Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 20, 2026
ব্যক্তিগত জেটের রেকর্ড বলছে, জ্যাক মা আছেন; দৃশ্যপট ছেড়ে যাননি

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
13 March, 2021, 04:10 pm
Last modified: 13 March, 2021, 04:13 pm

Related News

  • চীন কি তাহলে লক্ষ লক্ষ উন্নত চিপ তৈরির উপায় পেয়ে গেছে?
  • হরমুজ-সুয়েজের বিকল্প চীনের ‘আইস সিল্ক রোড’? আর্কটিকে বরফ কেটে নতুন নৌপথ বানানোর চেষ্টায় বেইজিং
  • বাজে অ্যানিমেশন, অগোছালো গল্প: তবুও চীনের বক্স অফিসে হিট যে সিনেমা 
  • বস্ত্র-পাট খাতের আধুনিকায়নে চীনের প্রযুক্তি ও একাডেমিক সহযোগিতা কাজে লাগানো হবে: বাণিজ্যমন্ত্রী
  • স্মার্টওয়াচেই ধরা পড়বে ৫০০ মিটার গভীরের সাবমেরিন! চীন উদ্ভাবন করল অতিক্ষুদ্র সেন্সর

ব্যক্তিগত জেটের রেকর্ড বলছে, জ্যাক মা আছেন; দৃশ্যপট ছেড়ে যাননি

প্রকাশিত ফ্লাইট লগে দেখা গেছে অক্টোবরের পর থেকে তার ব্যস্ত সময়সূচিতে পরিবর্তন এসেছে। এর আগে তিনি প্রতি তিনদিনে কোথাও গেলেও, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে প্রতি সপ্তাহে মাত্র একবার তিনি জেট ব্যবহার করেছেন।
টিবিএস ডেস্ক
13 March, 2021, 04:10 pm
Last modified: 13 March, 2021, 04:13 pm

গত বছরের অক্টোবরে জ্যাক মার সঙ্গে চীনা সরকারের বিরোধ শুরু হওয়ার পর মাত্র একবার জনসম্মুখে এসেছেন এ বিলিওনিয়ার। সেসময় এক বক্তৃতায় চীনা সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনায় সরব হন তিনি। ফলস্বরূপ অ্যান্টগ্রুপের শেয়ার আটকে দেয় চীনা সরকার, প্রায় ৩৭ বিলিয়ন ডলার ক্ষতির সম্মুখীন হয় কোম্পানিটি। 

সম্প্রতি ফিনান্সিয়াল টাইমস জ্যাক মা'র প্রাইভেট জেট ব্যবহারের সময়সূচি প্রকাশ করেছে। 

ফ্লাইট ট্র্যাকিং কোম্পানি রাডারবক্স ফ্লাইট লগ প্রকাশ করেছে, জ্যাক মা'র চীন থেকে সিঙ্গাপুর পালিয়ে যাওয়ার বা চীনা সরকার কর্তৃক আটক হওয়ার গুজব উড়িয়ে দিয়েছে প্রতিষ্ঠানটি। বরং জ্যাক মা নিয়মিত তার গালফস্ট্রিম ব্যবহার করছেন এমনটাই দাবি করেছে প্রতিষ্ঠানটি। 

আলিবাবা ও অ্যান্টগ্রুপের হাংঝুর দপ্তরেই তার গালফস্ট্রিম জেট আছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। অক্টোবরের আগে তিন মাসে জ্যাক মা'র জনসম্মুখে আসার সময়সূচির সঙ্গে ফিনান্সিয়াল টাইমসের চিহ্নিত জেটের ভ্রমণের সময়সূচি মিলে গেছে। 

চীনে বা চীনের বিলিওনিয়ারদের বিমান নিবন্ধনের জন্য জনপ্রিয় কায়মান দ্বীপে নিবন্ধিত অন্য কোনো জেট একই পথে চলাচল করে না বলে জানানো হয়েছে রাডারবক্সের প্রকাশিত তথ্যে। 

