প্রচারে গিয়ে নন্দীগ্রামে আহত মমতা, ঠেলে ফেলার অভিযোগ
আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ছবি: আনন্দবাজার পত্রিকা
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে প্রচারে গিয়ে আহত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মমতার পায়ে চোট লেগেছে বলে অভিযোগ। মমতা দাবি করেছেন, চক্রান্ত করে চার-পাঁচজন মিলে ধাক্কা মেরে তাকে ফেলে দিয়েছেন। নন্দীগ্রাম সফর থেকে তাই মাঝপথেই কলকাতা ফিরে আসছেন তৃমমূল দলনেত্রী।
