Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 28, 2026
বিপুল ক্রেতার চাপে ক্র্যাশ করেছে ডেবেনহামসের ওয়েবসাইট 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
02 December, 2020, 10:50 pm
Last modified: 03 December, 2020, 01:16 am

Related News

  • বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগে বড় সম্ভাবনা দেখছেন স্পেনের ব্যবসায়ীরা
  • জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও
  • হিমালয়ের পানির অর্থনৈতিক মূল্য কষেছে ভারত; বাংলাদেশ কেন পিছিয়ে?
  • বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক জোট আরসেপে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ, গঠিত হচ্ছে বিশেষ ওয়ার্কিং গ্রুপ
  • অক্টোবরের শেষে শুরু হচ্ছে বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ আলোচনা, লক্ষ্য ২০২৭

বিপুল ক্রেতার চাপে ক্র্যাশ করেছে ডেবেনহামসের ওয়েবসাইট 

যুক্তরাজ্যে ডেবেনহামস বেচাকেনা দেখলেও তাদের বাংলাদেশী সরবরাহকারীদের কিন্তু ঘুম উড়ে গেছে। ব্র্যান্ডটির কাছে তাদের বকেয়া ৫ কোটি ৬০ লাখ ডলার, যা পরিশোধের ব্যাপারে দেখা দিয়েছে ঘোর অনিশ্চয়তা।
টিবিএস ডেস্ক
02 December, 2020, 10:50 pm
Last modified: 03 December, 2020, 01:16 am
অক্সফোর্ড স্ট্রিটের আউটলেটে ছিল মুষ্টিমেয় কিছু ক্রেতার ভিড়, কিন্তু অনলাইনে কেনাকাটা করেছেন কমপক্ষে ১০ লাখ ভোক্তা। ছবি: ডেইলি মেইল

খুচরাপণ্য বিক্রেতা ব্রিটিশ ব্র্যান্ড ডেবেনহামস একটি বাদে তাদের সকল আউটলেট বন্ধ করে দেওয়ায় দুশ্চিন্তায় দেশের তৈরি পোশাক উৎপাদকেরা। উদ্বেগ বেড়েছে বকেয়া অর্থ প্রাপ্তি নিয়েও। তবে এই ঘোষণার পর অবশ্য যুক্তরাজ্যে দেখা গেছে ভিন্ন পরিস্থিতি। 

সেখানে ব্র্যান্ডটির ভোক্তাদের মধ্যে হুড়োহুড়ি পড়ে গেছে বন্ধ হওয়ার আগেই আকর্ষণীয় মূল্যছাড়ে দেওয়া পোশাক কেনার। ক্রেতাদের এই বাড়তি চাপে যুক্তরাজ্য সময় আজ বুধবার (২ ডিসেম্বর) সকালেই ক্র্যাশ করেছে তাদের ওয়েবসাইট। 

রিটেইল চেইনটি মহামারির মধ্যে ব্যবসায় ঘাটতির মধ্যে পড়ে। উত্তরণের চেষ্টায় জেডি স্পোর্টসের সঙ্গে তাদের একটি বাণিজ্যিক চুক্তি হওয়ারও কথা ছিল। কিন্তু সেই আলোচনা ভেস্তে যাওয়ায় ইংরেজি নববর্ষের প্রথম দিনই দেওলিয়াত্ব ঘোষণা করবে।

ফলে শেষ হচ্ছে যুক্তরাজ্যে তাদের ২৪২ বছরের ব্যবসার ঐতিহ্য আর চাকরি হারাতে চলেছেন ১২ হাজার কর্মী। 

তার আগেই বুধবার বর্তমান মজুদকৃত পণ্য বিক্রির জন্য যুক্তরাজ্যের ১২৪টি আউটলেট খোলা রাখা হয়। বিপুল ছাড়ে বিক্রির ঘোষণা দেওয়া হয় পোশাকসহ, হ্যান্ডব্যাগ, জুতা, ঘড়ি ও অন্যান্য ফ্যাশন সামগ্রী। কিছু কিছু পণ্যে ৭০ শতাংশ পর্যন্ত ছাড় রয়েছে। 

যুক্তরাজ্যে দ্বিতীয় দফা জাতীয় লকডাউন সমাপ্তির একদিন পরদিন বুধবার অবশ্য ক্রেতাদের শারীরিক উপস্থিতি ছিল খুবই কম। অক্সফোর্ড স্ট্রিটে অবস্থিত তাদের সবচেয়ে বিখ্যাত আউটলেটে এসেছিলেন মাত্র ৪০ জন ক্রেতা। বাকিরা অনলাইনেই হুমড়ি খেয়ে পড়েন আকর্ষণীয় ছাড়ের সুযোগ নিতে। সেখানে ভার্চুয়াল সারিতে কেনাকাটার জন্য অপেক্ষা করেছেন কয়েক লাখ ব্যক্তি। 

