Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 17, 2026
প্যান্ডোরা পেপারস: যেভাবে ক্ষমতাবানরা জনসাধারণের দৃষ্টি থেকে সম্পদ লুকিয়ে রাখেন

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
04 October, 2021, 07:35 pm
Last modified: 04 October, 2021, 07:35 pm

Related News

  • প্যান্ডোরা পেপারসে আরও তিন বাংলাদেশির নাম ফাঁস
  • প্যান্ডোরা পেপার্সে উঠে এসেছে যে ৮ বাংলাদেশির নাম
  • প্যান্ডোরা পেপারস: ‘অন্যায়’ তদন্তের প্রতিশ্রুতি দিলেন ইমরান খান
  • প্যান্ডোরা পেপারস: অভিযুক্ত বিশ্বনেতাদের দাবি, তারা কোনো অন্যায় করেননি
  • প্যান্ডোরা থেকে বেরোলেন নিজেকে দেউলিয়া ঘোষণা করা অনিল আম্বানিও

প্যান্ডোরা পেপারস: যেভাবে ক্ষমতাবানরা জনসাধারণের দৃষ্টি থেকে সম্পদ লুকিয়ে রাখেন

অফশোর কোম্পানিগুলোতে বিনিয়োগকারী হিসেবে বিভিন্ন দেশের সাবেক ও বর্তমান অন্তত ৩৫ জন নেতার নাম পাওয়া গেছে। এছাড়াও পাওয়া গেছে ৩০০-র বেশি সরকারি কর্মকর্তার নাম।
টিবিএস ডেস্ক
04 October, 2021, 07:35 pm
Last modified: 04 October, 2021, 07:35 pm
ছবি: ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস (আইসিআইজে)

বিশ্বজুড়ে ছয়শর বেশি সাংবাদিকের তদন্তে উঠে এসেছে, অফশোর ব্যাংকিং-এর ফাঁকি। কীভাবে ছায়াময় এই ব্যাংকিং সিস্টেম ব্যবহার করে অভিজাতরা নিজেদের টাকা লুকিয়ে রাখছেন তা প্রকাশ পেয়েছে "প্যান্ডোরা পেপারস" নামের এক নথিতে।

বিবিসি'র প্রতিবেদনে বলা হয়েছে, অফশোর কোম্পানিগুলোতে বিনিয়োগকারী হিসেবে বিভিন্ন দেশের সাবেক ও বর্তমান অন্তত ৩৫ জন নেতার নাম পাওয়া গেছে। এছাড়াও পাওয়া গেছে ৩০০-র বেশি সরকারি কর্মকর্তার নাম।

রাজনীতি ও ধনকুবেরদের গোপন সম্পদ ও লেনদেনের তথ্য সংবলিত এই গোপন নথি প্রকাশের মধ্য দিয়ে আবারও একটা বড় ধাক্কা লাগল গোটা বিশ্বে।

প্যান্ডোরা পেপারস ইতোমধ্যেই পেয়েছে, পৃথিবীর সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারি ফাঁস হওয়ার খেতাব।

ট্যাক্স হ্যাভেন বৈধ, তবে সেগুলো অবৈধ (বা অপ্রীতিকর) উদ্দেশ্যেও ব্যবহার করা যেতে পারে।

লেখকদের মতে, "অফশোর ব্যাংকিং" মূলত দ্বীপরাষ্ট্রগুলোর জন্য তৈরি করা হয়েছিল, যে ব্যবস্থায় মানুষ তাদের সম্পদ গোপন রাখতে পারে। তবে এখন এটি ব্যক্তির নিজ দেশের বাইরে এমন জায়গাকে বোঝায় যেখানে প্রচলিত নিয়ম না মেনেই তারা তাদের অর্থ লুকিয়ে রাখতে পারে। ফলে এই লুকিয়ে রাখা অর্থের জন্য তাদের কোথাও জবাবদিহিতা করতে হয়না, দিতে হয়না কোনো ট্যাক্স।

প্যান্ডোরা পেপারে প্রকাশিত আর্থিক পরিষেবা সংস্থাগুলো মূলত বেলিজ, ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ, সিঙ্গাপুর, সাইপ্রাস, সুইজারল্যান্ড এবং সেইসঙ্গে দক্ষিণ ডেকোটা এবং ডেলাওয়্যার সহ মার্কিন রাজ্যে ব্যবসা করে থাকে।

তবে, অফশোর ব্যাংকিং অত্যাবশ্যকীয়ভাবে অবৈধ নয়। সাংবাদিকরা যতগুলো সংস্থার সঙ্গে কথা বলেছে, সবাই জানিয়েছে তাদের সংস্থা আইন অমান্য করে কোনো কাজ করেনি। তবে, গ্রাহকরা এই ব্যবস্থাকে অবৈধ কাজে ব্যবহার করতে পারে। এর মাধ্যমে সম্পদ লুকিয়ে রেখে তারা সরকারকে ট্যাক্স ফাঁকি দিতে পারে খুব সহজেই।

