Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 23, 2026
ভাইকে নিয়ে ২০ জুলাই মহাশূন্য অভিযানে যাচ্ছেন জেফ বেজোস

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
07 June, 2021, 09:30 pm
Last modified: 08 June, 2021, 01:51 am

Related News

  • মাস্কের ‘স্পেস-এক্স’ ও বেজোসের ‘ব্লু অরিজিন’-এ তোড়জোড়: চীনের আগেই চাঁদে যাওয়ার দৌড়ে মার্কিন ধনকুবেররা
  • মহাকাশে ডেটা সেন্টার? জেফ বেজোস বলছেন সম্ভব
  • ভেনিসে পরিবেশবাদীদের বিক্ষোভের মুখে বিয়ের ভেন্যু বদলালেন জেফ বেজোস
  • মহাকাশে ঘুরে এলেন পপ গায়িকা কেটি পেরি! ১১ মিনিটের সফরের খরচ কত?
  • ‘পৃথিবী খুবই শান্ত দেখাচ্ছিল’: মহাকাশ ভ্রমণের পর ফিরলেন মার্কিন পপতারকা কেটি পেরিসহ ৬ নারী

ভাইকে নিয়ে ২০ জুলাই মহাশূন্য অভিযানে যাচ্ছেন জেফ বেজোস

নিউ শেফার্ডের রকেট ও ক্যাপসুল স্বয়ংক্রিয়ভাবে উড্ডয়নের জন্যেই নকশা করেছেন এর প্রকৌশলীরা, এভাবে যানটি পৃথিবীর আন্তঃকক্ষপথে বা ভূমি থেকে ৬২ মাইল (১০০ কি.মি) উচ্চতায় ছয়জন যাত্রীকে নিয়ে ঘুরতে পারবে
টিবিএস ডেস্ক
07 June, 2021, 09:30 pm
Last modified: 08 June, 2021, 01:51 am
ছবি: এপি

মহাশূন্যে সংক্ষিপ্ত ভ্রমণে যাবেন বিশ্বের এক নম্বর ধনী জেফ বেজোস। 'ব্লু অরিজিন' নামক বেসরকারি মহাশূন্য ভ্রমণ সংস্থার মালিকও তিনি। জুলাইয়ে তার কোম্পানিটির প্রথম আন্তঃকক্ষপথ পর্যটনের মহাশূন্যযান 'নিউ শেফার্ড' উৎক্ষেপণ করা হবে। এ যাত্রায় অন্যান্য পর্যটকদের সঙ্গে যাবেন জেফ ও তার ভাই মার্ক বেজোস। 

খুব কাছ থেকে মহাশূন্যের বিস্তারকে দেখার এই যাত্রার স্থায়িত্ব হবে মাত্র ১০ মিনিট। আগামী ২০ জুলাই যাত্রার তারিখ নির্ধারন করেছে ব্লু অরিজিন। পৃথিবীর বায়ুমন্ডলের সর্বোচ্চ যে সীমা, অর্থাৎ যেখান থেকে মহাশূন্যের ব্যাপ্তি শুরু মূল যাত্রার অন্তত চার মিনিট সেখানেই কাটবে নিউ শেফার্ড আরোহীদের।   

নিউ শেফার্ডের রকেট ও ক্যাপসুল স্বয়ংক্রিয়ভাবে উড্ডয়নের জন্যেই নকশা করেছেন এর প্রকৌশলীরা, এভাবে যানটি পৃথিবীর আন্তঃকক্ষপথে বা ভূমি থেকে ৬২ মাইল (১০০ কি.মি) উচ্চতায় ছয়জন যাত্রীকে নিয়ে ঘুরতে পারবে।   

সোমবার (৭ জুন) নিজ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে করা এক পোস্টে সহোদর মার্ককে নিয়ে এই যাত্রার বিষয়টি প্রকাশ করেন জেফ। সেখানে তিনি বলেন, "পাঁচ বছর বয়স থেকেই মহাশূন্য ভ্রমণের স্বপ্ন দেখেছি। ২০ জুলাই ভাই মার্ককে সঙ্গে নিয়ে সেই স্বপ্নের যাত্রাটি শুরু করব। মার্ক শুধু আমার ভাই নয়, সে আমার সবচেয়ে ভালো বন্ধুও। তাই তার সঙ্গেই এই মহার্ঘ্য অভিযানের আয়োজন।" 

