Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 02, 2026
মহামারি ছড়াতে পারে এমন আরেকটি ভাইরাসের সন্ধান মিলল চীনে

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
30 June, 2020, 01:00 pm
Last modified: 30 June, 2020, 09:59 pm

Related News

  • চট্টগ্রামে অন্য রোগের চিকিৎসায় হাসপাতালে গিয়ে হামে আক্রান্ত ৫৯ শতাংশের বেশি শিশু: গবেষণা
  • দীর্ঘ একাকীত্বের পর বিরল ভাইরাসে দিল্লি চিড়িয়াখানার একমাত্র আফ্রিকান হাতির মৃত্যু
  • এইচএমপিভিতে আক্রান্ত ৩০ বছর বয়সী ওই নারীর মৃত্যু
  • আখাউড়ায় এইচএমপিভি ভাইরাস নিয়ে সতর্কতা
  • এইচএমপিভি ভাইরাস প্রতিরোধে বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে নির্দেশনা 

মহামারি ছড়াতে পারে এমন আরেকটি ভাইরাসের সন্ধান মিলল চীনে

বিজ্ঞানীদের ভাষ্য অনুযায়ী, শূকরের দেহে নতুন এই ভাইরাসটির সন্ধান মিলেছে, যা মানুষকেও আক্রান্ত করতে পারে।
টিবিএস ডেস্ক
30 June, 2020, 01:00 pm
Last modified: 30 June, 2020, 09:59 pm
চীনের কসাইখানা ও শুকরের খামারে কাজ করা কয়েকজন ব্যক্তির শরীরে সম্প্রতি ভাইরাসটির সংক্রমণের প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা। ছবি: রয়টার্স

চীনের বিজ্ঞানীরা নতুন প্রজাতির এমন একটি ভাইরাসের সন্ধান পেয়েছেন, বিশ্বজুড়ে যার আরেকটি মহামারি ছড়ানোর মতো সক্ষমতা রয়েছে।

বিজ্ঞানীদের ভাষ্য অনুযায়ী, শূকরের দেহে নতুন এই ভাইরাসটি খুঁজে পাওয়া গেছে, যা মানুষকেও আক্রান্ত করতে পারে। খবর বিবিসির। 

নতুন এই ভাইরাস নিয়ে কাজ করা গবেষকরা উদ্বেগ প্রকাশে করে বলেছেন, পরবর্তী সময়ে এই ভাইরাসের মিউটেশন ঘটতে পারে যার মাধ্যমে এটি ব্যক্তি থেকে ব্যক্তির দেহে ছড়িয়ে পড়তে পারে এবং একটি বৈশ্বিক মহামারির সূচনা করতে পারে।

গবেষকরা আরও বলছেন, যদিও এই মুহুর্তে এটি 'কোনও সমস্যা না', কিন্তু মানুষের দেহে সংক্রমণ ঘটাতে অভিযোজিত হওয়ার মতো 'সমস্ত নির্দেশক ছাপ' এই ভাইরাসের মধ্যে রয়েছে এবং এটিকে এখন থেকেই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা প্রয়োজন।

বিজ্ঞানীদের মতে, যেহেতু এটি সম্পূর্ণ নতুন ভাইরাস, সেহেতু মানুষের দেহে এই ভাইরাসের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা না থাকার কথা, আবার থাকলেও সেটা খুব সামান্য।

ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেস এর সাময়িকীতে এই গবেষণার সঙ্গে যুক্ত থাকা বিজ্ঞানীরা লিখেছেন, শুকরের দেহে থাকা এই ভাইরাসটিকে নিয়ন্ত্রণে আনতে এবং শুকরের খামার ও ইন্ডাস্ট্রিতে কাজ করা লোকজনকে নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য দ্রুত ব্যবস্থা নিতে হবে। 

মহামারির অশনিসংকেত

করোনাভাইরাসের কারণে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া মহামারি নিয়ন্ত্রণে আনতে সারা বিশ্বের বিজ্ঞানীরা যখন দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন তখনও মহামারি ছড়ানোর সুপ্ত ক্ষমতা থাকা নতুন এই ভাইরাসটির গবেষণায় নিবিড়ভাবে কাজ করছেন একদল বিজ্ঞানী।

করোনার আগে সর্বশেষ যে মহামারির মুখোমুখি হয়েছিলো বিশ্ব তা ছিলো সোয়াইন ফ্লু। ২০০৯ সালে মেক্সিকো থেকে ছড়িয়ে পড়া ওই ভাইরাসকে প্রথমদিকে যতোটা ভয়ংকর বলে ধারণা করা হয়েছিলো, ততোটা ভয়ংকর হয়ে উঠতে পারেনি তা। পরবর্তী সময়ে ভ্যাকসিনের মাধ্যমে ওই ভাইরাসটি প্রায় নিয়ন্ত্রণে আনা গেছে।

চীনে খুঁজে পাওয়া নতুন এই ভাইরাসটির সঙ্গে সোয়াইন ফ্লু'র বেশ কিছু মিল আছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। তবে এই ভাইরাসে নতুন কিছু দিকও আছে। 

