Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 26, 2026
রাজনীতি থেকে অবসর নিলেন দুতার্তে, সুগম হলো তার কন্যার প্রেসিডেন্সির পথ

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
02 October, 2021, 05:25 pm
Last modified: 02 October, 2021, 05:30 pm

Related News

  • ইরান যুদ্ধ: বিশ্বের প্রথম দেশ হিসেবে ‘জ্বালানি জরুরি অবস্থা’ ঘোষণা করল ফিলিপাইন
  • নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে
  • ঢাকার সেই দিন: যখন পাড়াই ছিল আমাদের জগৎ
  • ‘জেন জি’দের বিক্ষোভ: এশিয়ার তরুণরা কেন এত ক্ষুব্ধ?
  • ২০২৬-এ শেষ বিশ্বকাপ, দুই-এক বছরের মধ্যে ফুটবল থেকে অবসরের ইঙ্গিত রোনালদোর

রাজনীতি থেকে অবসর নিলেন দুতার্তে, সুগম হলো তার কন্যার প্রেসিডেন্সির পথ

দুতার্তে বিবেচিত হন একজন বিতর্কিত 'স্ট্রংম্যান' ব্যক্তিত্ব হিসেবে। অপরাধ ও মাদকের বিরুদ্ধে লড়াইয়ের আশ্বাস দিয়ে ২০১৬ সালের নির্বাচনের মাধ্যমে ফিলিপাইনের ক্ষমতায় অধিষ্ঠিত হন তিনি।
টিবিএস ডেস্ক
02 October, 2021, 05:25 pm
Last modified: 02 October, 2021, 05:30 pm

রাজনীতি থেকে অবসরের সিদ্ধান্তের কথা জানালেন ফিলিপাইনের ৭৬ বছর বয়সী প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। আগামী বছরের নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদের জন্য প্রার্থী হবেন না বলে জানিয়েছেন তিনি। 

এর আগে গেল মাসে দুতার্তে জানিয়েছিলেন, ২০২২ সালের নির্বাচনে ভাইস প্রেসিডেন্সির জন্য লড়বেন তিনি। 

কিন্তু এবার তিনি নিজেকে সেই লড়াই থেকে প্রত্যাহারের কারণ হিসেবে জানালেন, 'ফিলিপিনোদের মধ্যে একটি বিশাল অংশের অনুভূতি এই যে আমি ওই পদের জন্য যোগ্য নই।'

গত কিছুদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল, দুতার্তের কন্যা হয়তো আগামী নির্বাচনে প্রেসিডেন্ট পদের জন্য দাঁড়াবেন। আর এরই মধ্যে অবসরের ঘোষণা দিলেন দুতার্তে। 

দুতার্তে বিবেচিত হন একজন বিতর্কিত 'স্ট্রংম্যান' ব্যক্তিত্ব হিসেবে। অপরাধ ও মাদকের বিরুদ্ধে লড়াইয়ের আশ্বাস দিয়ে ২০১৬ সালের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় অধিষ্ঠিত হন তিনি। 

কিন্তু তার সমালোকচকদের মতে, ক্ষমতায় আসার পর থেকে গত পাঁচ বছরে তিনি 'মাদকের বিরুদ্ধে লড়াই'-এর নামে পুলিশকে উৎসাহ জুগিয়েছেন হাজার হাজার বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে। 

ফিলিপাইনের সংবিধান অনুযায়ী সে দেশের প্রেসিডেন্ট কেবল এক মেয়াদে ছয় বছরের জন্যই ক্ষমতায় থাকতে পারেন, যে কারণে আগামী নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট হতে চাইছিলেন দুতার্তে। 

দুতার্তের কন্যা সারা দুতার্তে-কার্পিও বর্তমানে ফিলিপাইনের দক্ষিণের শহর দাভাওয়ের মেয়র। গত মাসে তিনি জানিয়েছিলেন, তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না, কেননা তিনি ও তার বাবা মিলে ঐকমত্যে পৌঁছেছেন যে তাদের দুজনের মধ্য থেকে যেকোনো একজনই শুধু নির্বাচনে অংশ নেবে। 

অবশ্য এ বছর নির্বাচন বিষয়ক যতগুলো জনমত জরিপ আয়োজিত হয়েছে, সবগুলোতেই এগিয়ে থেকেছেন তিনি। 

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে, দুতার্তের প্রেসিডেন্সির কেবল প্রথম ছয় মাসেই পুলিশ কিংবা অজ্ঞাত অস্ত্রধারী আক্রমণকারীদের হাতে প্রাণ হারিয়েছে সাত হাজারের বেশি মানুষ। 

এদিকে গত জুনে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর আবেদন জানান ফিলিপাইনের 'মাদকের বিরুদ্ধে লড়াই' হত্যাকাণ্ডের ব্যাপারে পূর্ণাঙ্গ তদন্ত পরিচালনার। তিনি জানান, সেখানে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়ে থাকতে পারে। 

ধারণা করা হচ্ছে, দুতার্তে-কার্পিও যদি প্রেসিডেন্ট নির্বাচিত হন, তাহলে তিনি হয়তো ফিলিপাইন ও আইসিসিতে দুতার্তের নামে করা অভিযোগগুলো থেকে তার বাবাকে রক্ষা করবেন। 

  • সূত্র : বিবিসি 

Related Topics

টপ নিউজ

ফিলিপাইন / রদ্রিগো দুতার্তে / অবসর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান
  • ছবি- রয়টার্স
    বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান
  • ফাইল ছবি: সংগৃহীত
    ১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

Related News

  • ইরান যুদ্ধ: বিশ্বের প্রথম দেশ হিসেবে ‘জ্বালানি জরুরি অবস্থা’ ঘোষণা করল ফিলিপাইন
  • নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে
  • ঢাকার সেই দিন: যখন পাড়াই ছিল আমাদের জগৎ
  • ‘জেন জি’দের বিক্ষোভ: এশিয়ার তরুণরা কেন এত ক্ষুব্ধ?
  • ২০২৬-এ শেষ বিশ্বকাপ, দুই-এক বছরের মধ্যে ফুটবল থেকে অবসরের ইঙ্গিত রোনালদোর

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী

2
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে

5
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

6
ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net