Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 14, 2026
মুসলিম প্রধান ১৩ দেশের নাগরিকদের ভিসা অনুমোদন স্থগিত করেছে আরব আমিরাত

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
26 November, 2020, 06:05 pm
Last modified: 27 November, 2020, 05:15 am

Related News

  • ইরানের বিরুদ্ধে ড্রোন উড়িয়ে বড় ঝুঁকি নিল সৌদি-আমিরাত
  • ইরানে চীনা ড্রোন ভূপাতিত: সৌদি-আমিরাত যুদ্ধে যোগ দিল কি না জল্পনা
  • আরব আমিরাতে ধরপাকড়ের শিকার হয়ে চট্টগ্রামে ফিরলেন ১১ প্রবাসী
  • সংযুক্ত আরব আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত
  • যুদ্ধে ইরানের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রাখছে আরব আমিরাত, স্থল হামলা হলে আমিরাতের ওপর হামলা হবে 

মুসলিম প্রধান ১৩ দেশের নাগরিকদের ভিসা অনুমোদন স্থগিত করেছে আরব আমিরাত

নথিতে জানানো হয়, ‘পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত আফগানিস্তান, লিবিয়া ও ইয়েমেন-সহ এখানে উল্লেখিত দেশগুলোর নাগরিকদের নতুন চাকরির আবেদন গ্রহণ করা যাবে না এবং তাদের ভিসা আবেদনও স্থগিত করা হলো।’ 
টিবিএস ডেস্ক
26 November, 2020, 06:05 pm
Last modified: 27 November, 2020, 05:15 am
নিরাপত্তা হুমকির দাবি করে আফগান, পাকিস্তানী-সহ বেশ কিছু জাতীয়তার নাগরিকদের ভিসা ইস্যু করা বন্ধ রেখেছে আরব আমিরাত।

ইরান, তুরস্ক, সিরিয়া এবং সোমালিয়া-সহ ১৩টি মুসলিম দেশের নাগরিকদের নতুন করে ভিসা ইস্যু করা বন্ধ রেখেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক অঞ্চল কর্তৃপক্ষের জারি করা এক নির্দেশনা নথি সূত্রে এব্যাপারে জানা গেছে।
 
বাণিজ্যিক অঞ্চলে সক্রিয় সকল কোম্পানির কাছে এমন নির্দেশমূলক নথি পাঠানো হয়। সেটি দেখেই বিষয়টি সম্পর্কে নিশ্চিত করে রয়টার্স। বার্তা সংস্থাটি জানিয়েছে, গত ১৮ নভেম্বর থেকেই নির্দেশনাটি কার্যকর করা হয়েছে। 

নথিতে জানানো হয়, 'পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত আফগানিস্তান, লিবিয়া ও ইয়েমেন-সহ এখানে উল্লেখিত দেশগুলোর নাগরিকদের নতুন চাকরির আবেদন গ্রহণ করা যাবে না এবং তাদের ভিসা আবেদনও স্থগিত করা হলো।' 

আলজেরিয়া, কেনিয়া, ইরাক, লেবানন, পাকিস্তান এবং তিউনিশিয়ার নাগরিকেরাও নিষেধাজ্ঞার আওতায় পড়বেন। 

উল্লেখিত দেশসমূহের কোনো নাগরিক বিশেষ বিবেচনায় নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবেন কিনা সেটা স্পষ্ট নয়। এব্যাপারে দেশটির ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি অ্যান্ড সিটিজেনশিপ তাৎক্ষনিক কোনো মন্তব্য করতে অস্বীকার করেছে।

তথ্যচিত্র: আল জাজিরা

নিরাপত্তা নিয়ে উদ্বেগ:

সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, আফগান, পাকিস্তানী এবং অন্যান্য জাতীয়তার নাগরিকদের নিরাপত্তা হুমকি বিবেচনায় আপাতত নতুন ভিসা দেওয়া বন্ধ রাখা হয়েছে। 

কী ধরনের নিরাপত্তা হুমকি- সে সম্পর্কে সূত্রটি জানায়নি। তবে এই নিষেধাজ্ঞা বেশিদিন স্থায়ী হবে না বলে দাবি করে। 

ইতোপূর্বে, গত সপ্তাহে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আরব আমিরাত পাকিস্তান –সহ আরও বেশকিছু দেশের নাগরিকদের নতুন ভিসা প্রক্রিয়াকরণ বন্ধ রেখেছে। 

কেন এই পদক্ষেপ নেওয়া হয়েছে তার বিস্তারিত তথ্য অনুসন্ধানের চেষ্টা করা হচ্ছে বলেই সেসময় জানিয়েছিল ইসলামাবাদ। তবে করোনাভাইরাস মহামারির কারণেই এমন পদক্ষেপ নেওয়া হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করা হয়। 

  • সূত্র: আল জাজিরা 
     

Related Topics

টপ নিউজ

সংযুক্ত আরব আমিরাত / ভিসা অনুমোদন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড
  • ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
    ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা
  • ছবি: সংগৃহীত
    অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ
  • ছবি: রয়টার্স
    ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার

Related News

  • ইরানের বিরুদ্ধে ড্রোন উড়িয়ে বড় ঝুঁকি নিল সৌদি-আমিরাত
  • ইরানে চীনা ড্রোন ভূপাতিত: সৌদি-আমিরাত যুদ্ধে যোগ দিল কি না জল্পনা
  • আরব আমিরাতে ধরপাকড়ের শিকার হয়ে চট্টগ্রামে ফিরলেন ১১ প্রবাসী
  • সংযুক্ত আরব আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত
  • যুদ্ধে ইরানের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রাখছে আরব আমিরাত, স্থল হামলা হলে আমিরাতের ওপর হামলা হবে 

Most Read

1
মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড

2
ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

3
প্রতীকী ছবি/সংগৃহীত
অর্থনীতি

ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net