প্রকাশিত ফ্লাইট লগে দেখা গেছে অক্টোবরের পর থেকে তার ব্যস্ত সময়সূচিতে পরিবর্তন এসেছে। এর আগে তিনি প্রতি তিনদিনে কোথাও গেলেও, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে প্রতি সপ্তাহে মাত্র একবার তিনি জেট ব্যবহার করেছেন। এসময়ে বেইজিং ও হাইনান দ্বীপে তাকে গলফ খেলতে দেখা গেছে বলে জানানো হয়েছে ব্লুমবার্গের প্রতিবেদনে। 

তবে সবকিছু থেকে একটি বিষয় সামনে এসেছে, চীনের নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ অ্যান্ট গ্রুপের ব্যাপারে কথা বলতে জ্যাক মা'কে তলব করার পর তিনিই বেইজিং এ পাড়ি জমান। 

আলিবাবা ও অ্যান্ট গ্রুপের সংশ্লিষ্টরা ও বেইজিং এর নিয়ন্ত্রক কর্তৃপক্ষ নিশ্চিত করেছে তিনি অ্যান্ট গ্রুপের ভবিষ্যৎ নিয়ে সরাসরি আলোচনায় যুক্ত হয়েছেন। নিয়ন্ত্রক কর্তৃপক্ষ সংশ্লিষ্ট এক কর্মকর্তা অভিযোগ করেছেন, চীনের কমিউনিস্ট পার্টির নেতাদের কাছে অ্যান্ট গ্রুপের বিষয়টি নিয়ে ওকালতির জন্য বারংবার তাদের সঙ্গে আলোচনা করেছেন তিনি। জ্যাক মা'র এক বন্ধুও বিষয়টির সঙ্গে একমত হয়েছেন। 

"তার এখনো ওপরের মহল পর্যন্ত পৌঁছানোর সামর্থ্য আছে।" মন্তব্য করেন তিনি। 

অক্টোবরে তার বক্তব্যের পর চীনা সরকারের সঙ্গে বিরোধ শুরু হওয়ার পরই বিমানযোগে চারদিনের জন্য বেইজিং গিয়েছিলেন জ্যাক মা। 

তার কয়দিন পরই ১ নভেম্বর রাত ৯টায় হংঝু থেকে আবারও বেইজিং-এ পাড়ি জমান তিনি। অ্যান্ট গ্রুপের ব্যাপারে চীনের নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের ঘোষণার পর দুই সপ্তাহ বেইজিং-এ পার্ক করা ছিল জ্যাক মা'র জেট। 

তারপর বড়দিনের সময় অ্যান্ট গ্রুপের বিভিন্ন আর্থিক বিষয় নিয়ে আলোচনার জন্য তলব করার পর আবারও বেইজিং যান তিনি। 

জানুয়ারির শেষদিকে অ্যান্ট গ্রুপ ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ নতুন পরিকল্পনায় একমত হওয়ার পর আবারও বেইজিং-এ ফিরে আসে তার জেট। 

পরিকল্পনা অনুযায়ী অ্যান্ট গ্রুপ নিজস্ব কিছু নীতি পরিবর্তন করে সংশোধিত নতুন নীতিমালা প্রকাশ করেছে। 

প্রকাশিত তথ্য অনুযায়ী, অক্টোবরের আগে অ্যাওয়ার্ড নিতে চীনের বিভিন্ন জায়গায় গিয়েছেন তিনি। 

আগস্টের শেষে কোভিড-১৯ মোকাবেলায় তার ভূমিকার জন্য জর্ডান সরকার প্রদত্ত অ্যাওয়ার্ড নিতে বেইজিং যান তিনি।  এর কয়দিন পরই কানমিং-এ তার প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ে যান তিনি। 

৯ সেপ্টেম্বর রাতে চংকিং-এ রাতের বেলা স্কিউয়ার ও বিয়ার খেতে দেখা যায় তাকে। তারপরই স্থানীয় প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের জন্য চাংশা ও ফুঝুতে যান তিনি। 

এবিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি আলিবাবা ও অ্যান্ট গ্রুপ। 

  • সূত্র: ফিন্যান্সিয়াল টাইমস 
     

Related Topics

টপ নিউজ

জ্যাক মা / চীন / অ্যান্ট গ্রুপ / আলিবাবা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    ৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়েও বেশি কার্যকর হতে পারে
  • পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আহত মাদরাসা শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হয়। ছবি: টিবিএস
    পড়াশোনায় ক্ষতির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে মাদরাসা শিক্ষার্থীদের বাধা, লাঠিচার্জে আহত ২০
  • ছবি: সংগৃহীত
    গ্যাস সরবরাহে নেই উন্নতি, বন্ধ হয়ে গেছে ৯০০-র বেশি টেক্সটাইল মিল
  • কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। ছবি: টিবিএস
    রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার, রাষ্ট্রদূতকে তলব
  • ২০২১ সালের ২০ অক্টোবর, ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যের তাওয়াং এবং চীন সংলগ্ন প্রকৃত নিয়ন্ত্রণরেখার (এলএসি) কাছাকাছি অবস্থিত পেঙ্গা টেং সো-তে একটি বোফোর্স কামান বসাচ্ছেন ভারতীয় সৈন্যরা। ছবি: এএফপি
    অরুণাচলে ভারতের ভূখণ্ড দখল করার অভিযোগ: ভারত-চীন সীমান্তে নতুন করে বাড়ছে উত্তেজনা
  • ছবি: সংগৃহীত
    ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিস্তল উঁচিয়ে যুবকের ফাঁকা গুলি, ভিডিও ভাইরাল

Related News

  • চীন কি তাহলে লক্ষ লক্ষ উন্নত চিপ তৈরির উপায় পেয়ে গেছে?
  • হরমুজ-সুয়েজের বিকল্প চীনের ‘আইস সিল্ক রোড’? আর্কটিকে বরফ কেটে নতুন নৌপথ বানানোর চেষ্টায় বেইজিং
  • বাজে অ্যানিমেশন, অগোছালো গল্প: তবুও চীনের বক্স অফিসে হিট যে সিনেমা 
  • বস্ত্র-পাট খাতের আধুনিকায়নে চীনের প্রযুক্তি ও একাডেমিক সহযোগিতা কাজে লাগানো হবে: বাণিজ্যমন্ত্রী
  • স্মার্টওয়াচেই ধরা পড়বে ৫০০ মিটার গভীরের সাবমেরিন! চীন উদ্ভাবন করল অতিক্ষুদ্র সেন্সর

Most Read

1
ছবি: রয়টার্স
অফবিট

৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়েও বেশি কার্যকর হতে পারে

2
পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আহত মাদরাসা শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

পড়াশোনায় ক্ষতির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে মাদরাসা শিক্ষার্থীদের বাধা, লাঠিচার্জে আহত ২০

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গ্যাস সরবরাহে নেই উন্নতি, বন্ধ হয়ে গেছে ৯০০-র বেশি টেক্সটাইল মিল

4
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। ছবি: টিবিএস
বাংলাদেশ

রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার, রাষ্ট্রদূতকে তলব

5
২০২১ সালের ২০ অক্টোবর, ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যের তাওয়াং এবং চীন সংলগ্ন প্রকৃত নিয়ন্ত্রণরেখার (এলএসি) কাছাকাছি অবস্থিত পেঙ্গা টেং সো-তে একটি বোফোর্স কামান বসাচ্ছেন ভারতীয় সৈন্যরা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

অরুণাচলে ভারতের ভূখণ্ড দখল করার অভিযোগ: ভারত-চীন সীমান্তে নতুন করে বাড়ছে উত্তেজনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিস্তল উঁচিয়ে যুবকের ফাঁকা গুলি, ভিডিও ভাইরাল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net