Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 01, 2026
চলতি সপ্তাহান্তে স্বাক্ষরিত হবে বিশ্বের সবচেয়ে বড় মুক্ত-বাণিজ্য চুক্তি

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
12 November, 2020, 09:55 pm
Last modified: 13 November, 2020, 03:59 am

Related News

  • চীনের নেতৃত্বাধীন বাণিজ্যিক ব্লক আরসেপ-এ যোগদানের পক্ষে মন্ত্রণালয়
  • বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক ব্লকে যোগদানের সুবিধা-অসুবিধা খতিয়ে দেখছে সরকার
  • জাপানে অফিস খুলছে ন্যাটো
  • বিশ্বের বৃহত্তম মুক্ত বাণিজ্য জোটে যোগদানের সিদ্ধান্ত নিল বাংলাদেশ
  • বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ

চলতি সপ্তাহান্তে স্বাক্ষরিত হবে বিশ্বের সবচেয়ে বড় মুক্ত-বাণিজ্য চুক্তি

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রদত্ত হিসাবে, আরসিইপি অংশীদার ১৫ দেশের মোট জনসংখ্যা ২২০ কোটি। সম্মিলিত জিডিপি ২৬ লাখ ২০ হাজার কোটি ডলার। 
টিবিএস ডেস্ক
12 November, 2020, 09:55 pm
Last modified: 13 November, 2020, 03:59 am
ছবি: টেলিগ্রাফ ইন্ডিয়া

দ্বিতীয় বৃহৎ অর্থনীতি চীনসহ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১৫টি দেশ চলতি সপ্তাহের শেষ দিকে বিশ্বের সর্ববৃহৎ মুক্ত-বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করবে। বিশ্বের এক- তৃতীয়াংশ পণ্য উৎপাদনকারী এ অঞ্চলের অর্থনীতিগুলোর সম্পৃক্ততা আরও বৃদ্ধি করা নিয়ে বেইজিংয়ের এক দশকব্যাপী চেষ্টা যার মধ্য দিয়ে সাফল্যের মুখ দেখবে। 

রিজিওনাল কম্প্রেহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ' শীর্ষক চুক্তিটি সংক্ষেপে আরসিইপি নামেই পরিচিত। জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া-সহ আঞ্চলিক অর্থনৈতিক শক্তিগুলো এ সমঝোতায় অংশ নিচ্ছে।

চুক্তিতে সংশ্লিষ্ট দেশসমূহের মধ্যে আন্তঃবাণিজ্যে কর হ্রাস, কমন রুল অব অরিজিনের মাধ্যমে সরবরাহ চক্র শক্তিশালী করার পাশাপাশি থাকছে ই-কমার্স আইন সংক্রান্ত নতুন বিধিমালা। আরসিইপি'তে সংযুক্ত কিছু শর্তের কারণে; বিশ্বের বৃহত্তম অর্থনীতি যুক্তরাষ্ট্রের কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠান এ অঞ্চলে ব্যবসা করার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে পারে। 

ইতোপূর্বে, এশিয়া-প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর সঙ্গে করা ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ বা টিপিপি চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই নতুন করে মুক্ত-বাণিজ্যের কাঠামো তৈরি হওয়ার পর সেখানে মার্কিন প্রতিষ্ঠান বাজার প্রতিকূলতা মোকাবিলা করবে, তা বলাই বাহুল্য। গতবছর ভারতও আরসিইপি চুক্তিতে স্বাক্ষর না করার সিদ্ধান্ত নেয়। 

ভারতকে ছাড়াই চলতি সপ্তাহের শেষে ভিয়েতনামে ভার্চুয়াল ব্যবস্থায় অনুষ্ঠিত আসিয়ান সম্মেলনে চুক্তির ঘোষণা দেবে বাকি ১৫টি দেশ। মালয়েশিয়ার বাণিজ্যমন্ত্রী আজমিন আলী জানান, আগামী রোববার চুক্তি স্বাক্ষরিত হবে। এসময় তিনি আরসিইপি স্বাক্ষরকে 'গত আট বছরের কঠোর দর কষাকষির আলোচনা এবং রক্তজল করা পরিশ্রমের ফসল' বলে উল্লেখ করেন।   

এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিংসের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অর্থনীতি বিশেষজ্ঞ শন রোয়াচে বলেন, 'আরসিইপি যাতে বাস্তবায়িত হয় তা নিশ্চিত করতে চীন (যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে) এক কূটনৈতিক অভ্যুত্থান ঘটিয়েছে। টিপিপি'র তুলনায় আরসিইপি কিছুটা সংক্ষিপ্ত হলেও, এর পরিসর বেশ বড়, কারণ; অনেক দেশের অর্থনীতি এবং পণ্য মুক্ত-বাণিজ্যের আওতায় আসছে। সংরক্ষণবাদি বাণিজ্যের এই যুগে যা এক বিরল দৃষ্টান্ত।  

বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্য চুক্তির প্রভাব:   

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রদত্ত হিসাবে, আরসিইপি অংশীদার ১৫ দেশের মোট জনসংখ্যা ২২০ কোটি। সম্মিলিত জিডিপি ২৬ লাখ ২০ হাজার কোটি ডলার। 

