Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 12, 2026
যুক্তরাষ্ট্রসহ ১০টি দেশের রাষ্ট্রদূতকে বহিষ্কার করতে যাচ্ছে তুরস্ক

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
24 October, 2021, 12:00 pm
Last modified: 24 October, 2021, 12:02 pm

Related News

  • আলোচনায় বসার কোনো 'তাড়া নেই', বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: ইরান
  • যুক্তরাষ্ট্র এমন সব দাবি করেছে, যা তারা যুদ্ধেও হাসিল করতে পারেনি: ইরান
  • পাকিস্তানে সরাসরি আলোচনার প্রথম পর্ব শেষ, ইরানের জব্দকৃত সম্পদ ছাড় করতে সম্মত যুক্তরাষ্ট্র
  • যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো হরমুজ প্রণালি পেরিয়েছে মার্কিন জাহাজ: অ্যাক্সিওস
  • শুধু এপ্রিলেই ৮টি, যুদ্ধে মোট ২৪টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রসহ ১০টি দেশের রাষ্ট্রদূতকে বহিষ্কার করতে যাচ্ছে তুরস্ক

এ দশ রাষ্ট্রদূত তুর্কী সমাজকর্মী ওসমান কাভালার মুক্তি দাবি করে বিবৃতি দেওয়ার পরই প্রতিক্রিয়ায় তাদের অবাঞ্ছিত করার ঘোষণা দেন এরদোয়ান।
টিবিএস ডেস্ক
24 October, 2021, 12:00 pm
Last modified: 24 October, 2021, 12:02 pm

যুক্তরাষ্ট্র, জার্মানি ও ফ্রান্সসহ তুরস্কে নিযুক্ত ১০টি দেশের রাষ্ট্রদূতকে অবাঞ্ছিত ঘোষণা করার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

এর মাধ্যমে তাদের কূটনৈতিক মর্যাদা ও অধিকার প্রত্যাহার করে নেবে তুরস্ক।

এ দশ রাষ্ট্রদূত তুর্কী সমাজকর্মী ওসমান কাভালার মুক্তি দাবি করে বিবৃতি দেওয়ার পরই প্রতিক্রিয়ায় এ ঘোষণা দেন এরদোয়ান।

এ সপ্তাহে যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, ফিনল্যান্ড, ডেনমার্ক, জার্মানি নেদারল্যান্ডস. নিউজিল্যান্ড, নরওয়ে এবং সুইডেন যৌথভাবে এই বিবৃতি দেয়। এরমধ্যে সাতটি দেশই ন্যাটোর সদস্য দেশ।

তুরস্ককে দেওয়া এক চূড়ান্ত সতর্কবার্তায় বিচারের মুখোমুখি না করা পর্যন্ত কাভালাকে মুক্তি দেওয়ার দাবি ইউরোপের মানবাধিকার নজরদারি সংস্থা কাউন্সিল অব ইউরোপ।

এসকিসেহির এক ভাষণের সময় এরদোয়ান বলেন,  "এসব রাষ্ট্রদূত তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে নির্দেশ দেওয়ার সাহস দেখাতে পারেন না"।

তিনি বলেন, "আমি পররাষ্ট্রমন্ত্রীকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছি। বলে দিয়েছি কী করতে হবে। আমি বলেছি, এই দশ জন রাষ্ট্রদূতকে অবিলম্বে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে। আপনি দ্রুত ব্যবস্থা নিন।"

তবে কী হতে যাচ্ছে তা এখনও স্পষ্ট নয়।

তুরস্কের সংবাদমাধ্যমকে এরদোয়ান বলেন, "এসব রাষ্ট্রদূতদের হয় তুরস্কের বাস্তবতা বুঝতে হবে, নয়ত তুরস্ক ছেড়ে চলে যেতে হবে।

রাষ্ট্রদূতদরা এখন পর্যন্ত এবিষয়ে কোনো মন্তব্য করেননি।

তবে বার্তা সংস্থা রয়টার্সকে নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দেশটির রাষ্ট্রদূত "এমন কিছু করেননি যে কারণে তাকে বহিষ্কার করা যায়।"

গত মঙ্গলবার তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এ দশজন রাষ্ট্রদূতকে তলব করে। কাভালার বিষয়ে তাদের দেওয়া বিবৃতিকে "দায়িত্বজ্ঞানহীন" বলে ক্ষোভ প্রকাশ করে। 

ওই বিবৃতিতে ওসমান কাভালাকে বিচারের মুখোমুখি করতে তুরস্ক সরকারের কালক্ষেপণের সমালোচনা করা হয়।  দীর্ঘসূত্রিতা গণতন্ত্র, আইনের শাসন এবং তুরস্কের বিচার ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে সন্দেহ সৃষ্টি করছে বলে উল্লেখ করা হয় বিবৃতিতে।

কাভালাকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানানো হয় বিবৃতিতে।

২০১৩ সালে দেশব্যাপী  বিক্ষোভ সংগঠিত করার অভিযোগ থেকে কাভালাকে অব্যাহতি দেয়া হয়। পরবর্তীতে তাকে আবারও গ্রেপ্তার করা হয়।

তার বিরুদ্ধে ২০১৬ সালে এরদোয়ান সরকারের বিরুদ্ধে সামরিক অভ্যুত্থানের চেষ্টায় হাত থাকার নতুন অভিযোগ আনা হয়।

তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ অস্বীকার করেছেন কাভালা।

এরদোয়ানের সমালোচকরা বলছেন, তুরস্কে ব্যাপকভাবে ভিন্নমত দমন করা হয়, কাভালার ঘটনাই তার বড় উদাহরণ।

  • সূত্র: বিবিসি

 

 

 

Related Topics

টপ নিউজ

যুক্তরাষ্ট্র / তুরস্ক / রাষ্ট্রদূত / রাষ্ট্রদূত বহিষ্কার / এরদোয়ান / ওসমান কাভালা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস
  • মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
    হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের
  • সিরিয়া ও ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির সীমান্ত এলাকায় পড়ে থাকা একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত
    ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী
  • ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
    ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 
  • ফাইল ছবি: সংগৃহীত
    চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

Related News

  • আলোচনায় বসার কোনো 'তাড়া নেই', বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: ইরান
  • যুক্তরাষ্ট্র এমন সব দাবি করেছে, যা তারা যুদ্ধেও হাসিল করতে পারেনি: ইরান
  • পাকিস্তানে সরাসরি আলোচনার প্রথম পর্ব শেষ, ইরানের জব্দকৃত সম্পদ ছাড় করতে সম্মত যুক্তরাষ্ট্র
  • যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো হরমুজ প্রণালি পেরিয়েছে মার্কিন জাহাজ: অ্যাক্সিওস
  • শুধু এপ্রিলেই ৮টি, যুদ্ধে মোট ২৪টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস

2
মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের

3
সিরিয়া ও ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির সীমান্ত এলাকায় পড়ে থাকা একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট

4
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী

5
ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
ফিচার

ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 

6
ফাইল ছবি: সংগৃহীত
ফিচার

চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net