Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 25, 2026
বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকদের ভ্যাকসিন গ্রহণের আহ্বান নাদিয়া হোসেনের

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
06 March, 2021, 04:00 pm
Last modified: 06 March, 2021, 04:01 pm

Related News

  • দেশব্যাপী টিকাদান কর্মসূচির পরও হামে মৃত্যু অব্যাহত, টিকার ঘাটতি পূরণের তাগিদ বিশেষজ্ঞদের
  • ১ আগস্ট থেকে নিয়মিত ইপিআই কর্মসূচিতে যুক্ত হচ্ছে টাইফয়েডের টিকা
  • ১০ দিনে দেশে টাইফয়েডের টিকা নিয়েছে দেড় কোটির বেশি শিশু
  • চট্টগ্রাম বিমানবন্দরে কোভিড-১৯ এর নতুন সাব-ভ্যারিয়েন্ট নিয়ে সতর্কতা জারি
  • বিশ্বে কোভিড-১৯ সংক্রমণ বাড়ায় চট্টগ্রাম বিমানবন্দরে নজরদারি জোরদার

বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকদের ভ্যাকসিন গ্রহণের আহ্বান নাদিয়া হোসেনের

সাধারণ মানুষের মধ্য থেকে ভ্যাকসিন নেওয়ার ব্যাপারে দ্বিধা দূর করতে এনএইচএস এর এই উদ্যোগে নাদিয়া হোসেনের সঙ্গে আরও যোগ দিয়েছিলেন নেটফ্লিক্স সিরিজ শেফ’স টেবিল এর অভিনেত্রী আসমা খান এবং মাস্টারশেফ এর ডা. সালিহা মাহমুদ।  
টিবিএস ডেস্ক
06 March, 2021, 04:00 pm
Last modified: 06 March, 2021, 04:01 pm
নাদিয়া হোসেন। ছবি: ম্যাট ক্রসিক/ পিএ

'দ্যা গ্রেট ব্রিটিশ বেক অফ' বিজয়ী নাদিয়া হোসেন সম্প্রতি একটি ভিডিও ক্যাম্পেইনে হাজির হয়েছেন। ভিডিওতে তিনি ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটিকে করোনাভাইরাসের ভ্যাকসিন নিতে জোর অনুরোধ জানিয়েছেন। 

সাধারণ মানুষের মধ্য থেকে ভ্যাকসিন নেওয়ার ব্যাপারে দ্বিধা দূর করতে এনএইচএস এর এই উদ্যোগে নাদিয়া হোসেনের সঙ্গে আরও যোগ দিয়েছিলেন নেটফ্লিক্স সিরিজ শেফ'স টেবিল এর অভিনেত্রী আসমা খান এবং মাস্টারশেফ এর ডা. সালিহা মাহমুদ।  

ভিডিওবার্তায় নাদিয়া বলেন, "আমাদের শিক্ষায় ক্ষমতায়ন হচ্ছে। ভ্যাকসিন নেওয়ার ব্যাপারে আমরা সঠিক শিক্ষা নিলে তা আমাদের পরিবার-পরিজন ও প্রিয় মানুষদেরকেও ভ্যাকসিন নিতে উৎসাহিত করবে।" 

জাতিসংঘের গৃহীত ইন্টারন্যাশনাল ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের অংশ হিসেবে এই জনপ্রিয় কুকিং-শো ত্রয়ী তাদের বার্তা জানিয়েছেন বিশ্ববাসীকে। 

এনএইচএস'র প্রকাশিত তথ্যানুযায়ী ৭৬ হাজার ১০৬ জন বাংলাদেশি বংশোদ্ভুত ইংল্যান্ডে ভ্যাকসিনের প্রথম ডোজ পাবে। 

গত মাসেও আদিল রায়, বেভারলি নাইট , রমেশ রাঙ্গানাথান এবং ডেনিজ লুইস একটি ভিডিওতে এসে সংখ্যালঘু গোষ্ঠীর সবাইকে আহ্বান জানিয়েছিলেন ভ্যাকসিন নিতে। তাদের সেই ভিডিও নিরবচ্ছিন্নভাবে আইটিভি, চ্যানেল ফোর, চ্যানেল ফাইভ এবং এসটিভিতে প্রচারিত হয়েছিল।

যুক্তরাজ্যে এখনো পর্যন্ত ২ কোটিরও বেশি মানুষ কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন। এদের প্রতি দশজনের মধ্যে নয়জনই ৬৫ বছর কিংবা তার বেশি বয়সী। কিন্তু এনএইচএস চাইছে কৃষ্ণাঙ্গ,এশিয় এবং সংখ্যালঘু বা আদিবাসী সম্প্রদায়ের মানুষও যেন ভ্যাকসিন নিতে আগ্রহী হয়।  

এনএইচএস'র চিকিৎসক এবং ২০১৭ সালের মাস্টারশেফ বিজয়ী মাহমুদ আহমেদ বলেন, "আমাদের জন্য এটি একান্ত প্রয়োজনীয় যে আমরা এসব কমিউনিটির ভাষায় কথা বলতে শিখি। শুধু একজন এনএইচএস চিকিৎসক নয়, এই সম্প্রদায়ের একজন নারী এবং মা হিসেবেও আমি চাই এই প্ল্যাটফর্মকে ব্যবহার করে সর্বত্র ভ্যাকসিন নেওয়ার ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে।"    