চুক্তির প্রভাব এই অঞ্চলের বাইরে সারা বিশ্বেই অনুভূত হবে। বিশেষ করে, টিপিপি নিয়ে ট্রাম্পের হঠকারী সিদ্ধান্তের কারণে এখন প্রতিবেশী দেশগুলোকে নিজ অর্থনৈতিক প্রভাবের আওতায় আনার সুযোগ পেয়েছে চীন। চীনের প্রভাব হ্রাসে এই অঞ্চলে মার্কিন পররাষ্ট্র ও বাণিজ্য নীতির বড় ধরনের ব্যর্থতা হিসেবেই যা পরিচিত পাবে। 

নির্বাচনের ফল নিয়ে নিয়ামক সংস্থার সনদ পেলে দায়িত্বভার গ্রহণের পর যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত রাষ্ট্রপতি জো বাইডেনকে এখন নতুন চ্যালেঞ্জটির মোকাবিলা করতে হবে।

আরসিইপি আঞ্চলিক সম্পর্কে নতুন মাত্রা যোগ করে চীনের জন্য অনুকূল পরিবেশ তৈরি করে কিনা- তা যুক্তরাষ্ট্রের পরবর্তী কর্মকাণ্ডের উপর অনেকাংশে নির্ভর করছে, বলে জানান উইলিয়াম রেইন্সচ। তিনি ক্লিনটন প্রশাসনে বাণিজ্য বিষয়ক কর্মকর্তা ছিলেন। 

রেইন্সচ মনে করেন, ''যুক্তরাষ্ট্র যদি এশীয় দেশগুলোকে অবহেলা করে বা তাদের বিরক্ত করা অব্যাহত রাখে- তাহলে আদতে চীনের দল ভারি হবে। কিন্তু, বাইডেন প্রশাসন যদি যুক্তরাষ্ট্রের উপস্থিতি ও প্রভাব পুনঃপ্রতিষ্ঠায় একটি বাস্তবায়নযোগ্য ফলপ্রসূ কৌশল গ্রহণ করে, তাহলেই জয়ী হবে ওয়াশিংটন।''   

  • সূত্র: ব্লুমবার্গ 
     

Related Topics

অর্থনীতি / টপ নিউজ

আরসিইপি / বিশ্বের সবচেয়ে বড় মুক্ত-বাণিজ্য চুক্তি / এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: জামায়াতপন্থী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ
  • ছবি: ইউএসএফ পুলিশ
    উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে
  • ছবি: সংগৃহীত
    বুথফেরত জরিপে পশ্চিমবঙ্গে ক্ষমতাচ্যুত হওয়ার পথে মমতা, বিজেপির বড় জয়ের ইঙ্গিত
  • নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ব্রিটিশ রাজা চার্লস। ছবি: রয়টার্স
    কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান
  • ২০২৫ সালের ৬ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর সফলভাবে হট অ্যান্ড কোল্ড ফাংশনাল টেস্ট সম্পন্ন হয়। এসময় সেখান থেকে বাষ্প উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
    রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ
  • ‘ফেলস ক্যান ডু টু’ জাহাজটি উপকূল থেকে প্রায় ২,০০০ ফুট দূরে রয়েছে। ছবি: মো. মিনহাজ উদ্দিন
    রিসাইক্লিংয়ের জন্য চট্টগ্রামে পৌঁছাল বিশ্বের অন্যতম বৃহৎ বার্জ ‘ফেলস ক্যান ডু টু’

Related News

  • চীনের নেতৃত্বাধীন বাণিজ্যিক ব্লক আরসেপ-এ যোগদানের পক্ষে মন্ত্রণালয়
  • বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক ব্লকে যোগদানের সুবিধা-অসুবিধা খতিয়ে দেখছে সরকার
  • জাপানে অফিস খুলছে ন্যাটো
  • বিশ্বের বৃহত্তম মুক্ত বাণিজ্য জোটে যোগদানের সিদ্ধান্ত নিল বাংলাদেশ
  • বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: জামায়াতপন্থী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ

2
ছবি: ইউএসএফ পুলিশ
আন্তর্জাতিক

উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বুথফেরত জরিপে পশ্চিমবঙ্গে ক্ষমতাচ্যুত হওয়ার পথে মমতা, বিজেপির বড় জয়ের ইঙ্গিত

4
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ব্রিটিশ রাজা চার্লস। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান

5
২০২৫ সালের ৬ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর সফলভাবে হট অ্যান্ড কোল্ড ফাংশনাল টেস্ট সম্পন্ন হয়। এসময় সেখান থেকে বাষ্প উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ

6
‘ফেলস ক্যান ডু টু’ জাহাজটি উপকূল থেকে প্রায় ২,০০০ ফুট দূরে রয়েছে। ছবি: মো. মিনহাজ উদ্দিন
ফিচার

রিসাইক্লিংয়ের জন্য চট্টগ্রামে পৌঁছাল বিশ্বের অন্যতম বৃহৎ বার্জ ‘ফেলস ক্যান ডু টু’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net