Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
পাঁচ ব্যাংকের আমানতকারীরা ২০২৪ ও ২০২৫ সালে কোনো মুনাফা পাবেন না: গভর্নর 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 January, 2026, 09:30 am
Last modified: 15 January, 2026, 09:34 am

Related News

  • সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব মিয়ার পদত্যাগ
  • পূর্বানুমোদন ছাড়াই ১০০ কোটি টাকা পর্যন্ত মূলধন ফেরত নিতে পারবেন বিদেশি বিনিয়োগকারীরা
  • সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন এমডি নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ
  • ‘হেয়ার কাট’ সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশ ব্যাংকের সামনে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের অবস্থান 

পাঁচ ব্যাংকের আমানতকারীরা ২০২৪ ও ২০২৫ সালে কোনো মুনাফা পাবেন না: গভর্নর 

তিনি বলেন, এসব ব্যাংকের আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ থাকায় এগুলো একীভূত করা হয়েছে, তাই এ মুহূর্তে এমন সিদ্ধান্ত নেওয়া হলো।
টিবিএস রিপোর্ট
15 January, 2026, 09:30 am
Last modified: 15 January, 2026, 09:34 am
অলঙ্করণ: টিবিএস

সমস্যাগ্রস্ত পাঁচ ইসলামী ব্যাংকের আমানতকারীরা ২০২৪ ও ২০২৫ সালে তাদের জমাকৃত আমানতের বিপরীতে কোনো মুনাফা পাবেন না। বুধবার (১৪ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের অনুমোদনের পর সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি নিশ্চিত করে বলেন, "সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোতে যেসব আমানতকারীর অর্থ রাখা আছে, তারা ২০২৪ ও ২০২৫ সালের জন্য কোনো প্রোফিট পাবেন না।" 

তিনি বলেন, এসব ব্যাংকের আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ থাকায় এগুলো একীভূত করা হয়েছে, তাই এ মুহূর্তে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই পাঁচটি ব্যাংক হলো সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক। এসব ব্যাংকের দায়, সম্পদ ও জনবল নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের অধীনে নেওয়া হচ্ছে। একীভূতকরণ প্রক্রিয়া সম্পন্ন হলে ধীরে ধীরে এই পাঁচটি ব্যাংক বিলুপ্ত হয়ে যাবে।

বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেজল্যুশন বিভাগ গতকাল এ পাঁচ ব্যাংকের কাছে একটি চিঠি পাঠিয়েছে। সেখানে বলা হয়েছে, গভর্নরের ১৪ জানুয়ারি ২০২৬ তারিখের অনুমোদনের ভিত্তিতে রেজল্যুশন স্কিমের অভিন্ন বাস্তবায়নের স্বার্থে সব আমানত হিসাব ২৮ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত অবস্থানের ভিত্তিতে পুনর্গণনা করা হবে। 

এতে ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ২০২৫ সালের ২৮ ডিসেম্বর পর্যন্ত কোনো আমানতের ওপর কোনো মুনাফা ধরা হবে না। পাশাপাশি অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী আমানতের ওপর নির্ধারিত হেয়ারকাট প্রয়োগ করে চূড়ান্ত স্থিতি নির্ধারণ করা হবে। 

দ্রুত এই পুনর্গণনা সম্পন্ন করে রেজল্যুশন স্কিম বাস্তবায়নের পথ সুগম করতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে চিঠিতে।

বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, "অডিটে দেখা গেছে এই পাঁচটি ব্যাংক গত দুই বছরে কোনো ধরনের মুনাফা করতে পারেনি। সে কারণে আমানতকারীদের প্রোফিট না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"

গত বছর সংকটে পড়া শরিয়াহভিত্তিক এই পাঁচটি ব্যাংক একীভূত করে 'সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি' গঠন করা হয়। এ জন্য বাংলাদেশ ব্যাংক 'ব্যাংক রেজল্যুশন স্কিম ২০২৫' চূড়ান্ত করে, যেখানে আমানতকারীদের অর্থ ফেরতের জন্য নির্দিষ্ট ধাপ ও সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

৫ ব্যাংক / সম্মিলিত ইসলামী ব্যাংক / মুনাফা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ছবি: সংগৃহীত
    জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

Related News

  • সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব মিয়ার পদত্যাগ
  • পূর্বানুমোদন ছাড়াই ১০০ কোটি টাকা পর্যন্ত মূলধন ফেরত নিতে পারবেন বিদেশি বিনিয়োগকারীরা
  • সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন এমডি নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ
  • ‘হেয়ার কাট’ সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশ ব্যাংকের সামনে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের অবস্থান 

Most Read

1
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

2
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

5
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net