Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 12, 2026
বিদায় নেওয়ার আগে শতাধিক অপরাধীকে ক্ষমা করবেন ট্রাম্প

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
18 January, 2021, 05:00 pm
Last modified: 18 January, 2021, 05:02 pm

Related News

  • ক্রিপ্টো-র দাম পড়ে যাওয়ায় ট্রাম্পের মিডিয়া কোম্পানির ২৩৮ মিলিয়ন ডলার লোকসান
  • ফিফা সভাপতি ইনফান্তিনো ‘অসাধারণ’, তাকে সরিয়ে দেওয়া ’ভয়ানক ভুল’ হবে: ট্রাম্প
  • ইরানের ভয়ে খাবারের কার্টে লুকিয়ে সামরিক বিমানে উঠে তুরস্ক ছাড়েন ট্রাম্প
  • ইরান ক্ষতিপূরণ চেয়েছে, ভালো আইডিয়া; এবার আমরাও ওদের কাছে যুদ্ধের ক্ষতিপূরণ চাইব: ট্রাম্প
  • অনুমতি ছাড়া তেল অনুসন্ধান নয়, ট্রাম্প-ঘনিষ্ঠ মার্কিন কোম্পানিকে গ্রিনল্যান্ডের 'কড়া সতর্কবার্তা'

বিদায় নেওয়ার আগে শতাধিক অপরাধীকে ক্ষমা করবেন ট্রাম্প

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ট্রাম্প বড়দিনের আগে থেকেই অপরাধীদের ক্ষমা ঘোষণার প্রস্তুতি নিচ্ছিলেন। তবে ৬ জানুয়ারির বিক্ষোভের পর এসংক্রান্ত কার্যক্রম বন্ধ হয়ে যায়। 
টিবিএস ডেস্ক
18 January, 2021, 05:00 pm
Last modified: 18 January, 2021, 05:02 pm
ছবি: সিএনএন

মঙ্গলবার শেষ পূর্ণ কর্মদিবসে দণ্ডপ্রাপ্ত প্রায় ১০০ অপরাধীর দন্ড মওকুফ, দায়মুক্তি এবং শাস্তি কমানোর কথা ভাবছেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমাপ্রার্থীদের তালিকায় থাকছে ভদ্রবেশি সাদা কলারের অপরাধী থেকে নামীদামী র‍্যাপারদের নাম। তবে ট্রাম্প সম্ভবত এই তালিকায় নিজের নাম রাখছেন না।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ট্রাম্প বড়দিনের আগে থেকেই অপরাধীদের ক্ষমা ঘোষণার প্রস্তুতি নিচ্ছিলেন। তবে ৬ জানুয়ারির বিক্ষোভের পর এসংক্রান্ত কার্যক্রম বন্ধ হয়ে যায়।  

রবিবার ক্ষমাপ্রার্থীদের তালিকা চূড়ান্ত করতে হোয়াইট হাউজে বিশেষ সভার আয়োজনের কথা  জানিয়েছে দুটি সূত্র।  

৬ জানুয়ারির দাঙ্গার পর অভিশংসিত ট্রাম্পের নিজেকে ক্ষমা করার বিষয়টিও জটিল হয়ে পড়েছে। সেই সাথে রুডি জুলিয়ানি এবং নিজের সন্তানদের ক্ষমা করাও ট্রাম্পের জন্য এখন কঠিন। ট্রাম্প এখন সেরকম কোনো পদক্ষেপ নিবেন না বলেই ধারণা করছেন তার সহযোগীরা। তবে ২০ তারিখ দুপুরে ক্ষমতা হস্তান্তরের আগ অবধি ট্রাম্প ঠিক কী কী করবেন, তা একমাত্র তিনিই জানেন।

দাঙ্গার পর থেকে উপদেষ্টারা ট্রাম্পকে নিজেকে ক্ষমা করা থেকে বিরত থাকার কথা বলে আসছেন। ট্রাম্প এখন নিজেকে ক্ষমা করলে, তিনি যে দোষী ছিলেন তা প্রমাণিত হবে। অনেকেই ক্যাপিটল হিলে হামলার সাথে জড়িতদের ক্ষমা করার ব্যাপারেও ট্রাম্পকে সতর্ক করেছেন। তবে ট্রাম্প নিজেই প্রাথমিকভাবে হামলায় জড়িতদের নির্দোষ হিসেবে বক্তব্য রেখেছেন। 

ট্রাম্পের সহযোগী লিন্ডসে গ্রাহাম রবিবার ফক্স নিউজকে বলেন, "অনেকেই ক্যাপিটলে হামলার সাথে জড়িতদের মাফ করার কথা বলছেন। কিন্তু সেটা করলে ভুল হবে।" 

