Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
September 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, SEPTEMBER 25, 2026
বিষাক্ত মদপানে পাঞ্জাবে ৯৮ জনের মৃত্যু

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
03 August, 2020, 10:40 am
Last modified: 03 August, 2020, 10:44 am

Related News

  • ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ খান, সম্পদ কমেছে ২,৪৯০ কোটি টাকা
  • বিতর্কিত চিড়িয়াখানা চালানো আম্বানির ছেলেকে অধ্যাপক বানাল ব্রিটেনের বিশ্ববিদ্যালয়; সমালোচনা
  • ২০২৪ সাল থেকে জেন-জিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করছে না ভারত
  • রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে চীন-ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান
  • হিমালয়ের পানির অর্থনৈতিক মূল্য কষেছে ভারত; বাংলাদেশ কেন পিছিয়ে?

বিষাক্ত মদপানে পাঞ্জাবে ৯৮ জনের মৃত্যু

জুলাইয়ের ২৯ তারিখ থেকে ভেজাল মদের মৃত্যুর খবর আসা শুরু হয়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
টিবিএস ডেস্ক
03 August, 2020, 10:40 am
Last modified: 03 August, 2020, 10:44 am
ছবি:এএফপি

ভারতের পাঞ্জাবের তিন জেলায় রবিবার পর্যন্ত গত কয়েকদিনে বিষাক্ত মদপানে ৯৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনাভাইরাস মহামারির মধ্যে পুরো পাঞ্জাবে তোলপাড় পড়ে গিয়েছে বলে জানিয়েছে দ্য ওয়াল।

জুলাইয়ের ২৯ তারিখ থেকে ভেজাল মদের মৃত্যুর খবর আসা শুরু হয়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিহতদের মধ্যে তরন জেলায় ৭৫ জন, গুরুদাসপুরে ১২ জন ও অমৃতসরে ১১ জন রয়েছেন।

ভারতের সংবাদ মাধ্যম দ্য ওয়াল এক প্রতিবেদনে জানায়, এখনও প্রায় শতাধিক মানুষ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরেন্দ্র সিং বিষাক্ত মদে মৃত্যুর ঘটনায় কর্তব্যে অবহেলার অভিযোগে আবগারি দপ্তরের ৬ জন আর ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করে দিয়েছেন। বিষাক্ত মদ তৈরি ও বিক্রির সঙ্গে জড়িত থাকার সাথে জড়িতদের আটক করতে শনিবার পাঞ্জাবে ১০০'র বেশি অভিযান চালায় পুলিশ। ইতিমধ্যে ২৫ জনকে গ্রেফতার করেছে তারা। 

এ নিয়ে সরাসরি কংগ্রেস সরকারের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে পাঞ্জাবের শিরোমনি আকালি দল। আকালি দলের নেতা সুখবীর সিং বাদল সংবাদমাধ্যমে বলেছেন, এই গণমৃত্যুর দায় নিয়ে অবিলম্বে মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিংয়ের পদত্যাগ করা উচিত।

আকালি নেতা সুখবীর সিং বাদল সংবাদমাধ্যমে এই ঘটনায় সরাসরি কংগ্রেসকে কাঠগড়ায় তুলেছেন। তার কথায়, 'কংগ্রেসের নেতা ও বিধায়কদের লাইসেন্সেই এই বেআইনি ব্যবসা চলছিল। এত মানুষের মৃত্যুর দায় কংগ্রেসকেই নিতে হবে।'

এর পাল্টা জবাবে রাজ্যের মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিং বলেছেন, 'মৃত্যু নিয়ে রাজনীতি করা কোনো দায়িত্বশীল দলের কাজ নয়। এখন করোনা সংক্রমণ চলছে। তার মধ্যেই এই ঘটনা ঘটেছে। প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।'

তিনি আরও বলেন, সরকারের যদি মনোভাব থাকত কাউকে আড়াল করবে তাহলে এতজনকে গ্রেপ্তার ও বহিষ্কার করত না।
 
Related Topics

টপ নিউজ

ভারত / পাঞ্জাব / বিষাক্ত মদপান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিকাশ, বুস্ট-রবিসহ ৫ ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক
  • প্রতীকী ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের বদলে হংকংয়ে চলে যাওয়া এফ-৩৫ যুদ্ধবিমানের সংবেদনশীল যন্ত্রাংশ জব্দ করল চীন
  • ছবি: টিবিএস
    বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপার ঘটনায় গ্রেপ্তার আযানকে কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ
  • জাইমা রহমান। ছবি: সংগৃহীত
    জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা রহমান 
  • ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মহসেন রেজাই। ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা মেনে ফ্লাইট বন্ধ করলে প্রতিবেশী দেশের বিমানবন্দর অচল করে দেওয়ার হুমকি ইরানের

Related News

  • ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ খান, সম্পদ কমেছে ২,৪৯০ কোটি টাকা
  • বিতর্কিত চিড়িয়াখানা চালানো আম্বানির ছেলেকে অধ্যাপক বানাল ব্রিটেনের বিশ্ববিদ্যালয়; সমালোচনা
  • ২০২৪ সাল থেকে জেন-জিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করছে না ভারত
  • রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে চীন-ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান
  • হিমালয়ের পানির অর্থনৈতিক মূল্য কষেছে ভারত; বাংলাদেশ কেন পিছিয়ে?

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বিকাশ, বুস্ট-রবিসহ ৫ ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

2
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের বদলে হংকংয়ে চলে যাওয়া এফ-৩৫ যুদ্ধবিমানের সংবেদনশীল যন্ত্রাংশ জব্দ করল চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপার ঘটনায় গ্রেপ্তার আযানকে কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ

4
জাইমা রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা রহমান 

5
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মহসেন রেজাই। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা মেনে ফ্লাইট বন্ধ করলে প্রতিবেশী দেশের বিমানবন্দর অচল করে দেওয়ার হুমকি ইরানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net