Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
মুখ্যমন্ত্রী পদে তৃতীয়বারের মত শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
05 May, 2021, 09:55 am
Last modified: 05 May, 2021, 02:53 pm

Related News

  • তারেক রহমানকে 'ভাই' সম্বোধন করে অভিনন্দন মমতার
  • সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটা না ভাঙার অনুরোধ ভারতের, সংস্কারে সহায়তার প্রস্তাব
  • বাংলাদেশে নয়, ভারতে শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • মমতা জাতিসংঘের শান্তিরক্ষীদের ভূমিকা বোঝেন কি না, নিশ্চিত নই: শশী থারুর
  • মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি হুমকিস্বরূপ: মির্জা ফখরুল

মুখ্যমন্ত্রী পদে তৃতীয়বারের মত শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

শপথ গ্রহণ করেই মমতা জানালেন, তার প্রথম কাজ হবে রাজ্যের কোভিড পরিস্থিতি মোকাবিলা করা।
টিবিএস ডেস্ক
05 May, 2021, 09:55 am
Last modified: 05 May, 2021, 02:53 pm

তৃতীয়বারের মতো ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সকাল ১০টা ৪৫ মিনিট নাগাদ রাজভবনে শপথগ্রহণ অনুষ্ঠান হয়। রাজ্যপাল জগদীপ ধনখড় তাকে মুখ্যমন্ত্রী পদে শপথ বাক্য পাঠ করান। ২০১১ ও ২০১৬ সালের মতো এবার শপথগ্রহণ সমারোহে কোনও বৃহৎ আয়োজন করা হয় নি।   

বুধবার রাজভবনে তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করে উঠেই মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, তার প্রথম কাজ হবে রাজ্যের কোভিড পরিস্থিতি মোকাবিলা করা। শপথ নেওয়ার পরে করোনা পরিস্থিতি নিয়ে বৈঠক করবেন বলে জানিয়েছেন মমতা। 

West Bengal: TMC chief Mamata Banerjee arrives at the Raj Bhavan in Kolkata. She will take oath as the Chief Minister of the state for her third consecutive term, shortly. pic.twitter.com/7RALTUWUN4— ANI (@ANI) May 5, 2021

এরপরই অগ্রাধিকার পাবে ভোট-পরবর্তী 'বিক্ষিপ্ত' হিংসার ঘটনা এবং আইন-শৃঙ্খলা রক্ষা। সকল রাজনৈতিক দলের কাছে শান্তি, শৃঙ্খলা এবং সংহতি বজায় রাখার অনুরোধ করে মমতা বলেন, 'বাংলা কিন্তু অশান্তি পছন্দ করে না। আমি নিজেও করি না। আমি সবাইকে উপযুক্ত পদক্ষেপের আর্জি জানাচ্ছি, যাতে কোনও হিংসা না হয়। কোথাও কোথাও নির্বাচনের পর বিক্ষিপ্ত ঘটনা হয়। আমি আজ থেকে আইন-শৃঙ্খলার দায়িত্ব নিচ্ছি।' 

অশান্তি করলে 'কড়া ব্যবস্থা নেওয়া হবে' বলেও মুখ্যমন্ত্রী উল্লেখ করেন। 

প্রথমবার মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণে এসেছিলেন তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম। রাজভবনের ময়দানে বিরাট মঞ্চ তৈরি করে বৃহৎ জনসমাগমের মাধ্যমে শপথগ্রহণ অনুষ্ঠান হয়েছিল। দ্বিতীয়বার মমতার শপথ হয়েছিল রেড রোডে। সেবার আবার দেশের বিজেপি বিরোধী সব নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু কোভিড সংক্রমণের পরিস্থিতিতে সব পরিকল্পনা বাতিল করতে হয়েছে।

ঘটনাচক্রে, ২০১১ সালের মতোই এবারও মুখ্যমন্ত্রী বিধায়ক না হয়েই শপথ নিলেন। কারণ, নন্দীগ্রাম থেকে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছেন তিনি। যদিও, সেই ফলাফল নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে আবার আদালতে যাওয়ার কথা ঘোষণা করে দিয়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। ২০১১ সালে সরকার ক্ষমতায় এলে ভবানীপুর উপনির্বাচনে জিতে সাংবিধানিক নিয়মরক্ষা করেন মমতা। ২০১৬ সালে অবশ্য সাধারণ নির্বাচনে দাঁড়িয়ে ভবানীপুর থেকে জিতে দ্বিতীয়বারের জন্য বিধায়ক হয়ে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন। কিন্তু, এবার নন্দীগ্রামে পরাজিত হয়েও তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন। 

করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের কারণে রাজভবনের হলে সীমাবদ্ধ রাখা হয় মমতার তৃতীয়বারের শপথ গ্রহণ অনুষ্ঠান। কলকাতার কিছু বিশিষ্ট মানুষসহ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানানো হয় এই কর্মসূচীতে। রবিবার বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর দেখা গিয়েছে গতবারের তুলনায় শক্তি বাড়িয়ে ২১৫টি আসন নিয়ে ক্ষমতায় এসেছেন মমতা। জয় পাওয়ার পর বিধায়কদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী স্মরণ করিয়ে দেন তাদের দায়িত্বের কথা এবং তার প্রাথমিক লক্ষ্য করোনা নিয়ন্ত্রণ। 

  •  সূত্র- আনন্দবাজার পত্রিকা  ও হিন্দুস্তান টাইমস 
     

Related Topics

টপ নিউজ

মমতা বন্দোপাধ্যায়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • হরমুজ প্রণালি। ছবি: এপি
    ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

Related News

  • তারেক রহমানকে 'ভাই' সম্বোধন করে অভিনন্দন মমতার
  • সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটা না ভাঙার অনুরোধ ভারতের, সংস্কারে সহায়তার প্রস্তাব
  • বাংলাদেশে নয়, ভারতে শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • মমতা জাতিসংঘের শান্তিরক্ষীদের ভূমিকা বোঝেন কি না, নিশ্চিত নই: শশী থারুর
  • মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি হুমকিস্বরূপ: মির্জা ফখরুল

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’

5
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

6
হরমুজ প্রণালি। ছবি: এপি
আন্তর্জাতিক

ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net