কেলেঙ্কারির সঙ্গে বিশ্ব নেতাদের অনেকেই জড়িত

দ্য ওয়াশিংটন পোস্টের এক খবরে বলা হয়, রাজনৈতিক অস্থিরতার মধ্যে পড়া সত্ত্বেও, জর্ডানের শাসনকর্তা বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপে বিলাসবহুল সম্পত্তির জন্য ১০০ মিলিয়ন ডলারেরও বেশি ব্যয় করেছেন।

প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বহু বছর ধরে সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করা এক নারী মালিক হয়েছেন দামি মোনাকো অ্যাপার্টমেন্টের। শোনা যায়, প্রেসিডেন্ট পুতিনের সন্তান জন্ম দেওয়ার কয়েকদিন পরেই অ্যাপার্টমেন্টটি তিনি উপহার হিসেবে পান।

প্যান্ডোরা পেপারসে প্রকাশিত তিনশ'রও বেশি বর্তমান ও সাবেক রাজনীতিবিদদের মধ্যে এই দুইজন ছিলেন বলে জানিয়েছেন সাংবাদিকরা।

পানামা পেপারস কেলেঙ্কারির পরেও অফশোর ব্যাংকিং একটি লাভজনক শিল্প হিসেবেই রয়ে গেছে

পাঁচ বছর আগে যখন "পানামা পেপারস" কেলেঙ্কারি প্রকাশিত হয়েছিল, তখন অনেকেই ভেবেছিলেন, সেই ঘটনা অফশোর ব্যাংকিংয়ে বড় ধরণের সংস্কার আনবে। মানুষের পক্ষে তাদের সম্পদ গোপন করে রাখা কঠিন করে তুলবে।

কিন্তু প্যান্ডোরা পেপারস কেলেঙ্কারি তাদের সেই ধারণাকে ভুলই প্রমাণিত করল।

ফাঁস হওয়া নথিতে, উনত্রিশ হাজারেরও বেশি অফশোর ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ পাওয়া গেছে, যা ২০১৬ সালে ফাঁস হওয়া পানামা পেপারস কেলেঙ্কারির অ্যাকাউন্ট সংখ্যার তুলনায় দ্বিগুণেরও বেশি।

সাউথ ডেকোটা একটি অফশোর ট্যাক্স হেভেন!

প্যান্ডোরা পেপারসের আরও একটি বিস্ময়কর ফলাফল হলো, মার্কিন যুক্তরাষ্ট্রেও অফশোর ব্যাংকিং বৃদ্ধি পেয়ে চলেছে। সাংবাদিকরা বলছেন, "মার্কিন যুক্তরাষ্ট্রের অন্তর্গত সাউথ ডেকোটা এবং নেভাদা "আর্থিক গোপনীয়তা আইন গ্রহণ করেছে।"

প্রতিবেদনে উঠে এসেছে, বিদেশী নেতারা এবং তাদের পরিবারের সদস্যরা ব্যক্তিগত সম্পদ জমা করার জন্য মার্কিন ভিত্তিক ট্রাস্ট ব্যবহার করেছেন।

তবে এখনও, বিশ্বের অনেক ধনী নাগরিক, যেমন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস এবং টেসলার এলন মাস্কের নাম প্যান্ডোরা পেপারসে আসেনি।

সাংবাদিকরা বলছেন, বিশেষজ্ঞদের ধারণা, তাদের নাম প্যান্ডোরায় উঠে আসেনি কারণ তারা হয়তো এমন অফশোর ব্যাংকিং সংস্থা ব্যবহার করে থাকেন যেগুলো প্যান্ডোরা পেপারসের অন্তর্ভুক্ত নয়; অথবা এমনও হতে পারে, অতি ধনী ব্যক্তিদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে করের হার এত কম যে, তাদের সম্পদ আড়ালের কোনো প্রয়োজনই পড়ে না।

সূত্রঃ এনপিআর 
 

Related Topics

টপ নিউজ

প্যান্ডোরা পেপারস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
    চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে
  •  ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
    ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা
  • ছবি: রয়টার্স
    শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প
  • প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ‘অধিকাংশ’ ইরানির নাকি একই প্রথম নাম। ছবি: এএফপি
    অধিকাংশ ইরানির নাম একটাই—'মোহাম্মদ সামথিং': ট্রাম্প
  • ফাইল ছবি/রাজীব ধর
    সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

Related News

  • প্যান্ডোরা পেপারসে আরও তিন বাংলাদেশির নাম ফাঁস
  • প্যান্ডোরা পেপার্সে উঠে এসেছে যে ৮ বাংলাদেশির নাম
  • প্যান্ডোরা পেপারস: ‘অন্যায়’ তদন্তের প্রতিশ্রুতি দিলেন ইমরান খান
  • প্যান্ডোরা পেপারস: অভিযুক্ত বিশ্বনেতাদের দাবি, তারা কোনো অন্যায় করেননি
  • প্যান্ডোরা থেকে বেরোলেন নিজেকে দেউলিয়া ঘোষণা করা অনিল আম্বানিও

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
আন্তর্জাতিক

চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে

3
 ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প

5
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ‘অধিকাংশ’ ইরানির নাকি একই প্রথম নাম। ছবি: এএফপি
আন্তর্জাতিক

অধিকাংশ ইরানির নাম একটাই—'মোহাম্মদ সামথিং': ট্রাম্প

6
ফাইল ছবি/রাজীব ধর
বাংলাদেশ

সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net