লন্ডনের দার্জিলিং এক্সপ্রেস রেস্টুরেন্টের মালিক খান বলেন, "আমাদের গোষ্ঠীর সব মানুষই খাদ্যপ্রেমী। তাই যত দ্রুত আমরা ভ্যাকসিন নিয়ে সুস্থ-নিরাপদ হয়ে উঠতে পারব, তত দ্রুতই আমরা পরিবারের সাথে একত্রে বসে আগের মতই স্বাভাবিকভাবে খাবার উপভোগ করতে পারব।"

এনএইচএস ফেব্রুয়ারির মাঝামাঝিতেই তাদের প্রথম চারটি গ্রুপকে ভ্যাকসিন নেওয়ার প্রস্তাব দিয়েছে। এখন তারা বাকি গ্রুপগুলোকে নিয়ে কাজ করছে।  

কোভিড-১৯ ভ্যাকসিন প্রদানের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী নাদিম জাহাওয়াই টেলিভিশনের সেরা শেফদের এই ভ্যাকসিন কর্মসূচিতে পাশে পেয়ে উচ্ছ্বসিত। 

তিনি তারকাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, "সব কমিউনিটির মানুষের কাছে ভ্যাকসিন সেবা পৌঁছে দিতে সরকার এনএইচএস এর সঙ্গে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। সরকার জনস্বাস্থ্য, দাতব্য সংস্থা ও ধর্মীয় নেতাদের সঙ্গে নিয়ে এই কাজের ধারা অব্যহত রাখবে।"  

  • সূত্র: দ্য গার্ডিয়ান 

Related Topics

টপ নিউজ

নাদিয়া হোসেন / কোভিড-১৯ / টিকাদান কর্মসূচি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অলঙ্করণ: টিবিএস
    কোথায় কত ঘুষ: ‘ঘুষসাইট’ খুলে সরকারি খাতের দুর্নীতির চিত্র ফুটিয়ে তুলছেন দুই তরুণ
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    করদাতাদের আয়, ব্যয় ও সম্পদ ট্র্যাকিংয়ে ডেটাভিত্তিক ব্যবস্থার পরিকল্পনা এনবিআরের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মানি এক্সচেঞ্জে ডলার বিক্রির নতুন দর ১২৬.৫০ টাকা
  • গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কা নগরীতে যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সইয়ের পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ফাইল ছবি: রয়টার্স
    ইরানকেও মক্কা প্রতিরক্ষা জোটে যুক্ত হওয়ার আমন্ত্রণ সৌদি-পাকিস্তান-তুরস্কের, দাবি প্রতিবেদনের
  • ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। ছবি: পিটিআই
    ফ্রান্সে মোদি-ট্রাম্প বৈঠকের আগে ভারতের একটাই শর্ত ছিল, ‘সাংবাদিকরা প্রশ্ন করতে পারবেন না’: মার্কিন রাষ্ট্রদূত
  • ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস
    ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস

Related News

  • দেশব্যাপী টিকাদান কর্মসূচির পরও হামে মৃত্যু অব্যাহত, টিকার ঘাটতি পূরণের তাগিদ বিশেষজ্ঞদের
  • ১ আগস্ট থেকে নিয়মিত ইপিআই কর্মসূচিতে যুক্ত হচ্ছে টাইফয়েডের টিকা
  • ১০ দিনে দেশে টাইফয়েডের টিকা নিয়েছে দেড় কোটির বেশি শিশু
  • চট্টগ্রাম বিমানবন্দরে কোভিড-১৯ এর নতুন সাব-ভ্যারিয়েন্ট নিয়ে সতর্কতা জারি
  • বিশ্বে কোভিড-১৯ সংক্রমণ বাড়ায় চট্টগ্রাম বিমানবন্দরে নজরদারি জোরদার

Most Read

1
অলঙ্করণ: টিবিএস
ফিচার

কোথায় কত ঘুষ: ‘ঘুষসাইট’ খুলে সরকারি খাতের দুর্নীতির চিত্র ফুটিয়ে তুলছেন দুই তরুণ

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

করদাতাদের আয়, ব্যয় ও সম্পদ ট্র্যাকিংয়ে ডেটাভিত্তিক ব্যবস্থার পরিকল্পনা এনবিআরের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

মানি এক্সচেঞ্জে ডলার বিক্রির নতুন দর ১২৬.৫০ টাকা

4
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কা নগরীতে যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সইয়ের পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানকেও মক্কা প্রতিরক্ষা জোটে যুক্ত হওয়ার আমন্ত্রণ সৌদি-পাকিস্তান-তুরস্কের, দাবি প্রতিবেদনের

5
ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

ফ্রান্সে মোদি-ট্রাম্প বৈঠকের আগে ভারতের একটাই শর্ত ছিল, ‘সাংবাদিকরা প্রশ্ন করতে পারবেন না’: মার্কিন রাষ্ট্রদূত

6
ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস
বাংলাদেশ

ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net