Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 12, 2026
যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে সবচেয়ে ধনী রাষ্ট্র চীন

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
16 November, 2021, 04:15 pm
Last modified: 17 November, 2021, 03:32 am

Related News

  • ‘আপনি একজন জঘন্য রিপোর্টার’: খাশোগি হত্যা নিয়ে প্রশ্ন করায় সাংবাদিককে ট্রাম্পের কটূক্তি
  • যে কারণে ভারত বনাম পাকিস্তান যুদ্ধ, যুক্তরাষ্ট্র বনাম চীন যুদ্ধও!
  • যুক্তরাষ্টের কিছু পণ্যে শুল্ক ছাড় দিয়ে চীনের গোপন তালিকা
  • যুক্তরাষ্ট্র-চীন শুল্ক যুদ্ধের ইতি টানার ইঙ্গিত ট্রাম্পের, টিকটক চুক্তি আপাতত স্থগিত
  • ২০২৪ সালে বিশ্বের সবচেয়ে ধনী পরিবার: ফের শীর্ষে উঠে এসেছে ওয়ালটনের নাম

যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে সবচেয়ে ধনী রাষ্ট্র চীন

ম্যাককিনসে অ্যান্ড কোম্পানির গবেষণা অনুযায়ী, ২০০০ সালে বিশ্বের মোট সম্পদের পরিমাণ ছিল ১৫৬ ট্রিলিয়ন ডলার। ২০২০ সালে তা বেড়ে ৫১৪ ট্রিলিয়ন ডলারে এসে দাঁড়ায়। এই বৃদ্ধির এক-তৃতীয়াংশই এসেছে চীনের হাত ধরে। 
টিবিএস ডেস্ক
16 November, 2021, 04:15 pm
Last modified: 17 November, 2021, 03:32 am

গত দুই দশকে বিশ্বের সম্পদের পরিমাণ বেড়েছে তিন গুণ, সেই সাথে বিশ্বের অন্যতম পরাশক্তি যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে সবচেয়ে ধনী রাষ্ট্র হয়েছে চীন। ম্যাককিনসে অ্যান্ড কোম্পানির গবেষণা শাখার নতুন এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে বলে খবর ব্লুমবার্গের।      

৬০ শতাংশের বেশি বৈশ্বিক আয়ের প্রতিনিধিত্ব করে এমন ১০টি দেশের জাতীয় আয়-ব্যয়ের হিসাব পর্যালোচনা করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। ব্লুমবার্গ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে 'ম্যাককিনসে গ্লোবাল ইনস্টিটিউট ইন জুরিখ'-এর একজন অংশীদার, জ্যান মিশকে বলেন, "আমরা এখন আগের যেকোনো সময়ের চাইতে বেশি সম্পদশালী।"       

ম্যাককিনসে অ্যান্ড কোম্পানির গবেষণা অনুযায়ী, ২০০০ সালে বিশ্বের মোট সম্পদের পরিমাণ ছিল ১৫৬ ট্রিলিয়ন ডলার। ২০২০ সালে তা বেড়ে ৫১৪ ট্রিলিয়ন ডলারে এসে দাঁড়ায়। এই বৃদ্ধির এক-তৃতীয়াংশই এসেছে চীনের হাত ধরে। 

২০২০ সালে মোট ১২০ ট্রিলিয়ন ডলার সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলেছে চীন, যেখানে ২০০০ সালেও দেশটির সম্পদের পরিমাণ ছিল মাত্র ৭ ট্রিলিয়ন ডলার। 

অন্যদিকে একই সময়ে যুক্তরাষ্ট্রের সম্পদ দ্বিগুণ বেড়ে হয়েছে ৯০ ট্রিলিয়ন ডলার।

এখানে বলে রাখা ভালো, চীন ও যুক্তরাষ্ট্র, দুটি দেশেই দুই-তৃতীয়াংশের বেশি সম্পদ ১০ শতাংশ ধনী পরিবারের কব্জায়। 

প্রতিবেদনে আরও বলা হয়, বিশ্বের মোট সম্পদের ৬৮ শতাংশই রয়েছে রিয়েল এস্টেট খাতে। অবকাঠামো, মেশিনারি ও যন্ত্রাংশ খাত এবং মেধাসম্পদ ও পেটেন্টের মতো খাতেও সম্পদ রয়েছে।    

