Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 19, 2026
মহামারি পরিস্থিতি মোকাবিলায় শীর্ষ মন্ত্রীদের সঙ্গে মোদির বৈঠক

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
14 June, 2020, 03:45 pm
Last modified: 14 June, 2020, 04:21 pm

Related News

  • ভারতের মহিষের মাংস রপ্তানি আয় ৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে, ক্রমশ বাড়ছে আয়
  • কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, বাংলাদেশিসহ ৯ জনের মৃত্যু
  • তারেক রহমানকে ভারতে ‘সম্মানজনক অভ্যর্থনা’ জানানো হবে, আশ্বস্ত করেছেন নরেন্দ্র মোদি: দীনেশ ত্রিবেদী
  • বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক গড়তে আগ্রহী ভারত: রণধীর জয়সওয়াল
  • জেন-জিকে গো-রক্ষায় সচেতন করতে ১০ হাজার ‘গো-মিত্রকে’ প্রশিক্ষণ দেবে উত্তরপ্রদেশের বিজেপি সরকার

মহামারি পরিস্থিতি মোকাবিলায় শীর্ষ মন্ত্রীদের সঙ্গে মোদির বৈঠক

বৈঠকের অন্যতম বিষয় ছিল রাজধানী দিল্লি। সেখানে প্রতিনিয়ত বাড়ছে করোনার সংক্রমণ। 
টিবিএস ডেস্ক
14 June, 2020, 03:45 pm
Last modified: 14 June, 2020, 04:21 pm
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী; ফাইল ছবি

চলমান কোভিড-১৯ মহামারি দিনদিন আরও ভয়ঙ্কর আকার ধারণ করছে ভারতে। এ অবস্থায় সরকারের করণীয় নিয়ে কেন্দ্রীয় সরকারের শীর্ষ মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ রোববার প্রকাশিত এক বিবৃতিতে ওই বৈঠক সম্পর্কে নিশ্চিত করা হয়। 

বৈঠকের অন্যতম বিষয় ছিল রাজধানী দিল্লি। সেখানেও প্রতিনিয়ত বাড়ছে করোনার সংক্রমণ। 

মোদির সঙ্গে বৈঠকে গতকাল শনিবার বৈঠকে অংশ নেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন এবং মুখ্য সচিবসহ শীর্ষ কর্মকর্তারা। 

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিক হিসাব অনুসারে, দেশটিতে একদিনে এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যা ১১ হাজার ৪৫৮ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। যার মধ্য দিয়ে মোট সংক্রমিতের সংখ্যা উন্নীত হয় তিন লাখ ৮ হাজার ৯৯৩ জনে। 

এ অবস্থায় সংক্রমিতের সংখ্যায় বিশ্বে চতুর্থ স্থানে চলে আসে ভারত। 

নরেন্দ্র মোদির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে দেশটির সরকারের নীতি গবেষণা সংস্থা- নীতি আয়োগের এক শীর্ষ কর্মকর্তা মহামারি পরিস্থিতি কোনদিকে ধাবিত হচ্ছে সেই সংক্রান্ত তথ্য-উপাত্ত তুলে ধরেন। 

ভিনোদ পল নামের ওই কর্মকর্তা দেশটির জরুরি চিকিৎসা সেবা ব্যবস্থাপনার আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন। তার উপস্থাপিত তথ্যানুসারে ভারতের দুই-তৃতীয়াংশ সংক্রমণের ঘটনাই ঘটেছে বড় শহরগুলোতে।

বৈঠকে মোদি উপস্থিত কর্মকর্তাদের কাছ থেকে পরিস্থিতি মোকাবিলায় দেওয়া নানা পরামর্শ মনোযোগ দিয়ে শোনেন। এরপর তিনি রাজ্য সরকার এবং কেন্দ্র শাসিত অঞ্চলে জেলাভিত্তিক হাসপাতালগুলোয় সাধারণ  এবং আইসিইউ শয্যা বৃদ্ধি করতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রতি নির্দেশ দেন। 
 
Related Topics

টপ নিউজ

কোভিড-১৯ মহামারি / ভারত / নরেন্দ্র মোদি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    নারী চালক-কন্ডাক্টর নিয়ে ১১ রুটে চালু হলো বিআরটিসির ‘পিংক বাস’
  • ছবি: রয়টার্স
    ৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়েও বেশি কার্যকর হতে পারে
  • ছবি: রাজীব ধর/টিবিএস
    আদমজী ইপিজেড থেকে বছরে প্রায় ৯৮ মিলিয়ন ডলারের স্যুট রপ্তানি ইউনিভার্সাল মেনসওয়্যারের
  • বন্ধ ৩ রাষ্ট্রায়ত্ত কারখানার জমিতে অর্থনৈতিক অঞ্চল করার পরিকল্পনা সরকারের
    বন্ধ ৩ রাষ্ট্রায়ত্ত কারখানার জমিতে অর্থনৈতিক অঞ্চল করার পরিকল্পনা সরকারের
  • কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। ছবি: টিবিএস
    রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার, রাষ্ট্রদূতকে তলব
  • ছবি: সংগৃহীত
    ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিস্তল উঁচিয়ে যুবকের ফাঁকা গুলি, ভিডিও ভাইরাল

Related News

  • ভারতের মহিষের মাংস রপ্তানি আয় ৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে, ক্রমশ বাড়ছে আয়
  • কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, বাংলাদেশিসহ ৯ জনের মৃত্যু
  • তারেক রহমানকে ভারতে ‘সম্মানজনক অভ্যর্থনা’ জানানো হবে, আশ্বস্ত করেছেন নরেন্দ্র মোদি: দীনেশ ত্রিবেদী
  • বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক গড়তে আগ্রহী ভারত: রণধীর জয়সওয়াল
  • জেন-জিকে গো-রক্ষায় সচেতন করতে ১০ হাজার ‘গো-মিত্রকে’ প্রশিক্ষণ দেবে উত্তরপ্রদেশের বিজেপি সরকার

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারী চালক-কন্ডাক্টর নিয়ে ১১ রুটে চালু হলো বিআরটিসির ‘পিংক বাস’

2
ছবি: রয়টার্স
অফবিট

৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়েও বেশি কার্যকর হতে পারে

3
ছবি: রাজীব ধর/টিবিএস
বাংলাদেশ

আদমজী ইপিজেড থেকে বছরে প্রায় ৯৮ মিলিয়ন ডলারের স্যুট রপ্তানি ইউনিভার্সাল মেনসওয়্যারের

4
বন্ধ ৩ রাষ্ট্রায়ত্ত কারখানার জমিতে অর্থনৈতিক অঞ্চল করার পরিকল্পনা সরকারের
অর্থনীতি

বন্ধ ৩ রাষ্ট্রায়ত্ত কারখানার জমিতে অর্থনৈতিক অঞ্চল করার পরিকল্পনা সরকারের

5
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। ছবি: টিবিএস
বাংলাদেশ

রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার, রাষ্ট্রদূতকে তলব

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিস্তল উঁচিয়ে যুবকের ফাঁকা গুলি, ভিডিও ভাইরাল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net