Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 10, 2026
বিশ্বের শীর্ষ ১০ ধনীর তালিকায় এশিয়া-সেরা আম্বানি

আন্তর্জাতিক

ব্লুমবার্গ অবলম্বনে টিবিএস ডেস্ক
20 June, 2020, 09:30 pm
Last modified: 20 June, 2020, 09:36 pm

Related News

  • ভারত ও চীনের মধ্যে বাংলাদেশ ‘ফুটবল’ হবে না, রেফারি হতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা
  • ভারতের সাথে যুদ্ধে পাকিস্তানকে কারিগরি সহায়তা দেওয়ার কথা স্বীকার করল চীন
  • নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি
  • ভারতের নতুন চিফ অব ডিফেন্স স্টাফ এন এস রাজা সুব্রমানি; নতুন নৌবাহিনী প্রধান কৃষ্ণা স্বামীনাথ
  • তামিলনাড়ুতে সরকার গঠন আটকে দিলেন গভর্নর, আজ শপথ গ্রহণ হচ্ছে না বিজয়ের

বিশ্বের শীর্ষ ১০ ধনীর তালিকায় এশিয়া-সেরা আম্বানি

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যানের সম্পদ বেড়ে দাঁড়িয়েছে ৬৪.৫ বিলিয়ন মার্কিন ডলারে।
ব্লুমবার্গ অবলম্বনে টিবিএস ডেস্ক
20 June, 2020, 09:30 pm
Last modified: 20 June, 2020, 09:36 pm

দুনিয়ার সেরা ধনীদের তালিকায় নাম লিখিয়েছেন এশিয়ার সবচেয়ে ধনী লোক মুকেশ আম্বানি।

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যানের সম্পদ বেড়ে দাঁড়িয়েছে ৬৪.৫ বিলিয়ন মার্কিন ডলারে। এর ফলে একমাত্র এশীয় হিসেবে তিনি ঢুকে পড়েছেন বিশ্বের শীর্ষ ১০ ধনীর তালিকায়।

ওরাকল কর্পের ল্যারি এলিসন এবং পৃথিবীর সবচেয়ে ধনী নারী- ফ্রান্সের ফ্রাঁসোয়া বেটেনকোর্ট মায়ারসকে টপকে তালিকায় ৯ নম্বরে জায়গা করে নিয়েছেন তিনি।

রিলায়েন্সের ৪২ শতাংশ মালিকানা মুকেশ আম্বানির। কোম্পানির ডিজিটাল ইউনিট জিও প্ল্যাটফর্ম লিমিটেডে আচমকা বিনিয়োগ করে তিনি লাভবান হয়েছেন; সেই বিনিয়োগ কোম্পানিটিকে টার্গেটকৃত মার্চ ২০২১-এর আগেই দেনামুক্ত হতে সাহায্য করেছিল বলে দাবী রিলায়েন্সের। বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের আঘাতে তালিকার অন্য বিলিয়নাররা যখন মোটামুটি ধাক্কা খেয়েছেন, ভারতীয় কোম্পানিটির শেয়ার সেখানে মার্চে বেড়েছে দ্বিগুণ।

জওহরলাল নেহরু ইউনিভার্সিটির সেন্টার অব ইকোনোমিক স্টাডিজ অ্যান্ড প্ল্যানিংয়ের চেয়ার- জয়তি ঘোষ বলেন, কোভিড-১৯-এর বিস্তাররোধে লকডাউনের ফলে ভারতীয় অর্থনীতি যেখানে প্রায় ধ্বংসের কাছাকাছি, সেখানে আম্বানির কোম্পানিগুলোর (বিশেষ করে টেলিকম জায়ান্ট জিও) ক্রম-উন্নতি ঘটছে, এবং এর ফলে তার ব্যক্তিগত সম্পদও বাড়ছে।

রিলায়েন্সের একজন গণমাধ্যম প্রতিনিধি অবশ্য আম্বানির এই 'সৌভাগ্যের' বিষয়ে মুখ খুলতে রাজি হননি।

বাবা ধিরুভাই আম্বানির গড়ে তোলা পারিবারিক ব্যবসায়  ১৯৮০-এর দশকের শুরুতে নাম লেখান মুকেশ আম্বানি। ২০০২ সালে কোনো উইল না রেখেই বাবা মারা গেলে মুকেশ ও তার ভাই অনিলের মধ্যে বিবাদ বাধে।

মায়ের মধ্যস্থতায় ভাইদের মধ্যে পারিবারিক ব্যবসা ভাগ হয়ে যায়। রিফাইনিং, পেট্রোকেমিক্যাল, তেল ও গ্যাস এবং টেক্সটাইল অপারেশনের নিয়ন্ত্রণ আসে মুকেশের ওপর। অন্যদিকে, টেলিকমিউনিকেশন, অ্যাসেট-ম্যানেজমেন্ট, এন্টারটেইনমেন্ট ও পাওয়ার-জেনারেশনের ব্যবসার নিয়ন্ত্রণ পান অনিল।

শীর্ষ ব্যবসায়ী হওয়ার মন্ত্র প্রকাশ করেছেন মুকেশ। ভারতে রাষ্ট্রীয় মালাকানাধিন ইন্ডিয়ান ওয়েল কর্প'কে ছাপিয়ে আয়ের বিচারে রিলায়েন্স আনুষ্ঠানিকভাবে দেশের সবচেয়ে বড় কোম্পানি হয়ে ওঠে গত বছর। আগস্টে, রিলায়েন্সের বার্ষিক শেয়ারহোল্ডার সভায় আম্বানি বলেন, 'পৃথিবীর কোনো শক্তিই ভারতের উন্নতি ঠেকাতে পারবে না।'

বিশ্বের সেরা ধনীর সর্বশেষ তালিকা সেই দাবীরই সাক্ষ্য দেয়।

Related Topics

অর্থনীতি / টপ নিউজ

মুকেশ আম্বানি / শীর্ষ ধনী / ভারত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
    সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?
  • ছবি: পিটিআই
    নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রশ্নফাঁসের পর বাংলাদেশসহ কয়েকটি দেশে এ লেভেলের গণিত পরীক্ষা বাতিল করল কেমব্রিজ
  • অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
    ৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?
  • পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
    পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
  • হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পরলে বাড়িটিতে স্থানীয়রা ভিড় করে। ছবি: টিবিএস
    গাজীপুরে মা ও শিশুসহ একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

Related News

  • ভারত ও চীনের মধ্যে বাংলাদেশ ‘ফুটবল’ হবে না, রেফারি হতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা
  • ভারতের সাথে যুদ্ধে পাকিস্তানকে কারিগরি সহায়তা দেওয়ার কথা স্বীকার করল চীন
  • নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি
  • ভারতের নতুন চিফ অব ডিফেন্স স্টাফ এন এস রাজা সুব্রমানি; নতুন নৌবাহিনী প্রধান কৃষ্ণা স্বামীনাথ
  • তামিলনাড়ুতে সরকার গঠন আটকে দিলেন গভর্নর, আজ শপথ গ্রহণ হচ্ছে না বিজয়ের

Most Read

1
ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
আন্তর্জাতিক

সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রশ্নফাঁসের পর বাংলাদেশসহ কয়েকটি দেশে এ লেভেলের গণিত পরীক্ষা বাতিল করল কেমব্রিজ

4
অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?

5
পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
বাংলাদেশ

পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু

6
হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পরলে বাড়িটিতে স্থানীয়রা ভিড় করে। ছবি: টিবিএস
বাংলাদেশ

গাজীপুরে মা ও শিশুসহ একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net