Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 01, 2026
শ্রমবাজারে মার্কিন নাগরিকদের কাজ দিতে আউটসোর্সিং বন্ধ করে দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
04 August, 2020, 11:50 am
Last modified: 04 August, 2020, 03:38 pm

Related News

  • ফ্রিল্যান্সারদের জন্য বৈদেশিক মুদ্রা লেনদেনসংক্রান্ত নিয়ম সহজ করল বাংলাদেশ ব্যাংক
  • বাংলাদেশের ফ্রিল্যান্সাররা যেভাবে বিশ্বজুড়ে এআই-এর প্রতিটি নিখুঁত উত্তরের পেছনে কাজ করছেন
  • কৃত্রিম বুদ্ধিমত্তার সুবাদে আউটসোর্সিং রপ্তানি বছরের প্রথম ৬ মাসেই প্রায় এক বিলিয়ন ডলার
  • আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালা ঘোষণা করল সরকার
  • দেশে বসেই বিদেশের চাকরি—রিমোট জব খুলে দিচ্ছে সম্ভাবনার দুয়ার

শ্রমবাজারে মার্কিন নাগরিকদের কাজ দিতে আউটসোর্সিং বন্ধ করে দিলেন ট্রাম্প

বিশেষজ্ঞরা মনে করছেন, নভেম্বরে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটে জিততে এমন উদ্যোগ নিয়েছেন জনপ্রিয়তায় ক্রমশ পিছিয়ে পড়া ডোনাল্ড ট্রাম্প।
টিবিএস ডেস্ক
04 August, 2020, 11:50 am
Last modified: 04 August, 2020, 03:38 pm
ডোনাল্ড ট্রাম্প। ফাইল ফটো।

আমেরিকান সরকারি সংস্থারা দেশের নাগরিকদের কাজ বিদেশিদের দিয়ে করাতে পারবেন না। বেসরকারি সংস্থারাও আউটসোর্সিংয়ের জন্য H-1B ভিসা থাকা কর্মীদের ব্যবহার করতে পারবেন না। এই মর্মে সোমবার একটি নির্বাহী নির্দেশনামা সই করেছেন মার্কিন রাষ্ট্রপতি। 

বিশেষজ্ঞরা মনে করছেন, নভেম্বরে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটে জিততে এমন উদ্যোগ নিয়েছেন জনপ্রিয়তায় ক্রমশ পিছিয়ে পড়া ডোনাল্ড ট্রাম্প।

হোয়াইট হাউস বলেছে যে তারা এমন একটি নীতি রূপায়ণ করতে চায় যেখানে সরকারি সংস্থারা মার্কিন নাগরিকদেরই চাকরি দেবে। ট্রাম্পের মতে এটা অন্যায্য যে যোগ্যতাসম্পন্ন আমেরিকানদের চাকরি বিদেশিরা নিয়ে নেবে। 

সব মার্কিন সংস্থা যাতে এই নিয়ম মানে তার জন্য অডিট করার কথাও বলা হয়েছে এই নির্দেশিকায়। শ্রমদফতরকে বলা হয়েছে যে এটা নিশ্চিত করতে হবে যাতে যারা H-1B ভিসা দিয়ে চাকরিতে লোক নিচ্ছেন, তারা যেন মার্কিনীদের চাকরি না খায়। অর্থাৎ কোনও মার্কিন নাগরিকের জায়গায় অন্য দেশের কর্মীকে H-1B ভিসা দিয়ে চাকরি দেওয়া যাবে না।

ঠিক এটাই করা হত আউটসোর্সিংয়ে, যেখানে অন্য দেশের থেকে সস্তায় ভালো কর্মীদের মার্কিন সংস্থারা নিযুক্ত করত। আমেরিকায় যে H-1B ভিসা দেওয়া হয়, তার সিংহভাগই যায় ভারতীয়দের কাছে। ফলে এই সিদ্ধান্তের ফলে যে ভারতীয়রা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে তা বলাই বাহুল্য। এখনও এই নিয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি ন্যাসকম। 

