্বাচিত হয়েছিল। বাকি দুই কোম্পানিকে নাসা আগামী মাসেই হ্যাঁ-সূচক উত্তর দিবে বলে ধারণা করা হচ্ছে।

সফলভাবে উড্ডয়ন ও অবতরণে সক্ষম একটি স্টারশিপ প্রটোটাইপ স্পেসএক্সকে প্রতিযোগিতায় অনেকটাই এগিয়ে রাখতে পারতো। এদিকে নাসার লিডারশিপও আর্টেমিস প্রোগ্রামের অংশ হিসেবে স্পেসএক্স এর কর্মদক্ষতা  রিভিউ করবে। কংগ্রেস থেকে প্রাপ্ত ফান্ডিং এর দ্বারা ট্রাম্প প্রশাসনের দিয়ে যাওয়া উচ্চাকাঙ্ক্ষী সময়সূচির মধ্যে প্রোগ্রামটি বাস্তবায়ন করা সম্ভব কিনা তাও তারা যাচাই করবে। 

তবে স্পেসএক্স জানিয়েছে, এ বছরের মধ্যেই তারা পৃথিবীর কক্ষপথে স্টারশিপ পাঠাতে সক্ষম হবে বলে প্রত্যাশা করছে। সেই সাথে তারা একজন জাপানি বিলিওনিয়ার ইউসাকু মায়িজাওইয়াসহ একদল ক্রু কে চাঁদে ভ্রমণে পাঠাবে। ২০২৩ এর মধ্যে হতে যাওয়া এ মিশনকে অন্যরা প্রায় অসম্ভব মনে করলেও ইলন মাস্ক এ ব্যাপারে অত্যন্ত আশাবাদী। 

মেক্সিকো উপসাগরের পাশে টেক্সাসের দক্ষিণাঞ্চলে একটি বিশাল ফাঁকা জমিকে স্পেসএক্স তাদের স্টারশিপ অপারেশনের বেজ ক্যাম্প বানিয়েছে। এতদিনে সেই ক্যাম্প আরো বহুগুণ বিস্তৃত হয়ে গেছে।

মঙ্গলবার এক টুইট বার্তায় মাস্ক জানান যে স্পেসএক্স টেক্সাসকে একটি স্টারবেজ শহর তৈরি করছে। 
 

Related Topics

টপ নিউজ

স্পেসএক্স / ইলন মাস্ক / রকেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২১ ডিসেম্বর ২০২৪ তারিখে মেক্সিকো সিটির কেন্দ্রস্থলের তোরে লাতিনোআমেরিকানা থেকে দেখা যাচ্ছে মেক্সিকোর জাতীয় প্রাসাদ; সামনে উড়ছে দেশটির জাতীয় পতাকা। ছবি: রয়টার্স।
    দ্রুতগতিতে মাটির নিচে দেবে যাচ্ছে বিশ্বের অন্যতম বড় এই শহর, দেখা যাচ্ছে মহাকাশ থেকেও
  • ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
    পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি
  • ইনফোগ্রাফ: টিবিএস
    পানি সংকট মোকাবিলায় কৌশলগত সমাধান, একনেকে উঠছে পদ্মা ব্যারেজ প্রকল্প 
  • বাংলাদেশ পুলিশ। ফাইল ছবি: সংগৃহীত
    স্বতন্ত্র পে-স্কেল, ঝুঁকিভাতা, ওভারটাইমসহ পুলিশের একগুচ্ছ দাবি; বাস্তবায়নের আশ্বাস সরকারের
  • ফাইল ছবি: সংগৃহীত
    গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ‘স্পেস ফোর্সের’ নজরদারিতে, কাছে ঘেঁষলেই ‘উড়িয়ে দেব’: ট্রাম্প

Related News

  • সন্তান নিতে ওপেনএআইয়ের সাবেক উপদেষ্টাকে শুক্রাণু দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মাস্ক
  • ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক
  • একটি গবেষণা রকেট যেভাবে পারমাণবিক যুদ্ধ বাধিয়ে ফেলেছিল প্রায়
  • আগামীকাল থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত মোবাইল ব্যাংকিংয়ে ১০ হাজার টাকার বেশি লেনদেন করা যাবে না
  • ‘আপনার দ্বীপের সবচেয়ে উদ্দাম পার্টি কবে?’—এপস্টিনের সঙ্গে মাস্কের ‘সখ্য’, প্রকাশ্যে নতুন নথি

Most Read

1
২১ ডিসেম্বর ২০২৪ তারিখে মেক্সিকো সিটির কেন্দ্রস্থলের তোরে লাতিনোআমেরিকানা থেকে দেখা যাচ্ছে মেক্সিকোর জাতীয় প্রাসাদ; সামনে উড়ছে দেশটির জাতীয় পতাকা। ছবি: রয়টার্স।
আন্তর্জাতিক

দ্রুতগতিতে মাটির নিচে দেবে যাচ্ছে বিশ্বের অন্যতম বড় এই শহর, দেখা যাচ্ছে মহাকাশ থেকেও

2
ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি

3
ইনফোগ্রাফ: টিবিএস
বাংলাদেশ

পানি সংকট মোকাবিলায় কৌশলগত সমাধান, একনেকে উঠছে পদ্মা ব্যারেজ প্রকল্প 

4
বাংলাদেশ পুলিশ। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

স্বতন্ত্র পে-স্কেল, ঝুঁকিভাতা, ওভারটাইমসহ পুলিশের একগুচ্ছ দাবি; বাস্তবায়নের আশ্বাস সরকারের

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ‘স্পেস ফোর্সের’ নজরদারিতে, কাছে ঘেঁষলেই ‘উড়িয়ে দেব’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net