Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
September 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, SEPTEMBER 10, 2026
বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ

অর্থনীতি

আবুল কাশেম
07 September, 2021, 11:45 pm
Last modified: 07 September, 2021, 11:50 pm

Related News

  • ঋণ নেওয়ার খরচ কমছে, তবু মিলছে না ঋণগ্রহীতা
  • সেপ্টেম্বর-ডিসেম্বর সময়ে বাংলাদেশে জ্বালানি তেল সরবরাহের প্রস্তাব ট্রাফিগুরা ও ভিটলের
  • টোটাল এনার্জিস থেকে ১৮ কার্গো এলএনজি কিনবে সরকার, মন্ত্রিসভা কমিটিতে অনুমোদন
  • দ্রুততম সময়ে মিলবে মার্কিন তুলা, নভেম্বরে খুলছে প্রথম বেসরকারি ওয়্যারহাউজ
  • বিএমইউতে লিভার ও থাইরয়েড ক্যান্সার নির্ণয়ক মেশিন উদ্বোধন

বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ

চীনের নেতৃত্বাধীন এই জোটের সদস্যপদ পেতে বাংলাদেশের আনুষ্ঠানিক আগ্রহের কথা জানিয়ে সংস্থাটির সদরদপ্তরে খুব শিগগিরই চিঠি পাঠাবে বাণিজ্য মন্ত্রণালয়।
আবুল কাশেম
07 September, 2021, 11:45 pm
Last modified: 07 September, 2021, 11:50 pm
অলংকরণ: টিবিএস

বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোট রিজিওনাল কম্প্রেহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ-আরসিইপিতে যোগদান করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। চীনের নেতৃত্বাধীন এই জোটের সদস্যপদ পেতে বাংলাদেশের আনুষ্ঠানিক আগ্রহের কথা জানিয়ে সংস্থাটির সদরদপ্তরে খুব শিগগিরই চিঠি পাঠাবে বাণিজ্য মন্ত্রণালয়। গত রোববার (৫ সেপ্টেম্বর) বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, আগামী বছরের শুরুতে আরসিইপি কার্যকর হলে আপাতত বাংলাদেশের রপ্তানিতে তেমন কোন প্রভাব পড়ার আশঙ্কা নেই। কারণ, এ জোটভূক্ত ১৫ দেশের মধ্যে বাংলাদেশের প্রধান দুই বাজার জাপান ও চীন। স্বল্পোন্নত দেশ হিসেবে দেশ দু'টিতে শুল্কমুক্ত সুবিধা ভোগ করছে বাংলাদেশ।  

এর বাইরের নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়াতেও শুল্কমুক্ত সুবিধা পায় ঢাকা। তবে ২০২৬ সালে উন্নয়নশীল দেশে উন্নীত হলে এ সুবিধা হারাতে হবে। তখন বিশ্বের এক-তৃতীয়াংশ অর্থনীতির নিয়ন্ত্রক আরসিইপিভূক্ত দেশগুলোতে বাংলাদেশের রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা থেকে এই জোটে শরীক হওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। 

২০২১ সালের শেষে এ চুক্তি কার্যকর হলে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম জাপান ও চীনে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা পাবে। অন্যদিকে, পৃথক মুক্তবাণিজ্য চুক্তি স্বাক্ষর না হলে ২০২৬ এসব দেশে জেনারালাইজড সিস্টেম অব প্রেফারেন্সেস (জিএসপি) সুবিধা হারাবে বাংলাদেশ। তাই আরসিইপির কারণে ২০২৬ সালের পর ভিয়েতনামের কাছে বাংলাদেশের বাজার হারানোর আশঙ্কা করছেন কর্মকর্তারা।

