Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 11, 2026
বিস্ফোরণে আরও ভয়ঙ্কর ক্যালিফোর্নিয়ার দাবানল, দৈনিক আগুন ছড়াচ্ছে ২৫ মাইল! 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
10 September, 2020, 08:30 pm
Last modified: 11 September, 2020, 03:56 am

Related News

  • যুদ্ধ বন্ধে ইরানের দেওয়া প্রস্তাব আমার ‘পছন্দ হয়নি’, সম্পূর্ণ ‘অগ্রহণযোগ্য’: ট্রাম্প
  • পাকিস্তানের মাধ্যমে মার্কিন প্রস্তাবের জবাব দিল ইরান
  • যুদ্ধের ইতি টানার মার্কিন প্রস্তাবে সাড়া দিতে কেন সময় নিয়েছে ইরান?
  • ইরানের ওপর ‘ত্যক্তবিরক্ত’ ট্রাম্প অবশেষে সমৃদ্ধ ইউরেনিয়াম জব্দ করলেন—তবে ভেনেজুয়েলা থেকে
  • সংঘাত বন্ধে অগ্রগতি নেই, যুদ্ধবিরতির প্রস্তাবে ইরানের জবাবের অপেক্ষায় যুক্তরাষ্ট্র

বিস্ফোরণে আরও ভয়ঙ্কর ক্যালিফোর্নিয়ার দাবানল, দৈনিক আগুন ছড়াচ্ছে ২৫ মাইল! 

তিন সপ্তাহেরও বেশি সময় ধরে জ্বলছে ক্যালিফোর্নিয়ার দাবানল। বাতাসের প্রবল গতির কারণে অত্যন্ত দ্রুততার সঙ্গে আগুন আশপাশে ছড়িয়ে পড়ছে। এখনও পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার এলাকাকে গ্রাস করেছে দাবানল। পুড়ে ছাই হয়েছে বহু বাড়িঘর।
টিবিএস ডেস্ক
10 September, 2020, 08:30 pm
Last modified: 11 September, 2020, 03:56 am
বাতাসের তীব্র গতির কারণে স্থানীয় দমকল কর্মীদের আপ্রাণ চেষ্টা সত্ত্বেও ৪০০ বর্গমাইল এলাকা পুড়ে গেছে। ছবি: লস অ্যাঞ্জেলস টাইমস

ভয়ংকর হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়া রাজ্যের দাবানলের পরিস্থিতি। স্যাকরামেন্টোর উত্তরে দাবানলের তীব্রতায় হওয়া বিস্ফোরণের জেরে ৩ জনের মৃত্যু হয়েছে। বিপদের মুখে কয়েক হাজার বাড়িঘর।

স্থানীয় শেরিফ কোরি হনিয়া জানিয়েছেন, দুটি আলাদা অবস্থান থেকে মিলেছে তিনজনের দেহ। যার ফলে এবছর ক্যালিফোর্নিয়ার দাবানলের কারণে মৃতের সংখ্যা বেড়ে ১১'তে উন্নীত হয়েছে।

তিন সপ্তাহেরও বেশি সময় ধরে জ্বলছে ক্যালিফোর্নিয়ার দাবানল। বাতাসের প্রবল গতির কারণে অত্যন্ত দ্রুততার সঙ্গে আগুন আশপাশে ছড়িয়ে পড়ছে। একদিনের ব্যবধানেই প্রায় ২৫ কিলোমিটার এলাকাকে গ্রাস করেছে দাবানল। পুড়ে ছাই হয়েছে বহু বাড়িঘর।

গত বুধবার ওরোভিলের কাছে আকাশ ঘন ধোঁয়ায় ঢেকে যাওয়ায়, সেখানকার বাসিন্দাদের যত দ্রুত সম্ভব এলাকা খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। দাবানলের আগুন শহরে ঢুকে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বছর দুই আগেই ভয়ংকর দাবানলে ওই এলাকা পুড়ে ছারখার হয়ে গিয়েছিল।

লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানী ড্যানিয়েল সোয়াইন জানিয়েছেন, ২৪ ঘণ্টায় গড়ে এই দাবানলের আগুন ৪০০ বর্গমাইল এলাকা পুড়িয়ে দিয়েছে। তিনি বলেন, 'এই আগুন অবিশ্বাস্যরকম দ্রুত হারে ছড়িয়ে পড়ছে। এটা ঐতিহাসিক, আগে কখনও এমন ঘটনা ঘটেনি।' 

ওয়াশিংটনে সারা বছরে দমকলকর্মীরা যে আগুন প্রত্যক্ষ করেন, এক দিনে তার থেকে অনেক বেশি একর এলাকাকে পুড়িয়ে ছাড়ছে এই দাবানল। ওরেগন ও ইদাহোর মানুষও আগুনের গ্রাসে আসার ভয়ে ঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে শুরু করেছেন।

