Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 18, 2026
চীনের ৫৯টি প্রতিষ্ঠানের ওপর বাইডেনের নতুন নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক

বিবিসি
04 June, 2021, 11:30 am
Last modified: 04 June, 2021, 12:24 pm

Related News

  • বাইডেনের আমলে প্রবেশ করা শরণার্থীদের আবার সাক্ষাৎকার নেবে ট্রাম্প প্রশাসন
  • বাইডেন প্রশাসনের ‘নিষেধাজ্ঞা’ প্রত্যাহারে আলোচনা করেছেন ল্যাভরভ ও রুবিও: রাশিয়া
  • কয়েক দশকের তৈরি বাইডেনের ইউক্রেন বিপর্যয়
  • ইসরায়েলে ৮০০ কোটি ডলারের অস্ত্রের চালান পাঠানোর পরিকল্পনা বাইডেনের
  • মেয়াদ শেষ হওয়ার মুহূর্তে এসে ইসরায়েলকে ‘খাবার আর লাঠি’ দুটোই দেখাচ্ছেন বাইডেন

চীনের ৫৯টি প্রতিষ্ঠানের ওপর বাইডেনের নতুন নিষেধাজ্ঞা

আগামী ২ আগস্ট থেকে নতুন এই নির্বাহী আদেশ কার্যকর হবে। কমিউনিকেশন জায়ান্ট হুয়াওয়ে সহ মোট ৫৯টি প্রতিষ্ঠান এই আদেশের আওতাধীন থাকবে।
বিবিসি
04 June, 2021, 11:30 am
Last modified: 04 June, 2021, 12:24 pm

চীনের সেনাবাহিনীর সাথে সুসম্পর্ক রয়েছে এমন এক ডজনেরও বেশি চীনা প্রযুক্তি ও প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাণ প্রতিষ্ঠানে মার্কিন নাগরিকদের বিনিয়োগে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। 

আগামী ২ আগস্ট থেকে নতুন এই নির্বাহী আদেশ কার্যকর হবে। কমিউনিকেশন জায়ান্ট হুয়াওয়ে সহ মোট ৫৯টি প্রতিষ্ঠান এই আদেশের আওতাধীন থাকবে।

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা আদেশের সম্প্রসারণ এটি। ট্রাম্প চীনের ৩১টি প্রতিষ্ঠানের ওপর নিষাধাজ্ঞা আরোপ করেছিলেন। 

তবে নিষেধাজ্ঞা বিষয়ক আনুষ্ঠানিক ঘোষণা আসার আগেই চীনা কর্তৃপক্ষ ইঙ্গিত দিয়েছে যে তারা প্রতিক্রিয়ামূলক পদক্ষেপ নেবে।

নতুন আদেশের অধীনে, মার্কিন বিনিয়োগকারীরা চায়না জেনারেল নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন, চায়না মোবাইল লিমিটেড এবং কোস্টার গ্রুপ সহ অন্যান্য কোম্পানি থেকে নিরাপত্তা ও প্রতিরক্ষা সরঞ্জাম কিনতে বা বিক্রয় করতে পারবেন না। 

হোয়াইট হাউজের এক কর্মকর্তা বলেন, "পরিকল্পনামাফিক এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে যেন নিষেধাজ্ঞার অধীনে থাকা প্রতিষ্ঠানগুলোর ওপর সর্বোচ্চ প্রভাব পড়ে এবং বিশ্ব বাজার সর্বনিম্ন ক্ষতিগ্রস্ত হয়।"  

২০১৯ সালে যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার কারণে প্রতিষ্ঠানের মোবাইল ফোন ব্যবসা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে সম্প্রতি জানায় হুয়াওয়ে। 

হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়েছে, সামনের মাসগুলোতে নতুন এই নির্বাহী আদেশের তালিকায় আরো প্রতিষ্ঠানের নাম সংযুক্ত হবে বলে তারা আশা করছেন। 

এমন সময় এই নিষেধাজ্ঞা জারি করা হলো যখন চীনের পশ্চিমাঞ্চল জিনজিয়াং অঞ্চলে সংখ্যালঘু মুসলিম উইঘুরদের ওপর নজরদারির বিষয়টি নিয়ে সমালোচনা চলছে।

চীন আন্তর্জাতিক পর্যায়ে আগ্রাসী এবং নিজেদের দেশের ভেতরে অত্যাচারী আচরণ করছে বলেও চীনের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বাইডেন প্রশাসন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়েং ওয়েনবিন ইঙ্গিত দিয়েছেন যে নতুন করে আরোপিত নিষেধাজ্ঞার সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় পাল্টা পদক্ষেপ নিতে পারে তারা।  

তিনি বলেন, "চীনের প্রতিষ্ঠানগুলোর অধিকার আদায় এবং বৈধ স্বার্থ রক্ষার উদ্দেশ্যে এবং আইন অনুযায়ী তাদের সহায়তার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে চীন।"

Related Topics

টপ নিউজ

বাইডেন প্রশাসন / চীনা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা / হুয়াওয়ে

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ
  • অলংকরণ: দা আটলান্টিক
    শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের
  • ছবি: বাসস
    সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও
  • পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
    রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন
  • নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
    ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

Related News

  • বাইডেনের আমলে প্রবেশ করা শরণার্থীদের আবার সাক্ষাৎকার নেবে ট্রাম্প প্রশাসন
  • বাইডেন প্রশাসনের ‘নিষেধাজ্ঞা’ প্রত্যাহারে আলোচনা করেছেন ল্যাভরভ ও রুবিও: রাশিয়া
  • কয়েক দশকের তৈরি বাইডেনের ইউক্রেন বিপর্যয়
  • ইসরায়েলে ৮০০ কোটি ডলারের অস্ত্রের চালান পাঠানোর পরিকল্পনা বাইডেনের
  • মেয়াদ শেষ হওয়ার মুহূর্তে এসে ইসরায়েলকে ‘খাবার আর লাঠি’ দুটোই দেখাচ্ছেন বাইডেন

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ

2
অলংকরণ: দা আটলান্টিক
আন্তর্জাতিক

শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের

3
ছবি: বাসস
বাংলাদেশ

সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও

4
পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

5
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন

6
নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net