Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 20, 2026
মহামারি আর খরচের চাপ থেকে রক্ষা পাবে না ভারতীয় কোম্পানিগুলোর মুনাফা

আন্তর্জাতিক

অ্যান্ডি মুখার্জি, ব্লুমবার্গ ওপিনিয়ন
21 May, 2021, 07:50 pm
Last modified: 21 May, 2021, 08:03 pm

Related News

  • প্রথম প্রান্তিকে ব্র্যাক ব্যাংকের মুনাফা ৪৪% বেড়ে ৬৯৫.৬৮ কোটি টাকা
  • ঋণের প্রবৃদ্ধি নিম্নমুখী, তবু ট্রেজারি বিলে বিনিয়োগ থেকে ব্যাংকগুলোর বড় মুনাফা: কতটা টেকসই খাত?
  • ইন্টারনেট বিক্রি আর খরচ কমিয়ে বছরের প্রথম প্রান্তিকে রবির ২৩২ কোটি টাকা মুনাফা
  • প্রভিশনিং বাড়ায় ২০২৫ সালে এইচএসবিসি বাংলাদেশের মুনাফা কমেছে ২৩ শতাংশ
  • ২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা

মহামারি আর খরচের চাপ থেকে রক্ষা পাবে না ভারতীয় কোম্পানিগুলোর মুনাফা

সংক্রমণের দ্বিতীয় ঢেউ প্রথমটির থেকে অনেক আলাদা। এখন ভোক্তাদের বেশিরভাগ সঞ্চয় আর নগদ অর্থ ব্যয় হচ্ছে চিকিৎসা খরচে। এই প্রবণতা ভোক্তাপণ্য উৎপাদকদের লাভের পরিমাণ কমাবে
অ্যান্ডি মুখার্জি, ব্লুমবার্গ ওপিনিয়ন
21 May, 2021, 07:50 pm
Last modified: 21 May, 2021, 08:03 pm
ছবি: ধীরাজ সিং/ ব্লুমবার্গ

সংক্রমণের দ্বিতীয় ঢেউ আঘাত হানার পর থেকে চারিদিকের দুঃসংবাদের স্রোতে ভারতে আনন্দিত হওয়ার মতো সংবাদের বড়ই অভাব ইদানীং। বাণিজ্যিক অঙ্গনের আরেকটি ঘটনাও তেমন অশনি ইঙ্গিত দিচ্ছে। মহামারির বৈশ্বিক কেন্দ্রভূমি হয়ে ওঠা দেশটির শীর্ষস্থানীয় পরিচর্যা পণ্য ও প্রসাধনী প্রস্তুতকারক কোম্পানি কোলগেট-পামুলিভ কর্পের সাম্প্রতিক মৃদু প্রবৃদ্ধিই সেই বিপদের দিকটি তুলে ধরে। 

মূলত, টুথপেস্ট প্রস্তুতকারক হিসেবে বিখ্যাত কোম্পানিটি চলতি সপ্তাহে তাদের আয় বিবরণী প্রকাশ করে। সেখানে সন্তোষজনক ফলাফল প্রদর্শিত হয়নি, কিন্তু তবুও ৭৫ বছরের মধ্যে সবচেয়ে বড় মানবিক দুর্যোগের বাস্তবতা অস্বীকার করে ভারতীয় পুঁজিবাজারে মূল্যায়ন পতন হয়নি কোম্পানিটির, বরং বেড়েছে, যা সত্যিই বিভ্রান্তিকর। 

অথচ আগামী আগস্ট নাগাদ ১২ লাখ সম্ভাব্য মৃত্যুর আভাস দিয়েছেন বিজ্ঞানীরা। পুরোনো ঘটনা- হাসপাতালে শয্যা, অক্সিজেন, ওষুধ, অ্যাম্বুলেন্স ইত্যাদি যোগাড়ের দুর্ভোগ। গঙ্গায় ফেলে দেওয়া হচ্ছে শত শত শবদেহ, অথচ তারপরও ভারতের শীর্ষ ৫০টি বাণিজ্যিক প্রতিষ্ঠানের সমন্বিত বাজার সূচক নিফটি-৫০ ইনডেক্স ভুক্ত কোম্পানির শেয়ার বাজারমূল্যের বিপরীতে ৩১ পয়েন্ট আয়ের ভিত্তিতে লেনদেন চলছে। 