সাত দিনের তাপপ্রবাহের কারণে প্রবল তেতে ছিল ক্যালিফোর্নিয়ার একাংশ। এরই মধ্যে হয় ঝলকানি-সহ বজ্রপাতের তাণ্ডব। দমকলকর্মীদের হিসেব, গত সপ্তাহে সেখানকার নানা প্রান্তে কমপক্ষে এমন ১২ হাজার বজ্রপাত হয়। সেখান থেকেই শুরু দাবানলের, যা ইতোমধ্যে বিধ্বংসী চেহারা নিয়েছে। 

ইতোমধ্যেই ১০ লক্ষ একরেরও বেশি জমি ভস্মীভূত। ধ্বংস হয়ে গিয়েছে ৩৬,০০০-এরও বেশি স্থাপনা। পরিস্থিতি দেখে 'বিপর্যয়' ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

'এলএনইউ লাইটনিং কমপ্লেক্স' ও 'এসসিইউ লাইটনিং কমপ্লেক্স'-এর আগুনদু'টি ক্যালিফোর্নিয়ার রেকর্ডে এখনও পর্যন্ত দ্বিতীয় ও তৃতীয় বিধ্বংসী দাবানল। ছোট-বড় সব মিলিয়ে ৫৬০টি আগুনের শিখা জ্বলছে ওই প্রদেশে, গৃহহীন লক্ষাধিক মানুষ। করোনার ভয় নিয়েই তাঁদের সরকারি আশ্রয়ে ছুটতে হচ্ছে।

  • সূত্র: এই সময় 

Related Topics

টপ নিউজ

ক্যালিফোর্নিয়া দাবানল পরিস্থিতি / আগুনের তীব্রতা বৃদ্ধি / যুক্তরাষ্ট্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিনাবের শিশুদের জন্য নির্মিত গণকবর (বামে), সদ্য জন্ম নেওয়া মেয়ে ভিভিয়ানাকে কোলে নিয়ে লেভিট (ডানে)। ছবি: এনডিটিভি
    মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাংলাদেশের প্রিমিয়াম পণ্যের বাজার যেভাবে তার দ্যুতি হারিয়েছে
  • ভবনে ‘স্টেপিং ফরোয়ার্ড: দ্য ইনাগুরেশন অব রেইজ-২’ অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিবিএস
    ‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন
  • পশ্চিমবঙ্গজুড়ে এখনো বামপন্থীদের শক্ত রাজনৈতিক নেটওয়ার্ক রয়েছে। যদিও তাদের ভোটসংখ্যা ২০১১ থেকে ক্রমশ কমেছে। ছবি: রয়টার্স
    ‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন
  • ২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইরাকের সামাওয়া শহরের দক্ষিণের মরুভূমিতে বুলডোজার দিয়ে বালুর টিলা পরিষ্কার ও কাদামাটি উত্তোলন করা হচ্ছে। ছবি: আহমাদ আল-রুবাই /এএফপি
    ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

Related News

  • যুদ্ধ বন্ধে ইরানের দেওয়া প্রস্তাব আমার ‘পছন্দ হয়নি’, সম্পূর্ণ ‘অগ্রহণযোগ্য’: ট্রাম্প
  • পাকিস্তানের মাধ্যমে মার্কিন প্রস্তাবের জবাব দিল ইরান
  • যুদ্ধের ইতি টানার মার্কিন প্রস্তাবে সাড়া দিতে কেন সময় নিয়েছে ইরান?
  • ইরানের ওপর ‘ত্যক্তবিরক্ত’ ট্রাম্প অবশেষে সমৃদ্ধ ইউরেনিয়াম জব্দ করলেন—তবে ভেনেজুয়েলা থেকে
  • সংঘাত বন্ধে অগ্রগতি নেই, যুদ্ধবিরতির প্রস্তাবে ইরানের জবাবের অপেক্ষায় যুক্তরাষ্ট্র

Most Read

1
মিনাবের শিশুদের জন্য নির্মিত গণকবর (বামে), সদ্য জন্ম নেওয়া মেয়ে ভিভিয়ানাকে কোলে নিয়ে লেভিট (ডানে)। ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাংলাদেশের প্রিমিয়াম পণ্যের বাজার যেভাবে তার দ্যুতি হারিয়েছে

3
ভবনে ‘স্টেপিং ফরোয়ার্ড: দ্য ইনাগুরেশন অব রেইজ-২’ অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী

4
ছবি: সৌজন্যে প্রাপ্ত
বাংলাদেশ

চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন

5
পশ্চিমবঙ্গজুড়ে এখনো বামপন্থীদের শক্ত রাজনৈতিক নেটওয়ার্ক রয়েছে। যদিও তাদের ভোটসংখ্যা ২০১১ থেকে ক্রমশ কমেছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন

6
২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইরাকের সামাওয়া শহরের দক্ষিণের মরুভূমিতে বুলডোজার দিয়ে বালুর টিলা পরিষ্কার ও কাদামাটি উত্তোলন করা হচ্ছে। ছবি: আহমাদ আল-রুবাই /এএফপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net