ফেসবুক, গুগল, মাইক্রোসফট, আমাজন ও সিলিকন ভ্যালির সমস্ত ছোটোবড়ো সংস্থাই H-1B ভিসা দিয়ে লোক নিয়ে আসে। একই কাজ করে আমেরিকায় স্থিত Infosys, TCS ও Wipro-র শাখা। ট্রাম্প প্রশাসন বলেছে যে করোনার বাজারে আউটসোর্সিং আরও খারাপ কারণ লাখ লাখ মার্কিন নাগরিক এতে চাকরি হারাবেন। অস্থায়ী ভাবে ইতিমধ্যেই H-1B ভিসা দেওয়া বন্ধ করে রেখেছে প্রশাসন। দেওয়া হচ্ছে না গ্রিন কার্ডও। এরপর এল এই ধাক্কা। 

এই সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হবেন বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের অনেক ফ্রিল্যান্সাররা। শেষ হয়ে যাবে অনেকের আমেরিকান ড্রিম।  

Related Topics

টপ নিউজ

আউটসোর্সিং / ফ্রিল্যান্সার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে লেনদেনের খরচ, মিলবে প্রণোদনাও
  • ছবি: সংগৃহীত
    শহীদ ওসমান হাদির নাম মুছে আগের নামে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’
  • ২৯ সেপ্টেম্বর ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ক্যাম্প ভিক্টরিতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক পরিবহন বিমান। ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাকের সর্বশেষ ঘাঁটিগুলো থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা রয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে দুই দশকের বেশি সময়ের মার্কিন সামরিক উপস্থিতির অবসান ঘটবে। ছবি: রয়টার্স
    ইরাকের তেল বিক্রির অর্থ এখনও কেন জমা হয় যুক্তরাষ্ট্রের ব্যাংকে
  • ছবি: সংগৃহীত
    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের আড়ালে থাকার নির্দেশ: পদ ছাড়ছেন আইফেল টাওয়ারের প্রধান
  • ফাতিমা এজাহরা আল মানসুরি। ছবি: জালাল মোরশিদি/ইপিএ
    মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা মানসুরি
  • ছবি: রয়টার্স
    ইসরায়েলগামী ফ্লাইটে দুই পাইলটের ‘মারামারি’, গতিপথ বদলে সৌদি আরবে জরুরি অবতরণ

Related News

  • ফ্রিল্যান্সারদের জন্য বৈদেশিক মুদ্রা লেনদেনসংক্রান্ত নিয়ম সহজ করল বাংলাদেশ ব্যাংক
  • বাংলাদেশের ফ্রিল্যান্সাররা যেভাবে বিশ্বজুড়ে এআই-এর প্রতিটি নিখুঁত উত্তরের পেছনে কাজ করছেন
  • কৃত্রিম বুদ্ধিমত্তার সুবাদে আউটসোর্সিং রপ্তানি বছরের প্রথম ৬ মাসেই প্রায় এক বিলিয়ন ডলার
  • আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালা ঘোষণা করল সরকার
  • দেশে বসেই বিদেশের চাকরি—রিমোট জব খুলে দিচ্ছে সম্ভাবনার দুয়ার

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে লেনদেনের খরচ, মিলবে প্রণোদনাও

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শহীদ ওসমান হাদির নাম মুছে আগের নামে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’

3
২৯ সেপ্টেম্বর ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ক্যাম্প ভিক্টরিতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক পরিবহন বিমান। ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাকের সর্বশেষ ঘাঁটিগুলো থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা রয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে দুই দশকের বেশি সময়ের মার্কিন সামরিক উপস্থিতির অবসান ঘটবে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরাকের তেল বিক্রির অর্থ এখনও কেন জমা হয় যুক্তরাষ্ট্রের ব্যাংকে

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের আড়ালে থাকার নির্দেশ: পদ ছাড়ছেন আইফেল টাওয়ারের প্রধান

5
ফাতিমা এজাহরা আল মানসুরি। ছবি: জালাল মোরশিদি/ইপিএ
আন্তর্জাতিক

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা মানসুরি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলগামী ফ্লাইটে দুই পাইলটের ‘মারামারি’, গতিপথ বদলে সৌদি আরবে জরুরি অবতরণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net