ইনস্টাগ্রামে করা ভিডিওতে উচ্ছ্বাস ও উত্তেজনা প্রকাশ করে জেফ আরও বলেন, মহাশূন্য থেকে পৃথিবী দেখার অভিজ্ঞতা মানুষকে বদলে দেয়। সারা জীবনের স্বপ্নটি পূরণেই আমি এই অভিযানে অংশ নিচ্ছি, সত্যিই এটি আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ।"

ভিডিও'র পরের অংশে অ্যামাজন নির্বাহী তার ভাই মার্ককে মহাশূন্য যাত্রায় সঙ্গী হওয়ার আমন্ত্রণ জানান। 

View this post on Instagram

A post shared by Jeff Bezos (@jeffbezos)

ব্লু অরিজিন কর্তৃপক্ষ বার্তা সংস্থাকে রয়টার্সকে জানিয়েছে, তারা নিউ শেফার্ড মহাশূন্যযানের টিকেট নিলামে বিক্রি করছে। এপর্যন্ত প্রতিটি সিটের বুকিং পেতে ২৮ লাখ ডলার দর উঠেছে বলেও জানায় সংস্থাটি। আগামী ১০ জুন পর্যন্ত এ নিলাম চলবে, এরপর আগামী ১২ জুন চূড়ান্ত পর্ব হিসেবে এক লাইভ অনলাইন নিলামের মধ্য দিয়ে টিকেট বুকিং সম্পন্ন হবে।   
 

Related Topics

টপ নিউজ

জেফ বেজোস / মহাশূন্য পর্যটন / ব্লু অরিজিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা৷ ফাইল ছবি: বিবিসি
    শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প; হরমুজ থেকে ২ জাহাজ জব্দের দাবি আইআরজিসির
  • ছবি: সংগৃহীত
    ২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন
  • জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। ছবি: বাসস
    নির্বাচনের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে কক্সবাজার-২ আসনের পরাজিত প্রার্থী জামায়াত নেতা আযাদের আবেদন
  • বিটিএসের সঙ্গে দলটির প্রতিষ্ঠাতা ব্যাং সি-হিউক (মাঝখানে)। ছবি: ব্যাং সি-হিউকের ইনস্টাগ্রাম
    বিটিএসের প্রতিষ্ঠাতাকে কেন গ্রেপ্তার করতে চাইছে পুলিশ

Related News

  • মাস্কের ‘স্পেস-এক্স’ ও বেজোসের ‘ব্লু অরিজিন’-এ তোড়জোড়: চীনের আগেই চাঁদে যাওয়ার দৌড়ে মার্কিন ধনকুবেররা
  • মহাকাশে ডেটা সেন্টার? জেফ বেজোস বলছেন সম্ভব
  • ভেনিসে পরিবেশবাদীদের বিক্ষোভের মুখে বিয়ের ভেন্যু বদলালেন জেফ বেজোস
  • মহাকাশে ঘুরে এলেন পপ গায়িকা কেটি পেরি! ১১ মিনিটের সফরের খরচ কত?
  • ‘পৃথিবী খুবই শান্ত দেখাচ্ছিল’: মহাকাশ ভ্রমণের পর ফিরলেন মার্কিন পপতারকা কেটি পেরিসহ ৬ নারী

Most Read

1
পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা৷ ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প; হরমুজ থেকে ২ জাহাজ জব্দের দাবি আইআরজিসির

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন

3
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। ছবি: বাসস
বাংলাদেশ

নির্বাচনের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে কক্সবাজার-২ আসনের পরাজিত প্রার্থী জামায়াত নেতা আযাদের আবেদন

4
বিটিএসের সঙ্গে দলটির প্রতিষ্ঠাতা ব্যাং সি-হিউক (মাঝখানে)। ছবি: ব্যাং সি-হিউকের ইনস্টাগ্রাম
আন্তর্জাতিক

বিটিএসের প্রতিষ্ঠাতাকে কেন গ্রেপ্তার করতে চাইছে পুলিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net