Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
ভারত-চীন সীমান্ত সংঘর্ষ, ১১ সেনা আহত 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
12 May, 2020, 11:10 am
Last modified: 12 May, 2020, 06:12 pm

Related News

  • অরুণাচলের কাছে বিমানঘাঁটিতে ৩৬টি আশ্রয়কেন্দ্র তৈরি করেছে চীন, দাবি ভারতীয় মিডিয়ার
  • সম্পর্কের উন্নতি হওয়ায় ভারত ও চীনে পুনরায় সরাসরি ফ্লাইট চালু 
  • সীমান্তে তীব্র হয়েছে যুদ্ধ; কম্বোডিয়ায় থাইল্যান্ডের বিমান হামলা
  • বিজিবির শক্ত অবস্থানের কারণে ভারত সীমান্তে বেড়া নির্মাণ বন্ধ রাখতে বাধ্য হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা 
  • ভারতের চাপে চীনা জাহাজের নোঙর করা পিছিয়ে দিল শ্রীলঙ্কা, বৈঠক চায় বেইজিং

ভারত-চীন সীমান্ত সংঘর্ষ, ১১ সেনা আহত 

হাতাহাতি লড়াইটি সংগঠিত হয় চীন অধিকৃত তিব্বতের কাছাকাছি দুর্গম পার্বত্য গিরিপথে। দক্ষিণ এশিয়ার বৃহৎ দুই প্রতিবেশীর মাঝে দীর্ঘদিন ধরে চলে আসা সীমান্ত উত্তেজনার এটি অতি-সাম্প্রতিক ঘটনা। 
টিবিএস ডেস্ক
12 May, 2020, 11:10 am
Last modified: 12 May, 2020, 06:12 pm
ছবি: সিএনএন

ভারত ও চীনের সেনাদের মধ্যে একটি আগ্রাসী আন্তসীমান্ত হাতাহাতি লড়াইয়ের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন সেনা সামান্য হয়েছেন বলে নিশ্চিত করেন ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র। 

লড়াই সংগঠিত হয় চীন অধিকৃত তিব্বতের কাছাকাছি দুর্গম পার্বত্য গিরিপথে। দক্ষিণ এশিয়ার বৃহৎ দুই প্রতিবেশীর মাঝে দীর্ঘদিন ধরে চলে আসা সীমান্ত উত্তেজনার এটি অতি-সাম্প্রতিক ঘটনা। 

ভারতীয় মুখপাত্র জানান, 'দুই পক্ষ থেকেই আগ্রাসী ব্যবহার করার ফলে কিছু সেনা সামান্য আহত হয়। এরপর স্থানীয় কমান্ড্যার পর্যায়ে আলোচনার মাধ্যমে উভয়পক্ষ আরও সংঘর্ষে জড়িয়ে পড়া থেকে বিরত থাকে। সীমান্ত বিরোধ নিরসনের প্রচলিত প্রক্রিয়া অনুসরণ করেই সেনারা বিরোধ নিষ্পত্তি করেছে।'

গত শনিবারের ওই সংঘর্ষে ১১ জন সেনা আহত হন। এদের মধ্যে চারজন ভারতীয় এবং বাকি সাতজন চীনা সৈনিক বলে জানায় ভারতীয় কর্তৃপক্ষ। উত্তর সিকিমের সীমান্তে টহল দেওয়ার সময় নুকা লা নামক একস্থানে উভয়পক্ষ ওই সংঘর্ষে জড়িয়ে পড়েছিল। 

মার্কিন বার্তা সংস্থা সিএনএনের ভারতীয় সহযোগী প্রতিষ্ঠান নিউজ ১৮ ঘটনাস্থলের কথা নিশ্চিত করে।  

আলোচিত অঞ্চলে সীমান্তরেখা নির্ধারিত না থাকায় উভয়পক্ষের সেনা এবং সীমান্তরক্ষীদের মাঝে মুখোমুখি অবস্থানের ঘটনা প্রায়শই ঘটে, এবং এই উত্তেজনা খুবই স্বল্পস্থায়ী হয় বলে জানিয়েছে ভারতীয় সূত্র। 

এই বিষয়ে সিএনএন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছেও প্রতিক্রিয়া জানতে যোগাযোগ করে। তবে চীন এই বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দিতে রাজী নয়। 

ভারত এবং চীনের মাঝে বিশ্বের অন্যতম দীর্ঘ স্থলসীমান্ত বিদ্যমান। ১৯৬২ সালে দুই দেশ এক রক্তক্ষয়ী সীমান্ত যুদ্ধে জড়ায়। ওই যুদ্ধের কারণও ছিল ব্রিটিশ সাম্রাজ্যের দ্বারা নির্ধারিত বিতর্কিত পাহাড়ি সীমান্ত রেখা। এরপর থেকেই পরবর্তী কয়েক দশকে বেশ কয়েকবার উভয় দেশের সীমান্ত রক্ষীরা সংঘর্ষে লিপ্ত হয়। 

সর্বশেষ এমন ঘটনা ঘটেছে ২০১৭ সালে ভুটানের দোকলাম উপত্যকায়। নাথু লা চৌকিতে ভুটানের সঙ্গে চীনের সীমান্ত চিহ্নিত করার ওই বিরোধে জড়ায় সেখানে মোতায়েন থাকা ভারতীয় সেনারা। চিকেনস নেক নামে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ওই করিডর নিয়ে তখন বেশ তীব্র রণ-উন্মাদনা লক্ষ্য করা গেছে উভয় দেশে।

অবশ্য পরবর্তীতে পারমাণবিক শক্তিধর উভয় দেশ শীর্ষ পর্যায়ে আলোচনার মাধ্যমে এই বিরোধের নিষ্পত্তি করে।   

Related Topics

টপ নিউজ

ভারত-চীন / সীমান্ত বিরোধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য
  • ওবায়দুল ইসলাম ও মামুন আহমেদ। কোলাজ: টিবিএস
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম, ইউজিসির চেয়ারম্যান মামুন আহমেদ
  • বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
    ব্যাংক, এমএফএস কোম্পানিতে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ স্থাপনের নির্দেশ
  • হরমুজ প্রণালি। ছবি: এপি
    ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

Related News

  • অরুণাচলের কাছে বিমানঘাঁটিতে ৩৬টি আশ্রয়কেন্দ্র তৈরি করেছে চীন, দাবি ভারতীয় মিডিয়ার
  • সম্পর্কের উন্নতি হওয়ায় ভারত ও চীনে পুনরায় সরাসরি ফ্লাইট চালু 
  • সীমান্তে তীব্র হয়েছে যুদ্ধ; কম্বোডিয়ায় থাইল্যান্ডের বিমান হামলা
  • বিজিবির শক্ত অবস্থানের কারণে ভারত সীমান্তে বেড়া নির্মাণ বন্ধ রাখতে বাধ্য হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা 
  • ভারতের চাপে চীনা জাহাজের নোঙর করা পিছিয়ে দিল শ্রীলঙ্কা, বৈঠক চায় বেইজিং

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য

4
ওবায়দুল ইসলাম ও মামুন আহমেদ। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম, ইউজিসির চেয়ারম্যান মামুন আহমেদ

5
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যাংক, এমএফএস কোম্পানিতে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ স্থাপনের নির্দেশ

6
হরমুজ প্রণালি। ছবি: এপি
আন্তর্জাতিক

ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net