হোয়াইট হাউজের একজন কর্মকর্তা জানান, ট্রাম্পের নিজেকে ক্ষমা করার বিষয়ে কোনো কাগজপত্র এখনও তৈরি হয়নি। তবে ২০ জানুয়ারি দুপুরে অভিষেক অনুষ্ঠানের পূর্বে হোয়াইট হাউজ ছাড়ার আগ পর্যন্ত ট্রাম্প যেকোনো সময় নিজেকে ক্ষমা করার উদ্যোগ নিতে পারেন।

ক্ষমাপ্রার্থীদের নামের তালিকায় জুলিয়ান অ্যাসাঞ্জের নাম থাকছে না বলে শোনা যাচ্ছে। তবে তালিকা এখনো চূড়ান্ত হয়নি, নামের তালিকায় পরিবর্তন আসতে পারে।
 
ট্রাম্পের সাবেক উপদেষ্টা স্টিভ ব্যাননের দণ্ড মওকুফ হচ্ছে কি না তা এখন পর্যন্ত নিশ্চিত নয়।

হোয়াইট হাউজের উপদেষ্টাদের মাধ্যমে ট্রাম্প এখনও ক্ষমাপ্রার্থীদের অনুরোধ পেয়ে যাচ্ছেন। হোয়াইট হাউজের বাইরেও অনেকে বহুমাস ধরে ক্ষমার জন্য তদবীর করে আসছেন।

ট্রাম্পের সহযোগীরা বলছে যাদের থেকে ভবিষ্যতে উপকৃত হওয়ার সম্ভাবনা আছে, কেবলমাত্র তাদেরই সাধারণ ক্ষমা মঞ্জুর করবেন ট্রাম্প। 

"সবকিছুই হচ্ছে বিনিময়। ট্রাম্প ক্ষমা করছেন কারণ বিষয়টি দ্বিপাক্ষিক। ট্রাম্প তাদেরকেই সাহায্য করতে ভালোবাসেন, যাদের থেকে পাওয়ার আশা থাকে।" জানিয়েছে সংশ্লিষ্ট এক সূত্র। 

  • সূত্র: সিএনএন
     
Related Topics

টপ নিউজ

ট্রাম্প / ক্ষমা ঘোষণা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলা কিউআর লেনদেনে চার্জ শূন্য, ক্ষুদ্র মার্চেন্টরা পাবে প্রণোদনা
  • ফাইল ছবি
    আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
  • অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
    অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
  • এলপিপির প্রধান কার্যালয়। ছবি: এলপিপি ওয়েবসাইট থেকে নেওয়া
    বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের ভয়ে খাবারের কার্টে লুকিয়ে সামরিক বিমানে উঠে তুরস্ক ছাড়েন ট্রাম্প
  • ওয়েলসের ফ্রেশওয়াটার ওয়েস্ট সৈকতে ডবির স্মৃতিচিহ্নটি ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়েছে। ছবি: ম্যাথিউ হরউড
    হ্যারি পটারের ডবির ‘কবর’ বাঁচাতে বদলে ফেলা হলো ১২৫ মাইল দীর্ঘ বৈদ্যুতিক কেবলের পথ

Related News

  • ক্রিপ্টো-র দাম পড়ে যাওয়ায় ট্রাম্পের মিডিয়া কোম্পানির ২৩৮ মিলিয়ন ডলার লোকসান
  • ফিফা সভাপতি ইনফান্তিনো ‘অসাধারণ’, তাকে সরিয়ে দেওয়া ’ভয়ানক ভুল’ হবে: ট্রাম্প
  • ইরানের ভয়ে খাবারের কার্টে লুকিয়ে সামরিক বিমানে উঠে তুরস্ক ছাড়েন ট্রাম্প
  • ইরান ক্ষতিপূরণ চেয়েছে, ভালো আইডিয়া; এবার আমরাও ওদের কাছে যুদ্ধের ক্ষতিপূরণ চাইব: ট্রাম্প
  • অনুমতি ছাড়া তেল অনুসন্ধান নয়, ট্রাম্প-ঘনিষ্ঠ মার্কিন কোম্পানিকে গ্রিনল্যান্ডের 'কড়া সতর্কবার্তা'

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআর লেনদেনে চার্জ শূন্য, ক্ষুদ্র মার্চেন্টরা পাবে প্রণোদনা

2
ফাইল ছবি
অর্থনীতি

আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

3
অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
অর্থনীতি

অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি

4
এলপিপির প্রধান কার্যালয়। ছবি: এলপিপি ওয়েবসাইট থেকে নেওয়া
বাংলাদেশ

বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ভয়ে খাবারের কার্টে লুকিয়ে সামরিক বিমানে উঠে তুরস্ক ছাড়েন ট্রাম্প

6
ওয়েলসের ফ্রেশওয়াটার ওয়েস্ট সৈকতে ডবির স্মৃতিচিহ্নটি ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়েছে। ছবি: ম্যাথিউ হরউড
আন্তর্জাতিক

হ্যারি পটারের ডবির ‘কবর’ বাঁচাতে বদলে ফেলা হলো ১২৫ মাইল দীর্ঘ বৈদ্যুতিক কেবলের পথ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net