Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 24, 2026
বিক্রি না করলে ৪৫ দিনের মধ্যে যুক্তরাষ্ট্রে টিকটক ও উইচ্যাট নিষিদ্ধ

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
07 August, 2020, 12:25 pm
Last modified: 07 August, 2020, 12:29 pm

Related News

  • ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি পর আদানির বিরুদ্ধে জালিয়াতির মামলা তুলে নিল ট্রাম্প প্রশাসন
  • মার্কিন-বাংলাদেশ বাণিজ্য চুক্তি: একটি অসম্পূর্ণ বিশ্লেষণ
  • ৭০ বছরের মধ্যে এই প্রথম লোকসানে হোন্ডা
  • গাজীপুরে ‘টিকটক করার সময়’ ট্রেনে কাটা পড়ে ২ এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
  • ইরান যুদ্ধ শেষ করার আগে হরমুজ খোলার প্রতিশ্রুতি দিতে পারছে না ট্রাম্প প্রশাসন

বিক্রি না করলে ৪৫ দিনের মধ্যে যুক্তরাষ্ট্রে টিকটক ও উইচ্যাট নিষিদ্ধ

বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
টিবিএস ডেস্ক
07 August, 2020, 12:25 pm
Last modified: 07 August, 2020, 12:29 pm

নির্মাতা চীনা প্রতিষ্ঠান কর্তৃক ৪৫ দিনের মধ্যে বিক্রি না করলে মার্কিন যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হয়ে যাবে জনপ্রিয় ভিডিও অ্যাপ টিকটক ও উইচ্যাট।

বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

তবে টিকটক বিক্রির একটা নির্দিষ্ট অর্থ যুক্তরাষ্ট্রের কোষাগারে জমা দেওয়ার জন্য এতদিন ধরে ট্রাম্প বলে আসলেও নতুন এই আদেশে সে বিষয়ে উল্লেখ করেননি তিনি। 

ওই আদেশে বলা হয়, বাইটড্যান্স লিমিটেডের সঙ্গে যুক্তরাষ্ট্রের আওতাধীন যেকোনো বিষয়ে, যেকোনো লেনদেন ৪৫ দিন পর নিষিদ্ধ হবে। 

এর আগে ট্রাম্প জানিয়ে দেন ১৫ সেপটেম্বরের মধ্যে কোনো চুক্তি না হলে টিকটক অ্যাপ তিনি নিষিদ্ধ করে দিবেন আমেরিকায়। 

চীনের বাইটড্যান্স জনপ্রিয় এই অ্যাপের মালিক। চীনা প্রযুক্তি কোম্পানিগুলোর বিরুদ্ধে ট্রাম্প ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়ার পর থেকেই বাইটড্যান্স আমেরিকার তাদের ব্যবসা বিক্রির করে দেওয়ার প্রবল চাপের মধ্যে রয়েছে। 

ট্রাম্প প্রশাসন টিকটকসহ চীনা মালিকানাধীন অন্য কোম্পনিগুলোর বিরুদ্ধে, চীনা সরকারের কাছে তথ্য পাচারের অভিযোগ তুলেছে, যদিও বেইজিং ও টিকটক এ অভিযোগ অস্বীকার করেছে।

এর আগে মাইক্রোসফটের টিকটক কেনা বাবাদ প্রতিষ্ঠানটির প্রধানের সঙ্গে ফোনালাপে একটা বড় অঙ্ক দাবি করেছিলেন ট্রাম্প।

মাইক্রোসফটকে ট্রাম্প বলেছেন, "যুক্তরাষ্ট্র সরকারের বড় একটা হিস্যা পাওয়া উচিত, কারণ আমরাই এটা সম্ভব করে দিচ্ছি। এই ভাগ বিক্রয় থেকে আসবে, অন্য কেউ এই চিন্তাটা করবে না, কিন্তু আমি মনে করি এটা অত্যন্ত ন্যায্য দাবী।"

এ ঘটনায় মঙ্গলবার চীনা সরকার নিয়ন্ত্রিত চায়না ডেইলি পত্রিকা জানিয়েছিল, বেইজিং চীনা প্রযুক্তি কোম্পানিকে এভাবে চৌর্যবৃত্তির মাধ্যমে হাতিয়ে নেওয়া কিছুতেই মেনে নেবে না।

এমআইটি টেকনোলজি রিভিউয়ের প্রতিবেদক শার্লট জী ট্রাম্পের এ ধরনের ঘোষণাকে 'খুবই বিস্ময়কর' বলেছিলেন।

তিনি  বলেন, "এটা মাফিয়ার মতো আচরণ, নিষিদ্ধ করার হুমকি দিয়ে দাম কমিয়ে দিয়ে, তারপর ভাগ হাতিয়ে নিয়ে বলা, আমরা এটা সম্ভব করে দিলাম।"
 
Related Topics

টপ নিউজ

টিকটক / উইচ্যাট / ট্রাম্প প্রশাসন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা বাংলাদেশ ব্যাংকের
  • গ্রাফিকস: টিবিএস
    আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিচ্ছে সরকার; ৫ বিলিয়ন ডলার নেওয়ার ভাবনা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    পরিশোধিত মূলধন ২,০০০ কোটি টাকার কম থাকলে কোনো ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না
  • অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। ছবি: সংগৃহীত
    শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম
  • ছবি: টিবিএস
    ‘এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন’: আদালতের উদ্দেশে সুব্রত বাইনের মেয়ে
  • ছবি: এপি
    ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প

Related News

  • ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি পর আদানির বিরুদ্ধে জালিয়াতির মামলা তুলে নিল ট্রাম্প প্রশাসন
  • মার্কিন-বাংলাদেশ বাণিজ্য চুক্তি: একটি অসম্পূর্ণ বিশ্লেষণ
  • ৭০ বছরের মধ্যে এই প্রথম লোকসানে হোন্ডা
  • গাজীপুরে ‘টিকটক করার সময়’ ট্রেনে কাটা পড়ে ২ এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
  • ইরান যুদ্ধ শেষ করার আগে হরমুজ খোলার প্রতিশ্রুতি দিতে পারছে না ট্রাম্প প্রশাসন

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিচ্ছে সরকার; ৫ বিলিয়ন ডলার নেওয়ার ভাবনা

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

পরিশোধিত মূলধন ২,০০০ কোটি টাকার কম থাকলে কোনো ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না

4
অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন’: আদালতের উদ্দেশে সুব্রত বাইনের মেয়ে

6
ছবি: এপি
আন্তর্জাতিক

ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net