মঙ্গলবার স্থানীয় সময় মধ্যরাত থেকেই ছাড়ের ঘোষণা জানাজানি হওয়ার পর থেকে অনলাইনে ভিড় বাড়তে থাকে। সেখানে কাউকে কাউকে ৩০ মিনিট অপেক্ষাও করতে হয়েছে। এক পর্যায়ে একসঙ্গে ৩ লাখ মানুষ ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করেন। ধারণা করা হচ্ছে, অন্তত দশ লাখ মানুষ ডেবেনহামসের পণ্য কিনেছেন। 

এভাবে ভিড় বাড়তে থাকায় আজ সকালে ওয়েবসাইট সম্পূর্ণ 'বিকল' হয়ে পড়ে। এসময় সাইটের ঠিকানায় ক্রেতাদের উদ্দেশ্য লেখা ছিল; ''আমরা দুঃখিত। এই মুহূর্তে সাইটটি সচল নয়। আমরা বিপুল পরিমাণ ক্রেতার ভিড় লক্ষ্য করেছি। তবে চিন্তার কিছু নেই খুব শীঘ্রই আমরা আপনাদের সেবায় ফিরে আসব।''  

যুক্তরাজ্যে ডেবেনহামস সুদিন দেখলেও তাদের বাংলাদেশী সরবরাহকারীদের কিন্তু ঘুম উড়ে গেছে। ব্র্যান্ডটির কাছে তাদের বকেয়া ৫ কোটি ৬০ লাখ ডলার, যা পরিশোধের ব্যাপারে দেখা দিয়েছে ঘোর অনিশ্চয়তা।

প্রতিষ্ঠানটি প্রতিবছর বাংলাদেশি উৎপাদনকারীদের থেকে ১১ কোটি ডলারের বেশি গার্মেন্টস পণ্য ক্রয় করে। গত ১৫ এপ্রিল প্রতিষ্ঠানটি ৬৯ জন স্থানীয় কর্মচারীর বকেয়া বেতন পরিশোধ না করেই বাংলাদেশের যোগাযোগ অফিস বন্ধ করে দেয়।

Related Topics

টপ নিউজ

ডেবেনহামস / রিটেইল ব্র্যান্ড / যুক্তরাজ্য / বাংলাদেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বনানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, সিয়েরা লিওনের নাগরিকসহ নিহত ২
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ‘চাঁদা দিতে রাজি না হওয়ায়’ সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
  • জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ছবি: নিউ ইয়র্ক টাইমস
    বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকেই জিজ্ঞাসা করুন: জাতিসংঘে ‘ত্রুটিপূর্ণ’ বিশ্বব্যবস্থা নিয়ে বালেন্দ্র শাহ  
  • ছবি: সংগৃহীত
    অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: চিকিৎসা প্রতিষ্ঠানের মালিক ও দুই চিকিৎসকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
  • ছবি: টিবিএস
    গুঁড়িয়ে দেওয়া রাড্ডা ক্লিনিকের ধ্বংসস্তূপের মাঝেই শতাধিক শিশুকে টিকাদান
  • ছবি: বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ
    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই

Related News

  • বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগে বড় সম্ভাবনা দেখছেন স্পেনের ব্যবসায়ীরা
  • জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও
  • হিমালয়ের পানির অর্থনৈতিক মূল্য কষেছে ভারত; বাংলাদেশ কেন পিছিয়ে?
  • বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক জোট আরসেপে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ, গঠিত হচ্ছে বিশেষ ওয়ার্কিং গ্রুপ
  • অক্টোবরের শেষে শুরু হচ্ছে বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ আলোচনা, লক্ষ্য ২০২৭

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বনানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, সিয়েরা লিওনের নাগরিকসহ নিহত ২

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

‘চাঁদা দিতে রাজি না হওয়ায়’ সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

3
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকেই জিজ্ঞাসা করুন: জাতিসংঘে ‘ত্রুটিপূর্ণ’ বিশ্বব্যবস্থা নিয়ে বালেন্দ্র শাহ  

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: চিকিৎসা প্রতিষ্ঠানের মালিক ও দুই চিকিৎসকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

গুঁড়িয়ে দেওয়া রাড্ডা ক্লিনিকের ধ্বংসস্তূপের মাঝেই শতাধিক শিশুকে টিকাদান

6
ছবি: বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net