Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 28, 2026
মঙ্গলের বুকে চীনা রোভার ঝুরংয়ের ভিডিও প্রকাশ

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
27 June, 2021, 08:30 pm
Last modified: 27 June, 2021, 08:39 pm

Related News

  • নাচানাচি-দৌড়ঝাঁপের পর এবার ঘরের কাজে নজর চীনা রোবট কোম্পানিগুলোর, বিক্রি বাড়ার আশা
  • ‘রোবটের রক্ত ঝরে না’: যুদ্ধক্ষেত্রে মানুষের বদলে যন্ত্র পাঠাচ্ছে ইউক্রেন
  • চীনের ‘হিউম্যানয়েড’ রোবটে মুগ্ধ বিশ্ব; কিন্তু তৈরি হয়নি বাজার, কিনবে কে?
  • টেসলা, আমাজন, এনভিডিয়ার জোর প্রচেষ্টা…হিউম্যানয়েড রোবট কি তবে আসছেই?
  • আত্মপ্রকাশের দিনই মঞ্চে মুখ থুবড়ে পড়ল বহু প্রতীক্ষিত রাশিয়ান হিউম্যানয়েড রোবট 

মঙ্গলের বুকে চীনা রোভার ঝুরংয়ের ভিডিও প্রকাশ

মঙ্গলের মাটিতে তিনটি ভিডিও ধারণ করে পাঠানো হয়েছে। ঝুরং ওয়্যারলেস ক্যামেরাটি মাটিতে নামিয়ে রাখার পরই প্রথম ভিডিওটি ধারণ করা হয়। ভিডিওটিতে ক্যামেরাটি মাটিতে নামিয়ে রোবটটিকে পিছিয়ে যেতে দেখা যায়। 
টিবিএস ডেস্ক
27 June, 2021, 08:30 pm
Last modified: 27 June, 2021, 08:39 pm
ছবি: রয়টার্স

মঙ্গলের বুকে ঘুরে বেড়াচ্ছে চীনের রোভার ঝুরং, সম্প্রতি এমন একটি ভিডিও প্রকাশ করেছে দেশটির স্পেস এজেন্সি।

রোবটটি মঙ্গলের মাটিতে যে ক্যামেরা বসিয়েছিল, সে ক্যামেরাতেই ধরা পড়ে স্থিরচিত্রগুলো।

মে মাসে রোভার ঝুরং-এর মঙ্গলে অবতরণ, রোভারটির প্যারাসুট সিস্টেমের ব্যবহার ও রোভারটির মঙ্গলের মাটিতে পা রাখার মুহূর্তটি প্রকাশিত হয় একইসঙ্গে।

চায়না ন্যাশনাল স্পেস এজেন্সি জানিয়েছে, মঙ্গলের বুকে রোভারটি ২৭ জুন পর্যন্ত ৪২ সোলসে ২৩৬ মিটার পথ পাড়ি দিয়েছে। এক সোলসে এক মঙ্গলীয় দিন, মঙ্গলের একদিনের দৈর্ঘ্য পৃথিবীর এক দিনের চেয়ে কিছুটা বেশি, ২৪ ঘণ্টা ৩৯ মিনিট। 

মঙ্গলকে ঘিরে প্রদক্ষিণরত টিয়ানওয়েন-১ স্যাটেলাইটের মাধ্যমে ক্লিপগুলো পৃথিবীতে পাঠানো হয়। 

মঙ্গলের মাটিতে তিনটি ভিডিও ধারণ করে পাঠানো হয়েছে। ঝুরং ওয়্যারলেস ক্যামেরাটি মাটিতে নামিয়ে রাখার পরই প্রথম ভিডিওটি ধারণ করা হয়। ভিডিওটিতে ক্যামেরাটি মাটিতে নামিয়ে রোবটটিকে পিছিয়ে যেতে দেখা যায়। 

দ্বিতীয় ভিডিওটিতে ঝুরংকে ল্যান্ডিং প্লাটফর্মের পাশে বসে ধীর তালে হাঁটাচলা করতে দেখা যায়। আর তৃতীয় ভিডিওটিতে রোভারটির ল্যান্ডিং প্লাটফর্ম থেকে মাটিতে নেমে আসার দৃশ্য ধরা পড়েছে। এই ভিডিওটির আকর্ষণীয় বিষয় ছিল এতে শব্দও ছিল। রোবটটির চলাচলের আওয়াজও স্পষ্ট শোনা যায় ভিডিওটিতে। 

তবে মঙ্গলের আবহাওয়ার কারণে পৃথিবীর মতো একইরকম শব্দ শোনা যায় না গ্রহটিতে। 

বিজ্ঞানীরা আশা করছেন ঝুরং নামের এই রোবটটি অন্তত ৯০ মঙ্গলীয় দিন সচল থাকবে। 

রোবটটির ওজন ২৪০ কেজি, ছবি তোলার জন্য ক্যামেরা, দিক নির্দেশনার যন্ত্রপাতি, মঙ্গলের মাটির পাথর ও পরিবেশের প্রকৃতি বিশ্লেষণের জন্য আরও পাঁচ ধরনের যন্ত্রপাতি সংযুক্ত আছে রোবটটির শরীরে। 

  • সূত্র: বিবিসি 
     
Related Topics

টপ নিউজ

মঙ্গল গ্রহ / রোভার / রোবট / ঝুরং / চীনা রোভার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর
  • নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ
  • হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
    রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা
  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ
  • নিহত বুলেট বৈরাগী।
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

Related News

  • নাচানাচি-দৌড়ঝাঁপের পর এবার ঘরের কাজে নজর চীনা রোবট কোম্পানিগুলোর, বিক্রি বাড়ার আশা
  • ‘রোবটের রক্ত ঝরে না’: যুদ্ধক্ষেত্রে মানুষের বদলে যন্ত্র পাঠাচ্ছে ইউক্রেন
  • চীনের ‘হিউম্যানয়েড’ রোবটে মুগ্ধ বিশ্ব; কিন্তু তৈরি হয়নি বাজার, কিনবে কে?
  • টেসলা, আমাজন, এনভিডিয়ার জোর প্রচেষ্টা…হিউম্যানয়েড রোবট কি তবে আসছেই?
  • আত্মপ্রকাশের দিনই মঞ্চে মুখ থুবড়ে পড়ল বহু প্রতীক্ষিত রাশিয়ান হিউম্যানয়েড রোবট 

Most Read

1
নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর

2
নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ

3
হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

6
নিহত বুলেট বৈরাগী।
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net