Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 01, 2026
পৃথিবীর অস্তিত্ব নিয়ে প্রধানমন্ত্রীর শংকা, মানুষের কর্মকাণ্ড নিয়ে ভাবার আহ্বান

আন্তর্জাতিক

ইউএনবি
01 October, 2020, 11:25 am
Last modified: 01 October, 2020, 11:30 am

Related News

  • লেবাননে ইসরায়েলি হামলায় জাতিসংঘের ৩ শান্তিরক্ষী নিহত
  • ‘শত্রুভাবাপন্ন নয়’ এমন জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে পারবে: জাতিসংঘকে ইরান
  • হরমুজ প্রণালী পুনরায় চালু করতে সহায়তা দিতে প্রস্তুত জাতিসংঘ: গুতেরেস
  • মার্কিন হামলায় ‘সহযোগিতা’, জাতিসংঘকে লেখা চিঠিতে আমিরাতের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের
  • ইরান যুদ্ধ শুরুর পর প্রথম খসড়া প্রস্তাবের ওপর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভোট আজ

পৃথিবীর অস্তিত্ব নিয়ে প্রধানমন্ত্রীর শংকা, মানুষের কর্মকাণ্ড নিয়ে ভাবার আহ্বান

বৃহস্পতিবার জাতিসংঘের সদরদপ্তরে জীববৈচিত্রের ওপর ‘লিডার্স ডায়ালগ: হারনেসিং সায়েন্স, টেকনোলজি অ্যান্ড ইনোভেশন, ক্যাপাসিটি বিল্ডিং, অ্যাক্সেস অ্যান্ড বেনিফিট শেয়ারিং অ্যান্ড পার্টনারশিপ ফর ডায়োভার্সিটি’ শীর্ষক সম্মেলনে ধারণকৃত বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
ইউএনবি
01 October, 2020, 11:25 am
Last modified: 01 October, 2020, 11:30 am

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষের বর্তমান কর্মকাণ্ডগুলো অব্যাহত থাকলে শুধু অন্য প্রজাতিই বিলুপ্তি হবে না, নিজেদেরকেও চূড়ান্ত বিলুপ্তির দিকে নিয়ে যাবে।

তিনি বলেন, 'আমরা কেবলমাত্র অন্যান্য প্রজাতির বিলুপ্তির কারণই হচ্ছি না, আমরা যদি আমাদের কর্মকাণ্ডগুলোকে নিয়ন্ত্রণ না করি, তাহলে প্রকৃতপক্ষে মানবজাতিকে চূড়ান্ত বিলুপ্তির দিকে নিয়ে যাচ্ছি।'

বৃহস্পতিবার জাতিসংঘের সদরদপ্তরে জীববৈচিত্রের ওপর 'লিডার্স ডায়ালগ: হারনেসিং সায়েন্স, টেকনোলজি অ্যান্ড ইনোভেশন, ক্যাপাসিটি বিল্ডিং, অ্যাক্সেস অ্যান্ড বেনিফিট শেয়ারিং অ্যান্ড পার্টনারশিপ ফর ডায়োভার্সিটি' শীর্ষক সম্মেলনে ধারণকৃত বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

'টেকসই উন্নয়নের জন্য জীববৈচিত্র্য রক্ষায় দ্রুত পদক্ষেপ' প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হওয়া এ সম্মেলনে চারটি প্রস্তাব তুলে ধরেন শেখ হাসিনা।

তার মধ্যে রয়েছে- টেকসই উন্নয়নের জন্য বিনিয়োগের সময় জীববৈচিত্র্য রক্ষার ওপর গুরুত্ব দিতে হবে; শিক্ষা ও গবেষণার মাধ্যমে জনসচেতনতা বাড়াতে হবে এবং নিজ নিজ দেশের আইন ও তদারকি ব্যবস্থ জোর করতে হবে। তবে তার আগে পৃথিবী ও মানবজাতিকে রক্ষায় বিশ্ব নেতাদের পদক্ষেপ নিতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, মানুষ একটি আন্তঃনির্ভরশীল বিশ্বে বাস করছে, যেখানে পৃথিবীর সমস্ত প্রজাতির ইকোসিস্টেমটিতে বিশেষ ভূমিকা রাখতে হবে।

ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড (ডব্লিউডব্লিউএফ) ও লন্ডনের জুয়োলজিক্যাল সোসাইটির তথ্য অনুসারে ১৯৭০ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত বিশ্বের বন্য জীবনের সংখ্যা ৬৮ শতাংশ হ্রাস পেয়েছে।

শেখ হাসিনা বলেন, 'বাংলাদেশ মিষ্টি পানির উপর ব্যাপকভাবে নির্ভরশীল। কিন্তু মিষ্টি পানির জীববৈচিত্র্য বিশ্বে দ্রুততম হারে হ্রাস পাচ্ছে এবং শিল্প বিপ্লবের ফলে বিশ্বের ৮৫ শতাংশ জলাভূমি হারিয়ে গেছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের সংবিধানে জীববৈচিত্র্য রক্ষার ব্যাপরটি মৌলিক নীতিমালায় স্থান দেয়া হয়েছে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই ১৯৭৪ সালে বন্য প্রাণী সংরক্ষণের ব্যাপারে আদেশ জারি করেছিলেন।

'জীববৈচিত্র্য সম্পর্কিত কনভেনশনটি বাস্তবায়নের জন্য আইন প্রণয়নকারী কয়েকটি দেশগুলোর মধ্যে বাংলাদেশ একটি বলেও উল্লেখ করেন বাংলাদেশের সরকার প্রধান।

Related Topics

টপ নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা / জাতিসংঘ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত
  • ছবি: টিবিএস
    আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব: আদালতে মামুন খালেদ
  • ছবি: সংগৃহীত
    অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের
  • ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
    ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না
  • ছবি: সংগৃহীত
    সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান
  • ছবি: সংগৃহীত
    তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

Related News

  • লেবাননে ইসরায়েলি হামলায় জাতিসংঘের ৩ শান্তিরক্ষী নিহত
  • ‘শত্রুভাবাপন্ন নয়’ এমন জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে পারবে: জাতিসংঘকে ইরান
  • হরমুজ প্রণালী পুনরায় চালু করতে সহায়তা দিতে প্রস্তুত জাতিসংঘ: গুতেরেস
  • মার্কিন হামলায় ‘সহযোগিতা’, জাতিসংঘকে লেখা চিঠিতে আমিরাতের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের
  • ইরান যুদ্ধ শুরুর পর প্রথম খসড়া প্রস্তাবের ওপর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভোট আজ

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব: আদালতে মামুন খালেদ

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের

4
ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net