Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 13, 2026
চেন্নাইতে বাংলাদেশ থেকে পাচারকৃত রেমডেসিভির বিক্রি, গ্রেপ্তার ৩

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
17 May, 2021, 01:45 pm
Last modified: 17 May, 2021, 01:49 pm

Related News

  • ইরান যুদ্ধের প্রভাব: কেন ভারতীয়দের বিদেশ ভ্রমণ ও স্বর্ণ কেনা কমাতে বলছেন মোদি?
  • বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ‘ইতিবাচক দিকে’ এগোচ্ছে: রণধীর জয়সওয়াল
  • বাইক, দামি গাড়ির ওপর নতুন কর আরোপের পরিকল্পনা এনবিআরের
  • ‘অস্বাভাবিক’: এপ্রিলের এক দিনে বিশ্বের সবচেয়ে উষ্ণ ৫০ শহরের সবকটিই ছিল এই দেশের
  • তামিলনাড়ুতে ধর্মীয় উপাসনালয় ও স্কুলের কাছে মদের দোকান বন্ধের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী বিজয় 

চেন্নাইতে বাংলাদেশ থেকে পাচারকৃত রেমডেসিভির বিক্রি, গ্রেপ্তার ৩

জিজ্ঞাসাবাদের সময় আটককৃত তিন জনই স্বীকার করেন বাংলাদেশ থেকে একজন এজেন্টের মাধ্যমে তাদের কাছে ঔষধগুলো পৌঁছায়। ত্রিপুরা হয়ে ঔষধগুলো বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে এমনটা ধারণা করছে পুলিশ।
টিবিএস ডেস্ক
17 May, 2021, 01:45 pm
Last modified: 17 May, 2021, 01:49 pm

শনিবার রাতে বাংলাদেশ থেকে পাচারকৃত অ্যান্টি ভাইরাল ঔষধ রেমডেসিভির বিক্রির দায়ে ভারত থেকে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা প্রতি শিশি ঔষধ ২৫ হাজার রূপিতে বিক্রি করছিলেন।

গ্রেপ্তারকৃতদের মধ্যে আদিত্যান (২৪) ও রাজ কুমার (২৭) কে কে নগরের বাসিন্দা এবং সাইদ আমজিথ (৩৮) থাউস্যান্ড লাইটস এলাকায় একটি ফার্মেসিতে কাজ করতেন।

কালো বাজারে রেমডেসিভির বিক্রি পর্যবেক্ষণের দায়িত্বে থাকা পুলিশের একটি বিশেষ দল অনলাইনে ঔষধটি বিক্রির বিজ্ঞাপন দেখে ক্রেতা সেজে বিক্রেতার সঙ্গে যোগাযোগ করে। তারা ঔষধ সরবরাহ করতে আসলে পুলিশ তাদের আটক করে এবং তাদের কাছ থেকে দুটি শিশি জব্দ করে।  

তারা ৮০০ রূপির একটি শিশি ২৫ হাজার টাকায় বিক্রি করছিলো। ঔষধের শিশি ছাড়াও তাদের থেকে নগদ ৮৯ হাজার রূপি জব্দ করে পুলিশ।

জিজ্ঞাসাবাদের সময় আটককৃত তিন জনই স্বীকার করেন বাংলাদেশ থেকে একজন এজেন্টের মাধ্যমে তাদের কাছে ঔষধগুলো পৌঁছায়। শিশির প্যাকেটের গায়ে অন্য নাম লেখা দেখা যায়, দাম লেখা রয়েছে ৩,৫০০ টাকা। 

ত্রিপুরা হয়ে ঔষধগুলো বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে এমনটা ধারণা করছে পুলিশ। এই চক্রকে খুঁজে পেতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

গত শুক্রবার বড় পরিসরে অভিযান চালিয়ে পুরো রাজ্যজুড়ে মোট ছয় জনকে গ্রেপ্তার করেছে চেন্নাই পুলিশ। 

  • সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া 
     
Related Topics

টপ নিউজ

ভারত / বাংলাদেশ / রেমডেসিভির / চোরাচালান / পাচার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাইক, দামি গাড়ির ওপর নতুন কর আরোপের পরিকল্পনা এনবিআরের
  • লস অ্যাঞ্জেলেসের একটি উপশহর আর্কাডিয়ার সাবেক মেয়র আইলিন ওয়াং। ছবি: সিটি অব আর্কাডিয়া
    তদন্তের মুখে চীনা এজেন্ট হওয়ার কথা স্বীকার করলেন ক্যালিফোর্নিয়ার সাবেক মেয়র
  • ১১ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বন্ধ ও ধুঁকতে থাকা কারখানা চালু করতে সহায়তা দেবে সরকার, বন্ধ সরকারি কারখানা ছাড়া হবে উদ্যোক্তাদের হাতে
  • আরব আমিরাতের বিমানবাহিনীর একটি এফ-১৬ যুদ্ধবিমান। ছবি: এএফপি
    ইরানের ওপর গোপনে হামলা চালাচ্ছে সংযুক্ত আরব আমিরাত 
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিদ্যুৎ সরবরাহ বাড়াতে বাতিল হওয়া ৩১ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প যাচাই-বাছাই করছে সরকার

Related News

  • ইরান যুদ্ধের প্রভাব: কেন ভারতীয়দের বিদেশ ভ্রমণ ও স্বর্ণ কেনা কমাতে বলছেন মোদি?
  • বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ‘ইতিবাচক দিকে’ এগোচ্ছে: রণধীর জয়সওয়াল
  • বাইক, দামি গাড়ির ওপর নতুন কর আরোপের পরিকল্পনা এনবিআরের
  • ‘অস্বাভাবিক’: এপ্রিলের এক দিনে বিশ্বের সবচেয়ে উষ্ণ ৫০ শহরের সবকটিই ছিল এই দেশের
  • তামিলনাড়ুতে ধর্মীয় উপাসনালয় ও স্কুলের কাছে মদের দোকান বন্ধের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী বিজয় 

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাইক, দামি গাড়ির ওপর নতুন কর আরোপের পরিকল্পনা এনবিআরের

2
লস অ্যাঞ্জেলেসের একটি উপশহর আর্কাডিয়ার সাবেক মেয়র আইলিন ওয়াং। ছবি: সিটি অব আর্কাডিয়া
আন্তর্জাতিক

তদন্তের মুখে চীনা এজেন্ট হওয়ার কথা স্বীকার করলেন ক্যালিফোর্নিয়ার সাবেক মেয়র

3
১১ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
অর্থনীতি

বন্ধ ও ধুঁকতে থাকা কারখানা চালু করতে সহায়তা দেবে সরকার, বন্ধ সরকারি কারখানা ছাড়া হবে উদ্যোক্তাদের হাতে

4
আরব আমিরাতের বিমানবাহিনীর একটি এফ-১৬ যুদ্ধবিমান। ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইরানের ওপর গোপনে হামলা চালাচ্ছে সংযুক্ত আরব আমিরাত 

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

বিদ্যুৎ সরবরাহ বাড়াতে বাতিল হওয়া ৩১ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প যাচাই-বাছাই করছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net