Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
ফের চন্দ্র অভিযানে ভারত

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
01 January, 2020, 04:20 pm
Last modified: 01 January, 2020, 04:40 pm

Related News

  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে
  • নয়াদিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর বৈঠক
  • বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • আরএসএস ও ‘র’-এর ওপর নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ মার্কিন কমিশনের
  • হিন্দু মন্দিরে ভারতের টি-২০ বিশ্বকাপের ট্রফি নিয়ে যাওয়াকে ঘিরে বিতর্ক

ফের চন্দ্র অভিযানে ভারত

চন্দ্রযান-২ পুরোপুরি সফল হয়নি। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল ল্যান্ডার বিক্রম। কিন্তু তাতেও থেমে যায়নি ইসরো।
টিবিএস রিপোর্ট
01 January, 2020, 04:20 pm
Last modified: 01 January, 2020, 04:40 pm

চন্দ্রযান-২ পুরোপুরি সফল হয়নি। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল ল্যান্ডার বিক্রম। ফলে পুরোপুরি ব্যর্থতায় রূপ নেয় ভারতের চন্দ্রাভিযান। হতাশায় ডুবে যায় ভারতবাসী। কিন্তু তাতেও থেমে যায়নি ইসরো। চাঁদের উদ্দেশে পাড়ি দিতে চলেছে চন্দ্রযান-৩। 

নতুন বছরের প্রথম দিনেই সে সুখবর শোনাল ইসরো। বুধবার ইসরোর প্রধান কে শিভন ঘোষণা করেছেন অভিযানের জন্য তৈরি চন্দ্রযান-৩। সরকারের অনুমোদনও মিলেছে। ২০২১-এ চাঁদের পথে পাড়ি দেবে এ চন্দ্রযান। এনিয়ে তৃতীয়বার চন্দ্র অভিযানে যাবে ভারত।

ভারতের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, মহাকাশ মিশনের জন্যও চারজন মহাকাশচারীকে বেছে নেওয়া হয়েছে। 

বুধবার ইসরো প্রধান জানান, ২০২০ সালে প্রায় ২৫টি অভিযান হাতে নিয়েছে সংস্থাটি। তবে, চন্দ্রযান-৩ এবং গগনযানের উপর বিশেষ নজর থাকবে। 

ইসরো প্রধান কে শিভন

শিভন জানিয়েছেন, চন্দ্রযান-৩ এর জন্য ৬১৫ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার। চলতি বছরের শেষের দিকে, সম্ভবত নভেম্বরে ফের চাঁদের উদ্দেশে পাড়ি দেবে ভারতের নয়া মহাকাশযান। নতুন চন্দ্রযানেও আগেরটির মতো একটি রোভার ও ল্যান্ডার থাকবে। 

তিনি আরও জানান, গগনযানে চেপে মহাশূন্যে পাড়ি দেওয়ার জন্য চারজন নভোচারীকে বাছাই করা হয়েছে। ২০২২ সালের মধ্যেই ভারতীয় মহাকাশচারীদের নিয়ে অন্তত সাতদিনের জন্য মহাকাশে পাড়ি দেবে যানটি। এছাড়াও অন্যান্য উৎক্ষেপণ নিয়ে চলতি বছরে প্রায় ২৫টি অভিযানের পরিকল্পনা রয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থাটির হাতে।
 
Related Topics

টপ নিউজ / ফিচার

চন্দ্রযান-৩ / ভারত / ইসরো

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
  • ফাইল ছবি
    জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

Related News

  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে
  • নয়াদিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর বৈঠক
  • বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • আরএসএস ও ‘র’-এর ওপর নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ মার্কিন কমিশনের
  • হিন্দু মন্দিরে ভারতের টি-২০ বিশ্বকাপের ট্রফি নিয়ে যাওয়াকে ঘিরে বিতর্ক

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

4
তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

5
ফাইল ছবি
বাংলাদেশ

জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net