গেল ফেব্রুয়ারির পর কিছুটা কমলেও, বাজারমূল্য এখনও অনেক বেশি। একমাত্র এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় উন্নত দেশ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং সিঙ্গাপুরেই চলছে এর চেয়ে বেশি দামে লেনদেন। অর্থাৎ, ভারতের বাজারে এখন নতুন বিনিয়োগ করাও ব্যয়বহুল।

বছর শেষে বহুজাতিক কোম্পানি কোলগেটের ভারতীয় শাখার মোট বিক্রি বেড়েছে মাত্র ৭ শতাংশ, কিন্তু তার আগের বছর মাত্র ১.২ শতাংশ বিক্রয় হওয়ায়, দুই বছরের গড় প্রবৃদ্ধি দাঁড়ায় ৫ শতাংশেরও কম। অথচ কোলগেটের ভারতীয় শাখা ২০১৫ সালের পূর্ববর্তী ৯ বছরে মাত্র একবার ১৩ শতাংশের কম বিক্রয় প্রবৃদ্ধির মুখ দেখেছিল। 

কিন্তু, তারপর কোলগেটের ব্যবসায় ভাগ বসাতে আবির্ভূত হন যোগব্যয়াম গুরু বাবা রামদেব তার প্রতিষ্ঠিত স্থানীয় আয়ুর্বেদ কোম্পানি- পতঞ্জলী নিয়ে। ২০১৬ সালে নরেন্দ্র মোদির ৮৬ শতাংশ নোট বাতিলের উদ্ভট পদক্ষেপ ভারতের ব্যাংকিং ব্যবস্থায় সঙ্কটের জন্ম দেয়, অর্থনীতির বিকাশও তাতে গতি হারায়। এবং সবশেষে কোভিডের দুই দুটি তরঙ্গের অভিঘাতের মিলিত প্রভাবে মোদির গত ৬ বছরের শাসনামলে একবারও দুই অঙ্কের প্রবৃদ্ধি দেখেনি কোম্পানিটি।    
  
তারপরও, মুম্বাই বাজারে নিবন্ধিত কোলগেট-পামুলিভ ইন্ডিয়া লিমিটেডে বিনিয়োগের বিপরীতে বড় অংকের আয়ের এই মার্জিন বিস্ময়কর। আয় পূর্ববতী মুনাফার সুদ, কর প্রদান, মুদ্রাস্ফীতির মতো প্রভাবের পরও মার্চে সমাপ্ত শেষ প্রান্তিকে ৮ শতাংশ পয়েন্ট থেকে বেড়ে কোম্পানিটি ৩৩ শতাংশ মূল্যায়ন অর্জন করে। মহামারির তীব্রতার মধ্যে যখন কাঁচামালের বৈশ্বিক মূল্য বেড়েছে ঠিক তখন একটি টুথপেস্ট, সাবান প্রভৃতি উৎপাদনকারী প্রতিষ্ঠান কীভাবে এই মূল্যায়নের অধিকারী হয়- তা বোধগম্য নয়। এবং আগামীদিনে ভোক্তাদের কাছ থেকে কীভাবে তারা মুনাফা ধরে রাখতে বিক্রীত পণ্যে বাড়তি মূল্য যোগ করবে তাও অনিশ্চিত।  

অর্থনীতিবিদদের মতেও, এমনটা হওয়া উচিৎ নয়। ভারতে উৎপাদন খরচ বৃদ্ধির একটি মূল প্রভাবক পাইকারি দর গেল মাসে সাড়ে ১০ শতাংশ বেড়েছে, যা ১১ বছরের মধ্যে সর্বোচ্চ। অন্যদিকে, ভোক্তা পর্যায়ের মূল্যস্ফীতির গতি মার্চের ৫.৫ শতাংশ থেকে কমে ৪.৩ শতাংশে নেমে আসে। 

মুম্বাইয়ের বাজার ব্যবস্থাপক সংস্থা- ইনক্রেড ক্যাপিটালের অর্থনীতিবিদ জয় শঙ্কর বলেন, "এই দুই সূচকের বিশাল ব্যবধানের কথা বাদ দিলেও বলা যায়, দুর্বল চাহিদার কারণে বাড়তি মূল্যের পণ্য বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো তাদের ভোক্তাদের কাছে গছিয়ে দিতে পারবে না।"  

