Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 14, 2026
বিছানায় গোখরা ছেড়ে দিয়ে স্ত্রীকে হত্যা, স্বামীর দুবার যাবজ্জীবন কারাদণ্ড

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
14 October, 2021, 12:55 am
Last modified: 14 October, 2021, 01:46 pm

Related News

  • কূটনৈতিক টানাপোড়েন কাটিয়ে ইতিবাচক ধারায় আখাউড়া স্থলবন্দরের রপ্তানি বাণিজ্য
  • কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে আর নেই
  • সোশ্যাল মিডিয়ায় খবর ও রাজনৈতিক পোস্ট নিয়ন্ত্রণে ভারতের নতুন নিয়ম প্রস্তাব
  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
  • ২০২৭ সালের মধ্যে ভারত থেকে আসছে রেলের ২০০ ব্রডগেজ ক্যারেজ: সংসদে রেলমন্ত্রী

বিছানায় গোখরা ছেড়ে দিয়ে স্ত্রীকে হত্যা, স্বামীর দুবার যাবজ্জীবন কারাদণ্ড

গত বছরের মে মাসে ২৫ বছর বয়সি গৃহবধূ উথরাকে নিজের বাড়িতে বিছানায় মৃত অবস্থায় পাওয়া যায়। এর মাত্র কয়েক সপ্তাহ আগেও একবার সাপের কামড় খেয়েছিলেন উথরা।
টিবিএস ডেস্ক
14 October, 2021, 12:55 am
Last modified: 14 October, 2021, 01:46 pm

স্ত্রীকে গোখরা সাপের ছোবল খাইয়ে হত্যা করার অভিযোগে ভারতের কেরালায় এক ব্যক্তিকে দুবার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন একটি আদালত। সেইসঙ্গে তাকে পাঁচ লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে।

সাজাপ্রাপ্ত আসামির নাম সুরাজ কুমার। গত বছর তার স্ত্রী উথরা সাপের ছোবল খেয়ে মারা যান। এর পরই উথরার পরিবারের অভিযোগের প্রেক্ষিতে সুরাজকে গ্রেপ্তার করা হয়। উথরার পরিবারের অভিযোগ ছিল, যৌতুকের জন্য তাদের অনেকদিন ধরে হয়রানি করছিলেন সুরাজ।

ঘুমানোর সময় উথরার বিছানায় গোখরা ছেড়ে দেওয়ার অভিযোগে সুরুজকে গত সোমবার দোষী সাব্যস্ত করেন আদালত।

গত বছরের মে মাসে ২৫ বছর বয়সি গৃহবধূ উথরাকে নিজের বাড়িতে বিছানায় মৃত অবস্থায় পাওয়া যায়।

এর মাত্র কয়েক সপ্তাহ আগেও একবার সাপের কামড় খেয়েছিলেন উথরা। এত অল্প সময়ের ব্যবধানে দ্বিতীয়বার সাপের ছোবল খাওয়ায় তার পরিবার সন্দিহান হয়ে ওঠে। 

পুলিশ জানিয়েছে, তাদের তদন্তে উঠে আসে উথরার সাপের ছোবল খাওয়ার দুটো ঘটনার পেছনেই সুরাজের হাত ছিল। সাপ সংগ্রহে সুরাজকে সাহায্য করা এক ব্যক্তিকেও গ্রেপ্তার করে পুলিশ। পর তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে রহস্য সমাধান করতে সাহায্য করেন।

লাইভল নামের একটি ভারতীয় আইনবিষয়ক ওয়েবসাইটের খবর অনুসারে, এ হত্যাকাণ্ড নিয়ে পুলিশ আদালতে এক হাজার পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদনে সুরাজের হত্যাকাণ্ডের পরিকল্পনা এবং তা বাস্তবায়নের বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়।

জানা যায়, গোখরা ও বোড়া সাপ সংগ্রহের উপায় জানার জন্য অনেকদিন অনলাইনে ঘাঁটাঘাঁটি করেছেন সুরাজ। গোখরার বিষ বের করার ভিডিয়োও কয়েকবার দেখেছেন। বিস্তর খোঁজাখুঁজির পর সুরেশ নামে এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ হয় তার। দশ ও সাত হাজার রুপি দিয়ে সুরেশের কাছ থেকে দুটি সাপ কেনেন তিনি।

এরপর উথরা বাবার বাড়িতে গেলে সে সময় তার বিছানায় সাপ ছেড়ে দিয়ে তাকে হত্যা করেন সুরাজ। উথরার ঘর থেকেই গোখরা উদ্ধার হয়। 

আদালতে যুক্তিতর্ক উপস্থাপনের সময় পাবলিক প্রসিকিউটর এটিকে 'বিরল ঘটনার মধ্যেও বিরলতম' বলে উল্লেখ করে আসামির মৃত্যুদণ্ড দাবি করেন। 

এই হত্যাকাণ্ড যে বিরল ঘটনা, সে বিষয়ে বিচারকও একমত হন। তবে মৃত্যুদণ্ড না দিয়ে সুরাজকে দুবার যাবজ্জীবন কারাদণ্ড দেন তিনি। 

তবে সুরাজের মৃত্যুদণ্ড না হওয়ায় উথরার পরিবার বলেছে যে, তারা এই রায়ে সন্তুষ্ট নয়।


  • সূত্র: বিবিসি ও আনন্দবাজার পত্রিকা

Related Topics

টপ নিউজ

ভারত / যৌতুক / নারী নির্যাতন / হত্যা / সাপের ছোবল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড
  • ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
    ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা
  • ছবি: সংগৃহীত
    অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ
  • ছবি: রয়টার্স
    ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার

Related News

  • কূটনৈতিক টানাপোড়েন কাটিয়ে ইতিবাচক ধারায় আখাউড়া স্থলবন্দরের রপ্তানি বাণিজ্য
  • কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে আর নেই
  • সোশ্যাল মিডিয়ায় খবর ও রাজনৈতিক পোস্ট নিয়ন্ত্রণে ভারতের নতুন নিয়ম প্রস্তাব
  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
  • ২০২৭ সালের মধ্যে ভারত থেকে আসছে রেলের ২০০ ব্রডগেজ ক্যারেজ: সংসদে রেলমন্ত্রী

Most Read

1
মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড

2
ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

3
প্রতীকী ছবি/সংগৃহীত
অর্থনীতি

ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net