ম্যাককিনসের গবেষণা মোতাবেক, গত দুই দশকে সম্পদের এই বৃদ্ধি বৈশ্বিক মোট দেশজ উৎপাদন বৃদ্ধিকে ছাড়িয়ে গেছে এবং সুদের হার কমে যাওয়ায় সম্পত্তির মূল্যও তরতর করে উপরে উঠেছে।  

আয়ের তুলনায় সম্পদের দাম তাদের দীর্ঘমেয়াদি গড়ের চাইতেও ৫০ শতাংশ বেশি বলে গবেষণায় উঠে এসেছে।  

জ্যান মিশকে ব্লুমবার্গকে জানান, বৈশ্বিক সম্পদ বৃদ্ধির কাঠামো এবং  এমন সম্পদের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন জেগেছে বিশেষজ্ঞদের মনে। এর নানা পার্শপ্রতিক্রিয়া হবে বলে ধারণা করছেন তারা। 

সূত্র: ইন্ডিয়া টুডে 

Related Topics

টপ নিউজ

ধনী রাষ্ট্র / চীন-আমেরিকা / ব্লুমবার্গ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২১ ডিসেম্বর ২০২৪ তারিখে মেক্সিকো সিটির কেন্দ্রস্থলের তোরে লাতিনোআমেরিকানা থেকে দেখা যাচ্ছে মেক্সিকোর জাতীয় প্রাসাদ; সামনে উড়ছে দেশটির জাতীয় পতাকা। ছবি: রয়টার্স।
    দ্রুতগতিতে মাটির নিচে দেবে যাচ্ছে বিশ্বের অন্যতম বড় এই শহর, দেখা যাচ্ছে মহাকাশ থেকেও
  • ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
    পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি
  • ইনফোগ্রাফ: টিবিএস
    পানি সংকট মোকাবিলায় কৌশলগত সমাধান, একনেকে উঠছে পদ্মা ব্যারেজ প্রকল্প 
  • বাংলাদেশ পুলিশ। ফাইল ছবি: সংগৃহীত
    স্বতন্ত্র পে-স্কেল, ঝুঁকিভাতা, ওভারটাইমসহ পুলিশের একগুচ্ছ দাবি; বাস্তবায়নের আশ্বাস সরকারের
  • ফাইল ছবি: সংগৃহীত
    গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ‘স্পেস ফোর্সের’ নজরদারিতে, কাছে ঘেঁষলেই ‘উড়িয়ে দেব’: ট্রাম্প

Related News

  • ‘আপনি একজন জঘন্য রিপোর্টার’: খাশোগি হত্যা নিয়ে প্রশ্ন করায় সাংবাদিককে ট্রাম্পের কটূক্তি
  • যে কারণে ভারত বনাম পাকিস্তান যুদ্ধ, যুক্তরাষ্ট্র বনাম চীন যুদ্ধও!
  • যুক্তরাষ্টের কিছু পণ্যে শুল্ক ছাড় দিয়ে চীনের গোপন তালিকা
  • যুক্তরাষ্ট্র-চীন শুল্ক যুদ্ধের ইতি টানার ইঙ্গিত ট্রাম্পের, টিকটক চুক্তি আপাতত স্থগিত
  • ২০২৪ সালে বিশ্বের সবচেয়ে ধনী পরিবার: ফের শীর্ষে উঠে এসেছে ওয়ালটনের নাম

Most Read

1
২১ ডিসেম্বর ২০২৪ তারিখে মেক্সিকো সিটির কেন্দ্রস্থলের তোরে লাতিনোআমেরিকানা থেকে দেখা যাচ্ছে মেক্সিকোর জাতীয় প্রাসাদ; সামনে উড়ছে দেশটির জাতীয় পতাকা। ছবি: রয়টার্স।
আন্তর্জাতিক

দ্রুতগতিতে মাটির নিচে দেবে যাচ্ছে বিশ্বের অন্যতম বড় এই শহর, দেখা যাচ্ছে মহাকাশ থেকেও

2
ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি

3
ইনফোগ্রাফ: টিবিএস
বাংলাদেশ

পানি সংকট মোকাবিলায় কৌশলগত সমাধান, একনেকে উঠছে পদ্মা ব্যারেজ প্রকল্প 

4
বাংলাদেশ পুলিশ। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

স্বতন্ত্র পে-স্কেল, ঝুঁকিভাতা, ওভারটাইমসহ পুলিশের একগুচ্ছ দাবি; বাস্তবায়নের আশ্বাস সরকারের

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ‘স্পেস ফোর্সের’ নজরদারিতে, কাছে ঘেঁষলেই ‘উড়িয়ে দেব’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net