Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
September 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, SEPTEMBER 19, 2026
পৃথিবীর উষ্ণতম মাস হিসেবে জুলাইয়ের রেকর্ড 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
14 August, 2021, 11:55 am
Last modified: 14 August, 2021, 12:31 pm

Related News

  • জলবায়ু পরিবর্তনে তীব্র গরমের ঝুঁকিতে মালয়েশিয়ার তরুণরা; বাড়ছে ত্বকের সমস্যা, তাপজনিত অসুস্থতা
  • জুলাইয়ে ১০৪ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৬০: র‌্যাব
  • জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  
  • সমুদ্রে বিলীন হয়ে যাওয়ার শঙ্কা: নাম বদলে ফেলল বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
  • জুলাইয়ে রপ্তানি আয় কমেছে ০.৯০ শতাংশ

পৃথিবীর উষ্ণতম মাস হিসেবে জুলাইয়ের রেকর্ড 

বিগত ১৪২ বছরের জুলাই মাসের মধ্যে এ বছরের জুলাই ছিল পৃথিবীর উষ্ণতম মাস।
টিবিএস ডেস্ক
14 August, 2021, 11:55 am
Last modified: 14 August, 2021, 12:31 pm
ছবি-ডয়েচে ভেলে

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ) এর ন্যাশনাল সেন্টার্স ফর এনভায়রনমেন্টাল ইনফরমেশনের মতে, বিগত ১৪২ বছরের জুলাই মাসের মধ্যে এ বছরের জুলাই ছিল পৃথিবীর উষ্ণতম মাস। 

সংস্থাটি তাপমাত্রার এ রেকর্ড রাখা শুরু করে ১৮০০ সাল থেকে। তাদের রেকর্ডে উঠে আসে যে, তখন থেকে শুরু করে এ পর্যন্ত মোট ১৭০০ মাসের মধ্যে ২০২১ এর জুলাইয়ের তাপমাত্রা ছিল সর্বাধিক।

তাছাড়া, এনওএএ- এর পরিচালক রিক স্পিনরাড বলেন, 'সর্বাধিক উষ্ণতার এ তালিকায় প্রথমে থাকাটা সবচাইতে খারাপ। সাধারণত জুলাই মাসেই পৃথিবীর তাপমাত্রা বেশি থাকে। তবে ২০২১ সালের জুলাই মাসটি উষ্ণতম মাস হিসেবে রেকর্ড তৈরি করেছে। জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বজুড়ে যেসকল সমস্যা দেখা যাচ্ছে তার মাঝে এটি নতুন এক সংযোজন'। 

এমনকি, এ বছর জুলাইয়ের মাসিক গড় তাপমাত্রা ২০১৬ সালের জুলাই মাসের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে বলে জানায় সংস্থাটি। এর আগে ২০১৯ এবং ২০২০ সালেও ২০১৬ এর জুলাইয়ের সমান গড় তাপমাত্রা রেকর্ড করা হয়। 

পশ্চিম আমেরিকা, পূর্ব ইউরোপ এবং এশিয়ার বিভিন্ন অঞ্চলে এ মাসে অসংখ্য তাপপ্রবাহ লক্ষ্য করা গেছে। এছাড়াও, জার্মানি, বেলজিয়াম ও চীনের বিধ্বংসী বন্যা এবং উত্তর আমেরিকা ও ইউরোপ জুড়ে চলা দাবানল বিরূপ আবহাওয়ার প্রমাণ দেয়।

এদিকে জাতিসংঘের পরিবেশ বিজ্ঞান সংগঠন আইপিসিসি-র প্রকাশিত একটি প্রতিবেদনে উঠে আসে যে, পৃথিবীর তাপমাত্রা খুব দ্রুতই বাড়িয়ে তুলছে মানুষ। একইসাথে এ পরিবর্তনের ফলে সৃষ্ট বিপর্যয় ঠেকানোর পথগুলোও ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। মূলত, জুলাইয়ের উষ্ণতম মাসের রেকর্ড করার তথ্য এবং আইপিসিসির এ রিপোর্ট একই সপ্তাহে প্রকাশিত হয়।

তাপমাত্রা বেড়ে যাওয়া এবং পরিবেশে এর বিরূপ প্রভাবের চিত্র তুলে ধরা প্রতিবেদনটিতে বলা হয়, '১৮৫০ সালের পর থেকে এ পর্যন্ত যেকোনো দশকের তুলনায় গত চার দশক ছিল উষ্ণতর।' এছাড়া, গত মাসে ঘটে যাওয়া ইউরোপের আকস্মিক বন্যা এবং উষ্ণ ও দীর্ঘ তাপপ্রবাহের বিষয়টিও উল্লেখ করা হয় এ প্রতিবেদনে।

  • সূত্র- সিএনএন 

Related Topics

টপ নিউজ

পৃথিবীর উষ্ণতম মাস / জুলাই / জলবায়ু পরিবর্তন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার
    চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    লন্ডনগামী বিমানের ফ্লাইটে মাঝ আকাশে ২ যাত্রীর মারামারি
  • বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা
    বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা
  • কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্টা মেটসোলা কানাডা ও ইউরোপের মধ্যে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার বিষয়ে কথা বলছেন। ছবি: রয়টার্স
    কানাডার পর ইইউর ‘সহযোগী সদস্য’ হতে পারে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডও, ইইউ পার্লামেন্ট প্রেসিডেন্টের ইঙ্গিত
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১ অক্টোবর থেকে মার্চেন্টের হিসাবে বাংলা কিউআর পেমেন্ট তাৎক্ষণিক জমা দিতে হবে
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    বসুন্ধরায় গড়ে উঠছে ২৪ তলা ভবনের সমান উঁচু নাগরদোলা ‘ঢাকা আই’ 

Related News

  • জলবায়ু পরিবর্তনে তীব্র গরমের ঝুঁকিতে মালয়েশিয়ার তরুণরা; বাড়ছে ত্বকের সমস্যা, তাপজনিত অসুস্থতা
  • জুলাইয়ে ১০৪ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৬০: র‌্যাব
  • জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  
  • সমুদ্রে বিলীন হয়ে যাওয়ার শঙ্কা: নাম বদলে ফেলল বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
  • জুলাইয়ে রপ্তানি আয় কমেছে ০.৯০ শতাংশ

Most Read

1
চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার
বাংলাদেশ

চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার

2
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

লন্ডনগামী বিমানের ফ্লাইটে মাঝ আকাশে ২ যাত্রীর মারামারি

3
বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা
অর্থনীতি

বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা

4
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্টা মেটসোলা কানাডা ও ইউরোপের মধ্যে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার বিষয়ে কথা বলছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কানাডার পর ইইউর ‘সহযোগী সদস্য’ হতে পারে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডও, ইইউ পার্লামেন্ট প্রেসিডেন্টের ইঙ্গিত

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১ অক্টোবর থেকে মার্চেন্টের হিসাবে বাংলা কিউআর পেমেন্ট তাৎক্ষণিক জমা দিতে হবে

6
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

বসুন্ধরায় গড়ে উঠছে ২৪ তলা ভবনের সমান উঁচু নাগরদোলা ‘ঢাকা আই’ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net