Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
মহামারিতেও অ্যামাজনের মুনাফা বেড়েছে তিনগুণের বেশি

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
30 April, 2021, 01:55 pm
Last modified: 30 April, 2021, 03:14 pm

Related News

  • পূর্বানুমোদন ছাড়াই ১০০ কোটি টাকা পর্যন্ত মূলধন ফেরত নিতে পারবেন বিদেশি বিনিয়োগকারীরা
  • টিভি শো ও চলচ্চিত্র নির্মাণে গতি বাড়াতে এআই ব্যবহারের পরিকল্পনা অ্যামাজনের
  • অক্টোবর-ডিসেম্বরে পাওয়ার গ্রিড বাংলাদেশের মুনাফা কমেছে ৭২ শতাংশ
  • সিদ্ধান্ত পরিবর্তন, পাঁচ ব্যাংকের আমানতকারীরা ২০২৪ ও ২০২৫ সালে ৪ শতাংশ হারে মুনাফা পাবেন
  • পাঁচ ব্যাংকের আমানতকারীরা ২০২৪ ও ২০২৫ সালে কোনো মুনাফা পাবেন না: গভর্নর 

মহামারিতেও অ্যামাজনের মুনাফা বেড়েছে তিনগুণের বেশি

টানা চার প্রান্তিক জুড়ে রেকর্ড সংখ্যক লাভ করেছে অ্যামাজন, প্রাইম লয়্যালিটি গ্রাহক বেড়েছে ২০ কোটি। বাড়তি চাপ সামাল দিতে নতুন পাঁচ লাখ কর্মীও নিয়োগ দিয়েছে প্রতিষ্ঠানটি।
টিবিএস ডেস্ক
30 April, 2021, 01:55 pm
Last modified: 30 April, 2021, 03:14 pm

মহামারির মধ্যেও অপ্রত্যাশিত সাফল্যের মুখ দেখা অ্যামাজন গত বৃহস্পতিবার রেকর্ড পরিমাণ মুনাফা অর্জনের কথা জানিয়েছে। যুক্তরাষ্ট্রের দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে ক্রেতাদের ব্যয় ও অনলাইন শপিংয়ের এ প্রবণতা বজায় থাকার সম্ভাবনাই বেশি এমন বার্তাও দেয় প্রতিষ্ঠানটি।

করোনা মহামারির শুরু থেকেই বড় অংশের ক্রেতারা অনলাইন কেনাকাটায় ঝুঁকেন, মহামারি পরবর্তী সময়েও কেনাকাটার এ ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছে অ্যামাজন।

টানা চার প্রান্তিক জুড়ে রেকর্ড সংখ্যক লাভ করেছে অ্যামাজন, প্রাইম লয়্যালিটি গ্রাহক বেড়েছে ২০ কোটি। বাড়তি চাপ সামাল দিতে নতুন পাঁচ লাখ কর্মীও নিয়োগ দিয়েছে প্রতিষ্ঠানটি।

অ্যামাজন জানিয়েছে, চলতি প্রান্তিকে প্রতিষ্ঠানটির পরিচালন আয় হতে পারে ৪.৫-৮ বিলিয়ন ডলারের মধ্যে, এর মধ্যে ১.৫ বিলিয়ন ডলারই কোভিড-১৯ সংশ্লিষ্ট আয়।

ওয়েডবাশ সিকিউরিটির বিশ্লেষক মাইকেল প্যাচারের মতে, প্রাইম সাবস্ক্রাইবার বৃদ্ধি, মহামারির মধ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যেরও অনলাইন শপিং, অর্থনৈতিক প্রবৃদ্ধি- এসব কারণই অ্যামাজনের প্রবৃদ্ধিতে ভূমিকা রেখেছে।

"অভ্যাস, পণ্যের গুণাগুণ ও প্রণোদনার অর্থ- তাদের সামনে আরও সাফল্য অপেক্ষা করছে," বলেন তিনি।

প্রথম প্রান্তিকে এর আগের বছরের একই বছরের তুলনায় মুনাফা প্রায় তিন গুণেরও বেশি বেড়ে ৮.১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। মোট বিক্রি ছিল ৮০১.৫ বিলিয়ন ডলার। 

২০২০ সালের শুরুতে অ্যামাজনের শেয়ার দর প্রায় দ্বিগুণ বেড়ে যায়। যদিও এসঅ্যান্ডপি ৫০০ সূচকে পয়েন্ট কিছুটা কম ছিল। সূচকে ১৩ শতাংশ প্রবৃদ্ধির বিপরীতে বার্ষিক হিসেবে শেয়ার দর বেড়েছে ৮.৫ শতাংশ।

নতুন কারগো বিমান ও ওয়্যারহাউজ কেনায় নতুন করে বিনিয়োগ করেছে প্রতিষ্ঠানটি। বুধবার অ্যামাজন জানিয়েছে প্রতিষ্ঠানটি্র কর্মীদের বেতন বৃদ্ধি করা হবে, সেইসঙ্গে আরও নতুন কর্মী নিয়োগও চলছে।

অ্যামাজনের প্রধান আর্থিক কর্মকর্তা ব্রিয়ান ওলসাভস্কি জানান, দৈনিক প্যাকেজ ডেলিভারি মহামারি পূর্বের অবস্থায় নিতে এখনো কাজ করছে প্রতিষ্ঠানটি। এবছর ভিডিও কন্টেন্টে ব্যয় বৃদ্ধি হবে বলেও জানান তিনি। অ্যামাজনে গ্রাহকরা ঘণ্টার পর ঘণ্টা এসব কন্টেন্ট দেখেন বলে জানান তিনি।

ইনভেস্টিং.কমের জেসে কোহেন জানান, রিটেইল ও ক্লাউড ইউনিট ছাড়াও, বিজ্ঞাপন থেকে আয়ও প্রতিষ্ঠানটির বড় আয়ের উৎস হয়ে উঠেছে।

অ্যামাজনের বিজ্ঞাপন থেকে ৬.২ বিলিয়ন ডলার আয় হবে বিশেষজ্ঞরা এমন পূর্বাভাস দিলেও, সব অনুমান ভুল প্রমাণিত করে বিজ্ঞাপন থেকে আয় ৭৭ শতাংশ বেড়ে ৬.৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

  • সূত্র: রয়টার্স 

Related Topics

টপ নিউজ

অ্যামাজন / মুনাফা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
    সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

Related News

  • পূর্বানুমোদন ছাড়াই ১০০ কোটি টাকা পর্যন্ত মূলধন ফেরত নিতে পারবেন বিদেশি বিনিয়োগকারীরা
  • টিভি শো ও চলচ্চিত্র নির্মাণে গতি বাড়াতে এআই ব্যবহারের পরিকল্পনা অ্যামাজনের
  • অক্টোবর-ডিসেম্বরে পাওয়ার গ্রিড বাংলাদেশের মুনাফা কমেছে ৭২ শতাংশ
  • সিদ্ধান্ত পরিবর্তন, পাঁচ ব্যাংকের আমানতকারীরা ২০২৪ ও ২০২৫ সালে ৪ শতাংশ হারে মুনাফা পাবেন
  • পাঁচ ব্যাংকের আমানতকারীরা ২০২৪ ও ২০২৫ সালে কোনো মুনাফা পাবেন না: গভর্নর 

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

2
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

4
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

5
সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর

6
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net