Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 31, 2026
দূরদর্শন ছাড়া ভারতীয় সব টিভি চ্যানেল বন্ধ নেপালে

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
10 July, 2020, 12:45 pm
Last modified: 10 July, 2020, 12:50 pm

Related News

  • জেন জি বিক্ষোভে নিহতের ঘটনায় নেপালের সাবেক প্রধানমন্ত্রী ওলি গ্রেপ্তার
  • সাবেক র‍্যাপশিল্পী মেয়র বালেন্দ্র শাহ কি নেপালের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন?
  • নেপালের অনূঢ়া, রবি, বালেন শাহদের উত্থানের ধারায় বাংলাদেশ শামিল হতে পারলো না কেন?
  • নেপাল নির্বাচন: 'র‍্যাপার' বালেন শাহর দল আরএসপি ৪৫ আসনে এগিয়ে
  • নেপালের 'জেন জি' ভোটারদের স্বপ্ন এখন এক মিলেনিয়াল র‍্যাপারকে ঘিরে

দূরদর্শন ছাড়া ভারতীয় সব টিভি চ্যানেল বন্ধ নেপালে

ভারতীয় সংবাদ চ্যানেলে নেপালের প্রধানমন্ত্রী ওলিকে নিয়ে ‘ভিত্তিহীন’ ও ‘অপমানজনক’ সংবাদ প্রচারের জেরে আইনি ও রাজনৈতিক ব্যবস্থা নেয়ার ঘোষণা দেয় নেপাল সরকারের মুখপাত্র যুবরাজ খতিওয়াদা। এর কয়েক ঘণ্টা পরেই দূরদর্শন ছাড়া বেশ কিছু ভারতীয় চ্যানেল বন্ধ করে দেয়া হয়।
টিবিএস ডেস্ক
10 July, 2020, 12:45 pm
Last modified: 10 July, 2020, 12:50 pm
নেপালের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী যুবরাজ খতিওয়াদা। ছবি: এএফপি

নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে অসম্মান করে দেশটির 'জাতীয় অনুভূতি'তে আঘাত হানা হয়েছে- এমন অভিযোগে নেপালে বন্ধ করে দেয়া হয়েছে বেশ কিছু ভারতীয় চ্যানেলের সম্প্রচার।

বৃহস্পতিবার (৯ ‍জুলাই) রাতে নেপালি সংবাদমাদ্যম কাঠমাণ্ডু পোস্ট এ খবর দিয়েছে।

ভারতীয় সংবাদ চ্যানেলে নেপালের প্রধানমন্ত্রী ওলিকে নিয়ে 'ভিত্তিহীন' ও 'অপমানজনক' সংবাদ প্রচারের জেরে আইনি ও রাজনৈতিক ব্যবস্থা নেয়ার ঘোষণা দেয় নেপাল সরকারের মুখপাত্র যুবরাজ খতিওয়াদা। এর কয়েক ঘণ্টা পরেই দূরদর্শন ছাড়া বেশ কিছু ভারতীয় চ্যানেল বন্ধ করে দেয়া হয়।

যদিও নেপাল সরকার বলছে, তাদের এখতিয়ার থাকলেও এখন পর্যন্ত এ ধরনের কোনও নির্দেশনা দেয়া হয়নি। দেশটির ক্যাবল অপারেটররা স্বপ্রণোদিত হয়ে নিজেরাই ভারতীয় চ্যানেলের প্রচার বন্ধ করে দিয়েছেন।

এ বিষয়ে এখন পর্যন্ত ভারত সরকারও কোনো প্রতিক্রিয়া জানায়নি।

কাঠমাণ্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ভারতীয় সংবাদ চ্যানেল জি নিউজে নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে দেশটিতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত হৌ ইয়ানকির সম্পর্কের বিষয়ে চাঞ্চল্যকর খবর প্রচার করা হয়েছে। চ্যানেলটি কোনও ধরনের প্রমাণ উপস্থাপন ছাড়াই ১৫ মিনিটের বেশি সময় ধরে নানা ভিত্তিহীন অভিযোগ প্রচার করেছে।

এ নিয়ে নেপালের সাধারণ জনগণ থেকে শুরু করে সামাজিক ও রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকেই প্রোপাগান্ডা প্রচারের জন্য ভারতীয় চ্যানেলের সম্প্রচার বন্ধের দাবি জানিয়েছেন।

নেপালে ভারতীয় সংবাদ চ্যানেল বন্ধের সত্যতা নিশ্চিত করে স্থানীয় ক্যাবল টিভি অ্যাসোসিয়েশনের সভাপতি দিনেশ সুবেদি। গণমাধ্যমকে তিনি বলেন, 'দেশপ্রেমের তাগিদে আমরা বেশ কিছু ভারতীয় সংবাদ চ্যানেলের প্রচার বন্ধ করে দিয়েছি। শুধুমাত্র দূরদর্শন চ্যানেলটির সম্প্রচার চলছে। সরকারের কোনও নির্দেশনা নয়, ক্যাবল অপারেটরদের স্বাধীন সিদ্ধান্ত অনুসারেই এসব চ্যানেল বন্ধ করা হয়েছে।'

Related Topics

টপ নিউজ

ভারতীয় টিভি চ্যানেল / নেপাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা
  • গ্রাফিকস: টিবিএস
    জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী
  • ছবি: টিবিএস
    ভুয়া প্রজ্ঞাপন দেখিয়ে বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক হওয়ার চেষ্টা, আটক ১
  • হাইফার ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। ছবি: রয়টার্স
    ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ড
  • ফাইল ছবি: সংগৃহীত
    দুর্নীতির অভিযোগ: আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    ইরানের তেল নিয়ে ট্রাম্পের মন্তব্যের পর ১১৬ ডলার ছুঁয়েছে ব্রেন্ট ক্রুডের দর

Related News

  • জেন জি বিক্ষোভে নিহতের ঘটনায় নেপালের সাবেক প্রধানমন্ত্রী ওলি গ্রেপ্তার
  • সাবেক র‍্যাপশিল্পী মেয়র বালেন্দ্র শাহ কি নেপালের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন?
  • নেপালের অনূঢ়া, রবি, বালেন শাহদের উত্থানের ধারায় বাংলাদেশ শামিল হতে পারলো না কেন?
  • নেপাল নির্বাচন: 'র‍্যাপার' বালেন শাহর দল আরএসপি ৪৫ আসনে এগিয়ে
  • নেপালের 'জেন জি' ভোটারদের স্বপ্ন এখন এক মিলেনিয়াল র‍্যাপারকে ঘিরে

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ভুয়া প্রজ্ঞাপন দেখিয়ে বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক হওয়ার চেষ্টা, আটক ১

4
হাইফার ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ড

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুর্নীতির অভিযোগ: আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

6
প্রতীকী ছবি/সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেল নিয়ে ট্রাম্পের মন্তব্যের পর ১১৬ ডলার ছুঁয়েছে ব্রেন্ট ক্রুডের দর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net