Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 30, 2026
নিজেকে প্রধানমন্ত্রী ঘোষণা করলেন মিয়ানমারের জান্তা প্রধান, জরুরি অবস্থা বাড়লো ২০২৩ পর্যন্ত

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
02 August, 2021, 03:00 pm
Last modified: 02 August, 2021, 03:58 pm

Related News

  • মিয়ানমারে রাষ্ট্রপতি হচ্ছেন নির্মম গৃহযুদ্ধের সূচনাকারী সামরিক নেতা
  • সাড়ে তিন লাখ তথ্য যাচাই, আড়াই লাখ রোহিঙ্গাকে নিজেদের নাগরিক হিসেবে চিহ্নিত করেছে মিয়ানমার
  • রাষ্ট্রপতি পদে লড়তে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের পদত্যাগ 
  • মিয়ানমার, আফগানিস্তানসহ চার দেশের শিক্ষার্থীদের 'স্টাডি ভিসা' বন্ধ করল যুক্তরাজ্য
  • রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল মিয়ানমার

নিজেকে প্রধানমন্ত্রী ঘোষণা করলেন মিয়ানমারের জান্তা প্রধান, জরুরি অবস্থা বাড়লো ২০২৩ পর্যন্ত

এ বছরের ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের পর এক বছরের জন্য দেশে জরুরি অবস্থা ঘোষণা করে দু’বছরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতা দখলকারী সেনাবাহিনীর নেতৃবৃন্দ। কিন্তু রোববারের এ ঘোষণার মাধ্যমে মিন অং হ্লাইং সেই সময়সীমা আরও ছয়মাস বাড়ালেন।
টিবিএস ডেস্ক
02 August, 2021, 03:00 pm
Last modified: 02 August, 2021, 03:58 pm
ছবি: রয়টার্স

মিয়ানমারের নির্বাচিত সরকারের কাছ থেকে ক্ষমতা দখলের ছয় মাস পর দেশটির সামরিক জান্তা প্রধান মিন অং হ্লাইং নিজেকে নবগঠিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ খবর প্রকাশ করেছে বার্তাসংস্থা রয়টার্স। 

গতকাল রোববার দেওয়া এক ভাষণে মিন অং হ্লাইং ২০২৩ সালের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দেন। তার প্রশাসন ভবিষ্যত আঞ্চলিক দূতের সঙ্গে কাজ করতে প্রস্তুত বলে জানান তিনি। 

মিয়ানমারের নির্বাচিত সরকারের নেত্রী সু চির বিরুদ্ধে নির্বাচনে কারচুপির অভিযোগ এনে অভ্যুত্থানের মাধ্যমে তার সরকারকে ক্ষমতাচ্যুত করেছিল সেনাবাহিনী।

এরপর জান্তা শাসক মিন অং হ্লায়িং হন স্টেট অ্যাডমিনস্ট্রেশন কাউন্সিলের (এসএসি) প্রধান হন।  এসএসি'ই অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে শাসন পরিচালনা করছে। এসএসি'র স্থালাভিষিক্ত হয়েছে নবগঠিত তত্ত্বাবধায়ক সরকার।

মিয়ানমারের সেনা সমর্থিত মায়াওয়াড্ডি টিভির খবরে বলা হয়েছে, "দেশের কর্তব্য দ্রুত, সহজে এবং কার্যকরভাবে পালনের লক্ষ্যে স্টেট অ্যাডমিনস্ট্রেশন কাউন্সিলকে মিয়ানমারের তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তর করা হয়েছে।" 

গতকাল দেওয়া ভাষণে এই সামরিক নেতা দেশটিতে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়ে বলেন, "২০২৩ সালের আগস্টের মধ্যে দেশের জরুরি অবস্থা শেষ হবে।"

এ বছরের ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের পর এক বছরের জন্য দেশে জরুরি অবস্থা ঘোষণা করে দু'বছরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতা দখলকারী সেনাবাহিনীর নেতৃবৃন্দ। 

কিন্তু রোববারের এ ঘোষণার মাধ্যমে মিন অং হ্লাইং সেই সময়সীমা আরও ছয়মাস বাড়ালেন। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট দক্ষিণ-পূর্ব এশীয় জাতি সংস্থা (আসিয়ান) মনোনীত যে কোনো বিশেষ প্রতিনিধির সঙ্গে তার সরকার কাজ করতে প্রস্তুত বলেও জানিয়েছেন এ নেতা। 

সহিংসতার অবসান করে দেশটির জান্তা ও বিরোধীদের মধ্যে আলোচনার ক্ষেত্র প্রস্তুত করতে একজন বিশেষ প্রতিনিধি চূড়ান্ত করার উদ্যোগ নিয়েছে আসিয়ান। এ লক্ষ্যে সোমবারেই বৈঠকে বসবেন আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীরা।

অন্যদিকে, দেশটিতে সেনা অভ্যুত্থানের ছয় মাস পরও থামেনি ক্ষমতা দখলকারীদের বিরুদ্ধে বিক্ষোভ। বিক্ষোভের ফলে অচল হয়ে পড়েছে দেশটির সরকারি ও বেসরকারি বহু খাত। গত শনিবারও দেশটির বিভিন্ন রাস্তায় বিক্ষোভ হয়েছে। বিক্ষোভে অংশ নেওয়া মানুষের ওপর দমন-নিপীড়ন অব্যাহত রেখেছে জান্তা সরকার।

  • সূত্র: রয়টার্স 

Related Topics

টপ নিউজ

মিয়ানমার / জান্তা প্রধান / সামরিক শাসক / সেনাপ্রধান মিন অং হ্লাইং

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে বাংলাদেশিদের ২৫০ মিলিয়ন পাউন্ডের বেশি সম্পদ জব্দ করা হয়েছে: সারাহ কুক
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার
  • কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
    পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি
  • কিম জং উন। ছবি: রয়টার্স
    ইউক্রেনের হাতে আটক এড়াতে ‘আত্মঘাতী’ হওয়া সেনাদের প্রশংসা করলেন কিম জং উন
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক
  • বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
    ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী

Related News

  • মিয়ানমারে রাষ্ট্রপতি হচ্ছেন নির্মম গৃহযুদ্ধের সূচনাকারী সামরিক নেতা
  • সাড়ে তিন লাখ তথ্য যাচাই, আড়াই লাখ রোহিঙ্গাকে নিজেদের নাগরিক হিসেবে চিহ্নিত করেছে মিয়ানমার
  • রাষ্ট্রপতি পদে লড়তে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের পদত্যাগ 
  • মিয়ানমার, আফগানিস্তানসহ চার দেশের শিক্ষার্থীদের 'স্টাডি ভিসা' বন্ধ করল যুক্তরাজ্য
  • রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল মিয়ানমার

Most Read

1
ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাজ্যে বাংলাদেশিদের ২৫০ মিলিয়ন পাউন্ডের বেশি সম্পদ জব্দ করা হয়েছে: সারাহ কুক

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার

3
কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
আন্তর্জাতিক

পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি

4
কিম জং উন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইউক্রেনের হাতে আটক এড়াতে ‘আত্মঘাতী’ হওয়া সেনাদের প্রশংসা করলেন কিম জং উন

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

6
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net