Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 14, 2026
বাংলাদেশিসহ ইউরোপগামী ৫০০ অভিবাসন প্রত্যাশীকে আটক করেছে লিবিয়া

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
04 October, 2021, 01:35 pm
Last modified: 04 October, 2021, 01:35 pm

Related News

  • অবৈধ পথে ইউরোপ যাত্রা: ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ বাংলাদেশি 
  • গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম লিবিয়ায় নিহত
  • ৫ লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দেবে স্পেন
  • ট্রাম্প প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার অগ্নিপরীক্ষা: আরও কঠিন প্রক্রিয়ায় অনিশ্চয়তায় হাজারো অভিবাসী
  • স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ছাড়লে প্রত্যেক অভিবাসীকে ৩০০০ ডলার করে দেবে ট্রাম্প প্রশাসন

বাংলাদেশিসহ ইউরোপগামী ৫০০ অভিবাসন প্রত্যাশীকে আটক করেছে লিবিয়া

নিরাপত্তার স্বার্থে অবৈধ অভিবাসী ও মাদক চোরাচালানকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনার কথা জানিয়েছে লিবিয়ার প্রশাসন। তবে, এখন পর্যন্ত মানবপাচারকারী বা চোরচালানকারী কাউকে গ্রেপ্তারের তথ্য দেয়নি দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
টিবিএস রিপোর্ট
04 October, 2021, 01:35 pm
Last modified: 04 October, 2021, 01:35 pm
ফাইল ছবি।

সমুদ্রপথে নৌকায় করে ইউরোপ যাওয়ার পথে বাংলাদেশিসহ ৫০০ অভিবাসন প্রত্যাশীকে আটক করেছে লিবিয়ার পোস্টগার্ড। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এই তথ্য প্রকাশ করেছে।

সংস্থাটি জানায়, রোববার অভিবাসন প্রত্যাশীদের বহনকারী নৌকাটি ধরা পড়ে। এরপর তাদের লিবিয়ায় আগত অভিবাসী ও শরণার্থীদের অন্যতম শহর জাভিয়ার একটি তেল শোধনাগার পয়েন্টে নামানো হয়। 

ধরা পড়া ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ, সুদান, সোমালিয়া ও সিরিয়ার নাগরিক রয়েছে।

সাম্প্রতিক সময়ে এশিয়া ও উত্তর আফ্রিকার দেশগুলো থেকে ইউরোপে সমুদ্রপথে পাড়ি দেওয়ার প্রবণতা বেড়েছে। লিবিয়ার কোস্টগার্ডের হাতে ধরা পড়ার ঘটনাটি ইউরোপগামীদের ধরা পড়ার  সর্বশেষ ঘটনা।

এর আগে, গত শনিবার লিবিয়ার কোস্টগার্ড ৯০ জন্য অভিবাসীকে আটক করে। এদের মধ্যে আট নারী ও তিন শিশু যাত্রীও ছিল। পরবর্তীতে তাদের ত্রিপোলি ফেরত পাঠানো হয়।

নৌকা থেকে দুই অভিবাসন প্রত্যাশীর মৃতদেহ পাওয়ার কথাও জানায় জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা। এছাড়া, সমুদ্রে নিখোঁজ রয়েছেন আরও ৪০ জন।

আল জাজিরার প্রতিবেদন অনুসারে, শুক্রবার শতাধিক নারী ও শিশুসহ পশ্চিমাঞ্চলীয় গারগারেশ থেকে চার হাজার অভিবাসী ও অভিবাসন প্রত্যাশীকে আটক করা হয়।

নিরাপত্তার স্বার্থে অবৈধ অভিবাসী ও মাদক চোরাচালানকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনার কথা জানিয়েছে লিবিয়ার প্রশাসন। তবে, এখন পর্যন্ত মানবপাচারকারী বা চোরচালানকারী কাউকে গ্রেপ্তারের তথ্য দেয়নি দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

Related Topics

টপ নিউজ

অভিবাসী / অভিবাসন প্রত্যাশী / লিবিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
    ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে রাষ্ট্রপতির হারিয়ে যাওয়া কণ্ঠস্বর!
  • ছবি: ফোকাস বাংলা
    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫
  • ছবি: সংগৃহীত
    বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা
  • বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও প্রধানমন্ত্রী'র রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত
    উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে
  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

Related News

  • অবৈধ পথে ইউরোপ যাত্রা: ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ বাংলাদেশি 
  • গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম লিবিয়ায় নিহত
  • ৫ লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দেবে স্পেন
  • ট্রাম্প প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার অগ্নিপরীক্ষা: আরও কঠিন প্রক্রিয়ায় অনিশ্চয়তায় হাজারো অভিবাসী
  • স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ছাড়লে প্রত্যেক অভিবাসীকে ৩০০০ ডলার করে দেবে ট্রাম্প প্রশাসন

Most Read

1
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
অর্থনীতি

ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
মতামত

সংসদে রাষ্ট্রপতির হারিয়ে যাওয়া কণ্ঠস্বর!

3
ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা

5
বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও প্রধানমন্ত্রী'র রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে

6
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net