চীনের একটি শূকর খামার। ছবি: রয়টার্স

ভাইরাসটি এখন পর্যন্ত বড় কোনো হুমকি হিসেবে আত্মপ্রকাশ না করলেও এই ভাইরাস নিয়ে গবেষণা করা বিজ্ঞানী প্রফেসর কিন-চো চ্যাং ও তার সঙ্গে কাজ করা গবেষক দলের মতে, এখন থেকে এটার ওপরে অবশ্যই নজর রাখতে হবে।

তাদের মতে, G4 EA H1N1 নামের এই ভাইরাসটি মানুষের শ্বাসনালীতে আক্রমণ করে কোষ বিভাজন ঘটাতে সক্ষম।

চীনের কসাইখানা ও শুকরের খামারে কাজ করা কয়েকজন ব্যক্তির শরীরে সম্প্রতি ভাইরাসটির সংক্রমণের প্রমাণ পেয়েছেন এই গবেষকদল। তারা বলছেন, এই ভাইরাসের বিরুদ্ধে ইতোমধ্যে আবিষ্কৃত হওয়া ফ্লু ভ্যাকসিনগুলো কার্যকর নয়।

যুক্তরাজ্যের নটিংহ্যাম ইউনিভার্সিটির অধ্যাপক কিন-চো চ্যাং বিবিসিকে বলেন, "এই মুহুর্তে আমরা করোনাভাইরাসের মোকাবিলা এবং এ সংক্রান্ত গবেষণা নিয়ে একটা বিভ্রান্তিকর সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। কিন্তু বর্তমান সময়ে অন্যান্য সুপ্ত অথচ ভয়ংকর নতুন ভাইরাসগুলো থেকেও আমাদের চোখ সরালে চলবে না।"

তিনি বলেন, "যদিও এই ভাইরাসটি এখনই কোনো সমস্যা করছে না, তবুও এটিকে এড়িয়ে যাওয়া আমাদের উচিত হবে না।"

এ বিষয়ে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক জেমস উড বলেন, "এই গবেষণার মাধ্যমে আমাদের মনে করিয়ে দেওয়া হয়েছে, আমরা সবসময়ই নতুন নতুন রোগবালাইয়ের ঝুঁকির মধ্যে রয়েছি এবং খামারে পালন করা সেইসব প্রাণী, বন্যপ্রাণীর তুলনায় মানুষ বেশিভাগ ক্ষেত্রে যাদের সংস্পর্শে যায়,  তারাও গুরুত্বপূর্ণ মহামারী ভাইরাসগুলোর উত্স হিসাবে কাজ করতে পারে।"
 

Related Topics

টপ নিউজ / ফিচার

নতুন ভাইরাস / ভাইরাস / শূকর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ক্রিস্টা গেইল পাইক। ছবি: সংগৃহীত
    দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও বাঁচলেন ক্রিস্টা পাইক: মৃত্যুদণ্ড কি স্থগিত, নাকি বাস্তবায়ন করবে টেনেসি?
  • ছবি: সংগৃহীত
    ১৪ বছরে মাত্র ২৭৪ মৌজায় জরিপ; ৫৮,৫৯০ মৌজায় ডিজিটাল ভূমি জরিপ শেষ হতে লাগতে পারে কয়েক শতাব্দী
  • কোলাজ: টিবিএস
    জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত
  • ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য বিদেশি অপারেটরকে দিতে নীতিগত অনুমোদন
  • ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
    ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

Related News

  • চট্টগ্রামে অন্য রোগের চিকিৎসায় হাসপাতালে গিয়ে হামে আক্রান্ত ৫৯ শতাংশের বেশি শিশু: গবেষণা
  • দীর্ঘ একাকীত্বের পর বিরল ভাইরাসে দিল্লি চিড়িয়াখানার একমাত্র আফ্রিকান হাতির মৃত্যু
  • এইচএমপিভিতে আক্রান্ত ৩০ বছর বয়সী ওই নারীর মৃত্যু
  • আখাউড়ায় এইচএমপিভি ভাইরাস নিয়ে সতর্কতা
  • এইচএমপিভি ভাইরাস প্রতিরোধে বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে নির্দেশনা 

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

2
ক্রিস্টা গেইল পাইক। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও বাঁচলেন ক্রিস্টা পাইক: মৃত্যুদণ্ড কি স্থগিত, নাকি বাস্তবায়ন করবে টেনেসি?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৪ বছরে মাত্র ২৭৪ মৌজায় জরিপ; ৫৮,৫৯০ মৌজায় ডিজিটাল ভূমি জরিপ শেষ হতে লাগতে পারে কয়েক শতাব্দী

4
কোলাজ: টিবিএস
অর্থনীতি

জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত

5
ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
অর্থনীতি

চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য বিদেশি অপারেটরকে দিতে নীতিগত অনুমোদন

6
ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
আন্তর্জাতিক

ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net