Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 19, 2026
বিদেশি দর্শক ছাড়াই টোকিও অলিম্পিক

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
21 March, 2021, 12:15 pm
Last modified: 21 March, 2021, 12:22 pm

Related News

  • উইন্টার অলিম্পিক ভিলেজে তিন দিনেই ফুরিয়ে গেল ১০ হাজার কনডম
  • গলায় ঝোলানোর পরই ভেঙে পড়ছে একের পর এক অলিম্পিক পদক, তদন্তে আয়োজকেরা
  • সোনা ও রুপার রেকর্ড দাম, অলিম্পিক ইতিহাসের সবচেয়ে দামি পদক পেতে যাচ্ছেন এবারের বিজয়ীরা
  • ক্রিকেটের এই সংকটই কাল হতে পারে ভারতের অলিম্পিক স্বপ্নের জন্য
  • জুলাই-মার্চে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের আয় বেড়েছে ১০ শতাংশ

বিদেশি দর্শক ছাড়াই টোকিও অলিম্পিক

করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি কমাতে টোকিও অলিম্পিক ও প্যারাঅলিম্পিকে এবার থাকছে না কোন বিদেশি দর্শক। শনিবার এক বিবৃতিতে অলিম্পিক আয়োজক কমিটি এ কথা জানায়। 
টিবিএস ডেস্ক
21 March, 2021, 12:15 pm
Last modified: 21 March, 2021, 12:22 pm
ছবি-সংগৃহীত

করোনাভাইরাস মহামারীর জন্য ইতিহাসে প্রথমবার গত বছর টোকিও অলিম্পিক-২০২০ স্থগিতের ঘোষণা দেয়া হয়। নতুন সূচি অনুযায়ী এ বছরের ২৩ জুলাই শুরু হবে বিশ্বের সবচেয়ে বড় এ ক্রীড়াযজ্ঞ, চলবে ৮ আগস্ট, ২০২১ পর্যন্ত।  

কিন্তু সরাসরি মাঠে বসে বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া আসরের আনন্দ উপভোগের সুযোগ থাকছে না এবার বিদেশি দর্শকদের জন্য। করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি কমাতে টোকিও অলিম্পিক ও প্যারাঅলিম্পিকে এবার থাকছে না কোন বিদেশি দর্শক। শনিবার এক বিবৃতিতে অলিম্পিক আয়োজক কমিটি এ কথা জানায়। 

যে সকল বিদেশি নাগরিক ইতিমধ্যে অলিম্পিকের টিকেট কিনেছেন তাদের অর্থ ফেরত দেওয়া হবে বলেও জানায় কমিটি। 

আয়োজক কমিটির পাঁচ সদস্যের ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি), আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটি (আইপিসি), টোকিং মেট্রোপলিটন সরকার (টিএমজি), অর্গানাইজিং কমিটি টোকিও-২০২০ এবং জাপান সরকার।   

বিবৃতিতে বলা হয়, "বর্তমানে জাপানসহ বিশ্বের বিভিন্ন দেশে কোভিড-১৯ পরিস্থিতি চ্যালেঞ্জের মুখে রয়েছে। ভাইরাসের নতুন নতুন ধরন প্রতিনিয়ত ঝুঁকি বাড়িয়ে তুলছে; আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রেও রয়েছে নিষেধাজ্ঞা বহাল"। 

"এমতাবস্থায় আসন্ন গ্রীষ্মে জাপানে বাইরের দেশ থেকে মানুষের প্রবেশের ফলে কোভিড পরিস্থিতি আরো খারাপের দিকে যেতে পারে"। 
 
"পরিস্থিতি বিবেচনায় আয়োজক কমিটি  তাই সিদ্ধান্ত নিয়েছে, যে সব বিদেশি  দর্শক এরইমধ্যে অলিম্পিকের টিকিট কিনে ফেলেছেন, তারা আসন্ন গ্রীষ্মে জাপানে প্রবেশ করতে পারবেন না"। 

অলিম্পিকে অংশগ্রহণকারী খেলোয়াড়, কর্মকর্তাসহ জাপানের স্থানীয় মানুষের নিরাপত্তা নিশ্চিতের জন্যই এমন উদ্যোগ নেয়া হলো বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।  

আমেরিকা বা যুক্তরাজ্যের তুলনায় জাপানে করোনাভাইরাস পরিস্থিতি প্রথম দিকে নিয়ন্ত্রণের মধ্যে থাকলেও, সাম্প্রতিক সময়ে করোনার দ্বিতীয় তরঙ্গের প্রভাবে জাপানের স্বাস্থ্য ব্যবস্থায় ঝুঁকির প্রবণতা বেড়েছে।  

মহামারী শুরুর পর থেকে এখন পর্যন্ত জাপানে সাড়ে চার লাখের ওপর মানুষ করোনায় আক্রান্ত হয়েছে, মৃত্যুবরণ করেছে ৮ হাজার ৭০০ চুরানব্বই জন।  

সিএনএন অবলম্বনে

Related Topics

টপ নিউজ

অলিম্পিক / টোকিও অলিম্পিক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান
  • অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
    অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
  • ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের টানেল কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান ওই স্থানে নির্মাণকাজ এগিয়ে নেয়। ছবি: ভ্যান্টর/অ্যাসোসিয়েটেড প্রেস
    বাঙ্কার-বাস্টার বোমাও যেখানে অসহায়, ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র
  • ছবি: টিবিএস
    খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান
  • রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
    অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

Related News

  • উইন্টার অলিম্পিক ভিলেজে তিন দিনেই ফুরিয়ে গেল ১০ হাজার কনডম
  • গলায় ঝোলানোর পরই ভেঙে পড়ছে একের পর এক অলিম্পিক পদক, তদন্তে আয়োজকেরা
  • সোনা ও রুপার রেকর্ড দাম, অলিম্পিক ইতিহাসের সবচেয়ে দামি পদক পেতে যাচ্ছেন এবারের বিজয়ীরা
  • ক্রিকেটের এই সংকটই কাল হতে পারে ভারতের অলিম্পিক স্বপ্নের জন্য
  • জুলাই-মার্চে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের আয় বেড়েছে ১০ শতাংশ

Most Read

1
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান

2
অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
অর্থনীতি

অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ

3
ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের টানেল কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান ওই স্থানে নির্মাণকাজ এগিয়ে নেয়। ছবি: ভ্যান্টর/অ্যাসোসিয়েটেড প্রেস
আন্তর্জাতিক

বাঙ্কার-বাস্টার বোমাও যেখানে অসহায়, ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু

5
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান

6
রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
বাংলাদেশ

অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net