Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
পাকিস্তানে প্রতি তিন পাইলটের একজনই 'ভুয়া'

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
25 June, 2020, 06:00 pm
Last modified: 25 June, 2020, 06:47 pm

Related News

  • আলোচনার দুয়ার খুলেছে পাকিস্তান, সরাসরি মধ্যস্থতাকারীর ভূমিকায় ইসলামাবাদ
  • মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্য ‘কার্যত শেষ’: সাক্ষাৎকারে মালিহা লোদি
  • আলোচনায় বসার কোনো 'তাড়া নেই', বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: ইরান
  • পাকিস্তানে আসা ইরানি প্রতিনিধি দলের নাম যে কারণে  ‘মিনাব ১৬৮’
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা: পাকিস্তান পৌঁছেছে ইরানের প্রতিনিধিদল

পাকিস্তানে প্রতি তিন পাইলটের একজনই 'ভুয়া'

এদিকে সাম্প্রতিক বিমান দুর্ঘটনার প্রাথমিক তদন্ত প্রতিবেদনে দুই পাইলটের খোশগল্প ও দায়িত্বে অবহেলাকে দায়ী করা হয়।
টিবিএস ডেস্ক
25 June, 2020, 06:00 pm
Last modified: 25 June, 2020, 06:47 pm
ছবিটি প্রতীকী

পাকিস্তানে প্রতি ৩ পাইলটের একজনের লাইসেন্সই নকল। এ কথা জানিয়েছে সে দেশের বিমান মন্ত্রণালয়। 

বুধবার পাকিস্তানের বিমানমন্ত্রী গুলাম সারওয়ার খান জাতীয় সংসদে বলেন, তার দেশের ৩০ শতাংশেরও বেশি বেসামরিক পাইলটের লাইসেন্স ভুয়া; তারা বিমান চালানোর যোগ্যতা অর্জন করেননি।

তিনি বলেন, দেশটির ২৬২ জন পাইলট পরীক্ষায় নিজে অংশ নেননি; বরং টাকার বিনিময়ে অন্য লোক তাদের পক্ষে পরীক্ষা দিয়েছে। ওই পাইলটদের 'ফ্লাইং' অভিজ্ঞতাও নেই বলে উল্লেখ করেন তিনি।

পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইস-সহ (পিআইএ) দেশটির ডমেস্টিক এয়ারলাইনগুলোতে ৮৬০ জন পাইলট কাজ করছেন বলে জানিয়েছেন মন্ত্রী। খবর সিএনএনের।

এ বিষয়ে নড়েচড়ে উঠেছে পিআইবি। নকল লাইসেন্সধারী সব পাইলটকে কর্মচ্যূত করেছে তারা। এয়ারলাইন্সটির মুখপাত্র আবদুল্লাহ খান বলেন, 'নকল লাইসেন্সের ব্যাপারটি শুধু পিআইএ নয়, দেশের পুরো এয়ারলাইন ইন্ডাস্ট্রিতেই ছড়িয়ে পড়েছে।'

করাচিতে বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ

২২ মে করাচিতে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ৯৭ জনের প্রাণহানির ঘটনার তদন্তের প্রাথমিক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে বুধবার এ কথা বলেন তিনি। লাহোর থেকে করাচি আসার পথে বিধ্বস্ত পিআইএ'র ওই বিমানে যাত্রী ও ক্রুর মধ্যে দুজন ছাড়া বাকি কেউ প্রাণে বাঁচেননি।

ওই বিমানের দুই পাইলটের লাইসেন্স নকল ছিল কি না, সে ব্যাপারটি অবশ্য স্পষ্ট করেননি খান। প্রতিবেদন বলছে, আবাসিক এলাকায় বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে পাইলট দুজন করোনাভাইরাস নিয়ে আলাপ করছিলেন; এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের দেওয়া সতর্কবার্তা তারা বারবার এড়িয়ে গেছেন।

খান বলেন, "ওড়ার পর থেকে পুরোটা পথে পাইলট দুজন করোনাভাইরাস নিয়ে আলাপ করছিলেন। দায়িত্বে মনোযোগ ছিল না তাদের। করোনাভাইরাসের কী অবস্থা, কীভাবে তাদের আত্মীয়-স্বজনেরা ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন- এই নিয়ে আলাপে মগ্ন ছিলেন 'অতি-আত্মবিশ্বাসী' ওই দুই পাইলট।"

