Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 14, 2026
প্যান্ডোরা পেপারসে আরও তিন বাংলাদেশির নাম ফাঁস

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 May, 2022, 08:05 pm
Last modified: 05 May, 2022, 01:42 pm

Related News

  • লুটপাট আর টাকা পাচারের কারণে ৭-৮ ব্যাংক অচল অবস্থায় আছে: পানিসম্পদ মন্ত্রী
  • দুর্নীতির চেয়েও হয়রানি অনেক সময় বেশি ক্ষতিকর: হোসেন জিল্লুর
  • কেনাকাটায় দুর্নীতি হয়েছিল, এখতিয়ারের বাইরে থাকায় তদন্ত করিনি: সাবেক সেনাপ্রধান ইকবাল করিম
  • নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাস রুখতে হটলাইন চালু ক্রীড়া প্রতিমন্ত্রীর
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ

প্যান্ডোরা পেপারসে আরও তিন বাংলাদেশির নাম ফাঁস

নতুন তালিকায় ৯ হাজারের বেশি অফশোর কোম্পানি, ট্রাস্ট ও ফাউন্ডেশনের নথি ফাঁস হয়েছে।
টিবিএস রিপোর্ট
04 May, 2022, 08:05 pm
Last modified: 05 May, 2022, 01:42 pm

মঙ্গলবার রাতে (বাংলাদেশ সময়) ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অভ ইনভেস্টিগেটিভ জার্নালিস্টসের (আইসিআইজে) প্রকাশিত প্যান্ডোরা পেপারের চূড়ান্ত তালিকায় এসেছে আরও তিন বাংলাদেশির নাম। এই ব্যক্তিরা সম্পত্তি বেচাকেনা ও সম্পদ লুকানোর জন্য করস্বর্গ হিসেবে পরিচিত বিভিন্ন দেশ ও অঞ্চলের অফশোর কোম্পানিতে বিনিয়োগ ও গোপন লেনদেন করেছেন বলে সন্দেহ করা হচ্ছে। 

প্যান্ডোরা পেপারসের চূড়ান্ত তালিকায় আসা তিনজনের মধ্যে দুজন—এস হেদায়েত উল্লাহ ও এস রুমি সাইফুল্লাহ—হংকংয়ের ট্রান্সগ্লোবাল কনসাল্টিং নামের একটি কোম্পানিতে বিনিয়োগ করেছেন। আর তৃতীয়জন—শাহেদা বেগম শান্তির বিনিয়োগ রয়েছে জাস লিমিটেড নামে একটি অফশোর কোম্পানিতে।

আইসিআইজের তথ্যানুসারে, এস হেদায়েত উল্লাহ ও এস রুমি সাইফুল্লাহ ঢাকার বারিধারা ডিওএইচএসের নর্দান রোডের একটি বাড়ির বাসিন্দা। আর শাহেদা বেগম শান্তি থাকেন সিলেট নগরের শাহজালাল এলাকায়।

গত বছরের ৩ অক্টোবর প্রকাশ করা হয় প্যান্ডোরা পেপারসের প্রথম ধাপের তালিকা। এরপর ৬ ডিসেম্বর প্রকাশ করা হয় দ্বিতীয় ধাপের তালিকা। দুই ধাপে মোট আট বাংলাদেশির নাম আসে।

নতুন তালিকায় ৯ হাজারের বেশি অফশোর কোম্পানি, ট্রাস্ট ও ফাউন্ডেশনের নথি ফাঁস হয়েছে।

তবে প্যান্ডোরা পেপারসে যাদের নাম এসেছে তারা যে বেআইনি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তা নিশ্চিত করে বলা যায় না। নথি ফাঁসকারী সাংবাদিকেরাও তা-ই বলেছেন।

তালিকায় এর আগে যে আট বাংলাদেশির নাম ছিল তারা হলেন—মোহাম্মদ ভাই, সাকিনা মিরালী, নিহাদ কবির, ইসলাম মঞ্জুরুল, অনিতা রানী ভৌমিক, ওয়াল্টার পোলাক, ডেনিয়েল আর্নেস্তো আইউবাত্তি ও সাইদুল হুদা চৌধুরী।

আইসিআইজে বলছে, তারা জনস্বার্থে এসব তথ্য প্রকাশ করছে। 

প্রায় ১২ মিলিয়ন নথির উপর ভিত্তি করে ১৪টি বিভিন্ন অফশোর সেবা প্রদানকারীর নথি হলো প্যান্ডোরা পেপারস। ধনী অভিজাতদের গোপন অফশোর বিনিয়োগ প্রকাশের জন্য আইসিআইজে এসব তথ্য সংগ্রহ করে।

প্যান্ডোরা পেপারসে এখনও পর্যন্ত ৩৩০ জনের বেশি রাজনীতিবিদ ও ১৩০ জন বিলিয়নেয়ারের নাম এসেছে। এছাড়াও এসেছে অনেক তারকা ও রাজপরিবারের সদস্যের নাম। এসব ফাইলে প্রতারক, মাদক ব্যবসায়ী, পলাতক গোষ্ঠী-নেতা ও দুর্নীতিবাজ ক্রীড়া কর্মকর্তাদের আর্থিক লেনদেনও প্রকাশ্যে আনা হয়েছে।
 
Related Topics

টপ নিউজ

প্যান্ডোরা পেপারস / প্যান্ডোরা পেপারস কেলেঙ্কারি / দুর্নীতি / আইসিআইজে / আর্থিক কেলেঙ্কারি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 
  • যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: রয়টার্স
    ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’
  • ছবি: সংগৃহীত
    কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • কোলাজ: টিবিএস
    ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: দাবি ট্রাম্পের
  • তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি
    শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

Related News

  • লুটপাট আর টাকা পাচারের কারণে ৭-৮ ব্যাংক অচল অবস্থায় আছে: পানিসম্পদ মন্ত্রী
  • দুর্নীতির চেয়েও হয়রানি অনেক সময় বেশি ক্ষতিকর: হোসেন জিল্লুর
  • কেনাকাটায় দুর্নীতি হয়েছিল, এখতিয়ারের বাইরে থাকায় তদন্ত করিনি: সাবেক সেনাপ্রধান ইকবাল করিম
  • নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাস রুখতে হটলাইন চালু ক্রীড়া প্রতিমন্ত্রীর
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 

2
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

4
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

5
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: দাবি ট্রাম্পের

6
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net