শীর্ষ আরেক ব্রোকারেজ প্রতিষ্ঠান মতিলাল অসওয়াল-ও মনে করছে, কোলগেটের ভারতীয় শাখা খরচ সাশ্রয়ী নানা পদক্ষেপ যেমন; বিজ্ঞাপন কমানো, কর্মী ছাঁটাই এবং অন্যান্য খরচ কমিয়ে যে রেকর্ড মুনাফা মার্জিন লাভ করেছে- তা বেশিদিন স্থায়ী হবে না। দিনশেষে কাঁচামালের খরচ তাদের মুনাফার ঘরের দেয়ালে ধস নামাবেই নামাবে। 

এই আভাসের সত্যতা জানতে, দর বৃদ্ধির পদক্ষেপকে আমলে নিয়ে এক বছর আগে কোম্পানিটির মুনাফা মার্জিনের দিকে নজর দেই। তার সঙ্গে চলতি বছরের পাইকারি ও ভোক্তা পর্যায়ের মূল্যস্ফীতির বার্ষিক হারের ব্যবধান হিসাব করলে দেখা যায়, উৎপাদনের একাধিক খরচ বেড়েছে বহুগুণ। কিন্তু, বর্তমানের দুর্বল আয় প্রবৃদ্ধির পরিবেশে বাণিজ্যিক প্রতিষ্ঠান সেই বাড়তি মূল্যের ভার ক্রেতার ওপর চাপাতে পারছে না। ফলে নিশ্চিতভাবেই লাভ কমে আসছে।

ভারতের আরেক শীর্ষ ভোক্তাপন্য উৎপাদক ইউনিলিভার পিএলসি'র ভারতীয় শাখাও এই দুই বিপরীত মুখী সূচকের ব্যবধান বেড়ে চলায় মুনাফা সংকোচনে পড়বে। সার্বিক অর্থনীতির জন্য এসব প্রতিষ্ঠানের ব্যবসায় ধস আরও গভীর ও অন্ধকার ভবিষ্যতেরই বার্তা দেয়।    

(সংক্ষেপিত)

লেখক: ব্লুমবার্গের মতামত কলাম লেখক অ্যান্ডি মুখার্জি শিল্প প্রতিষ্ঠান এবং আর্থিক সেবাখাত নিয়ে  বিশ্লেষণ করেন। ইতোপূর্বে, তিনি বার্তা সংস্থা রয়টার্সের ব্রেকিংভিউজেও কলাম লিখতেন।

সূত্র: ব্লুমবার্গ থেকে অনূদিত
 

Related Topics

অর্থনীতি / টপ নিউজ

ভারতে কোভিড-১৯ মহামারি / ভোক্তাপণ্য উৎপাদক কোম্পানি / মুনাফা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: দ্য টেলিগ্রাফ
    'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা
  • মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
    মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
  • ছবি: বিবিসি
    বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা
  • ছবি: জেমিনাই এআই
    অপারেশন সিন্দুরের পর পাকিস্তানি রুপির বিপরীতে ভারতীয় রুপির দাম কমেছে প্রায় ১২%: দ্য ওয়্যার
  • ফাইল ছবি: সংগৃহীত
    সিলেট সীমান্তে বিএসএফের গুলিবর্ষণের পর বিজিবির পাল্টা গুলি

Related News

  • প্রথম প্রান্তিকে ব্র্যাক ব্যাংকের মুনাফা ৪৪% বেড়ে ৬৯৫.৬৮ কোটি টাকা
  • ঋণের প্রবৃদ্ধি নিম্নমুখী, তবু ট্রেজারি বিলে বিনিয়োগ থেকে ব্যাংকগুলোর বড় মুনাফা: কতটা টেকসই খাত?
  • ইন্টারনেট বিক্রি আর খরচ কমিয়ে বছরের প্রথম প্রান্তিকে রবির ২৩২ কোটি টাকা মুনাফা
  • প্রভিশনিং বাড়ায় ২০২৫ সালে এইচএসবিসি বাংলাদেশের মুনাফা কমেছে ২৩ শতাংশ
  • ২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা

Most Read

1
ছবি: দ্য টেলিগ্রাফ
আন্তর্জাতিক

'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার

2
ছবি: সৌজন্যে প্রাপ্ত
অর্থনীতি

আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা

3
মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
বাংলাদেশ

মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?

4
ছবি: বিবিসি
আন্তর্জাতিক

বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা

5
ছবি: জেমিনাই এআই
আন্তর্জাতিক

অপারেশন সিন্দুরের পর পাকিস্তানি রুপির বিপরীতে ভারতীয় রুপির দাম কমেছে প্রায় ১২%: দ্য ওয়্যার

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেট সীমান্তে বিএসএফের গুলিবর্ষণের পর বিজিবির পাল্টা গুলি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net