দুর্ঘটনার আগ মুহূর্তে এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা পাইলট দুজনকে সতর্ক করে দিয়ে বলেন, বিমানটা বেশি উঁচুতে রয়েছে, এ অবস্থায় অবতরণের চেষ্টা করা ঠিক হবে না। 'কিন্তু সেইসব নির্দেশনা কানে তোলেননি ক্যাপ্টেন,' প্রতিবেদন অনুসারে দাবি খানের।

ল্যান্ডিং গিয়ার 'লোয়ারিং' না করেই বিমান অবতরণের চেষ্টা চালান দুই পাইলট। প্রতিবেদনে বলা হয়, এর ফলে রানওয়ের সারফেসে এয়ারক্র্যাফটির ইঞ্জিন স্পর্শ করে। রানওয়েতে ইঞ্জিনের ঘষা খেয়ে আগুনের স্ফূলিঙ্গ ছড়িয়ে পড়ে, আর ইঞ্জিনের অপূরণীয় ক্ষতি হয়ে যায়।

পাইলটরা এ সময়ে বিমানটি আবারও শূন্যে তুলতে থাকেন; কিন্তু ক্ষতিগ্রস্ত ইঞ্জিনের কারণে সেটি বিধ্বস্ত হয়।

Related Topics

টপ নিউজ

পাকিস্তান / বিমান দুর্ঘটনা / পাইলট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা
  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 
  • লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
    লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে
  • ছবি: এএফপি
    সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 
  • কলম্বিয়ার পুয়ের্তো ত্রিউনফোতে অবস্থিত হ্যাসিয়েন্ডা নাপোলেস পার্কের একটি লেগুনে জলহস্তীরা ভেসে আছে। এই স্থানটি একসময় মাদক সম্রাট পাবলো এসকোবারের ব্যক্তিগত এস্টেট ছিল, যেখানে তিনি কয়েক দশক আগে তিনটি মাদি ও একটি পুরুষ জলহস্তী আমদানি করেছিলেন। ছবিটি তোলা হয়েছে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি। ছবি: ফার্নান্দো ভারগারা/এপি
    অনিয়ন্ত্রিত বংশবৃদ্ধি, নিরাপত্তা শঙ্কা: পাবলো এসকোবারের আনা অন্তত ৮০ জলহস্তী হত্যা করবে কলম্বিয়া

Related News

  • আলোচনার দুয়ার খুলেছে পাকিস্তান, সরাসরি মধ্যস্থতাকারীর ভূমিকায় ইসলামাবাদ
  • মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্য ‘কার্যত শেষ’: সাক্ষাৎকারে মালিহা লোদি
  • আলোচনায় বসার কোনো 'তাড়া নেই', বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: ইরান
  • পাকিস্তানে আসা ইরানি প্রতিনিধি দলের নাম যে কারণে  ‘মিনাব ১৬৮’
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা: পাকিস্তান পৌঁছেছে ইরানের প্রতিনিধিদল

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

2
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

3
লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
আন্তর্জাতিক

লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে

4
ছবি: এএফপি
আন্তর্জাতিক

সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

5
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 

6
কলম্বিয়ার পুয়ের্তো ত্রিউনফোতে অবস্থিত হ্যাসিয়েন্ডা নাপোলেস পার্কের একটি লেগুনে জলহস্তীরা ভেসে আছে। এই স্থানটি একসময় মাদক সম্রাট পাবলো এসকোবারের ব্যক্তিগত এস্টেট ছিল, যেখানে তিনি কয়েক দশক আগে তিনটি মাদি ও একটি পুরুষ জলহস্তী আমদানি করেছিলেন। ছবিটি তোলা হয়েছে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি। ছবি: ফার্নান্দো ভারগারা/এপি
আন্তর্জাতিক

অনিয়ন্ত্রিত বংশবৃদ্ধি, নিরাপত্তা শঙ্কা: পাবলো এসকোবারের আনা অন্তত ৮০ জলহস্তী হত্যা করবে কলম্বিয়া

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net