গত বছরে নভেম্বরে বিশ্বের দ্বিতীয় ও তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন ও জাপানসহ ১৫টি দেশ মিলে গত বছরের নভেম্বরে আরসিইপি চুক্তি স্বাক্ষরের দুই সপ্তাহের মধ্যে বাংলাদেশের রপ্তানিতে  সম্ভাব্য নেতিবাচক প্রভাব পর্যালোচনা করতে একটি কমিটি গঠন করে বাণিজ্য মন্ত্রণালয়। এছাড়া, বাংলাদেশ এ জোটে যোগদান করলে তার প্রভাব কেমন হবে, সেটি নির্ধারণের দায়িত্ব পায় ৯ সদস্যের ওই কমিটি। 

কমিটি বলেছে, আসিয়ানভুক্ত ১০টি দেশ ইতোমধ্যেই নিজেদের মধ্যে শুল্কমুক্ত বাণিজ্য চালু করেছে। স্বাক্ষরকারী ছয় দেশের ভেতর শুল্কমুক্ত সুবিধা থাকায় চীন ও জাপান বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বাজার। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডসহ বাকি চারটি দেশে বাংলাদেশের রপ্তানি বেশ কম। তাই আরসিইপি অচিরেই বাংলাদেশের জন্য বড় মাথাব্যথার কারণ হয়ে ওঠবে না বলে মনে করছে বাণিজ্য মন্ত্রণালয়। তবে বাংলাদেশ যখন উন্নয়নশীল দেশের কাতারে উত্তরণ করবে তখন সামগ্রিক রপ্তানি ও সরাসরি বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হতে পারে।        

রোববার বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ আরসিইপির সদস্য হওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বলে বিজনেস স্ট্যান্ডার্ড কে নিশ্চিত করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ডাব্লিউটিও সেলের মহাপরিচালক মো. হাফিজুর রহমান। তিনি বলেন, এ বিষয়ে সংস্থাটিকে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব পাঠানো হবে। 

উল্লেখ্য, ২০২০ সালের ১৫ নভেম্বর অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনস (আসিয়ান) জোটের ১০ সদস্যসহ মোট ১৫টি দেশ আরসিইপি চুক্তিতে স্বাক্ষর করে। রিজিওনাল কম্প্রেহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ বলে পরিচিত এ মুক্তবাণিজ্য জোটভুক্ত দেশগুলোর মোট জনসংখ্যা ২২০ কোটি। আর সম্মিলিত জিডিপির পরিমাণ ২৬ লাখ ২০ হাজার কোটি ডলার।  

এ চুক্তির মূল লক্ষ্য সদস্য দেশের মধ্যে আন্তঃবাণিজ্যে শুল্কের পরিমাণ হ্রাস, সেবাখাতের বাণিজ্য উন্মুক্তকরণ এবং উদীয়মান অর্থনীতির সদস্য দেশে বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে বিশ্বের অন্যান্য অঞ্চলের সঙ্গে তাল মিলিয়ে আর্থসামাজিক উন্নতি সাধন। 

বিশেষ করে, আরসিইপি'র মাধ্যমে বাণিজ্যিক প্রতিষ্ঠানের খরচ ও সময় কমিয়ে এ জোটের যেকোন সদস্য দেশে পণ্য রপ্তানির সুযোগ করে দেওয়া। এক্ষেত্রে প্রতিটি দেশের আলাদা বিধিমালার ঝামেলা এড়ানোর সুযোগ পাবে কোম্পানিগুলো। 

বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক ব্লক প্রতিষ্ঠার এই চুক্তিটি আগামী বছরের শুরু থেকে কার্যকর করার আশা করছে দেশগুলো। তার আগে অন্তত ছয়টি আসিয়ান দেশ ও তিনটি নন-আসিয়ানর দেশকে এ চুক্তি রেটিফাই করতে হবে। ইতোমধ্যে জাপান, সিঙ্গাপুর ও থাইল্যান্ড চুক্তিটি রেটিফাই করেছে। 

আরসিইপি চুক্তি স্বাক্ষরের সাত দিনের মাথায় বাংলাদেশের রপ্তানিতে এ চুক্তি কতোটা প্রভাব ফেলবে এবং বাংলাদেশ নতুন এই জোটে যোগদান করলে বাংলাদেশের প্রভাব কেমন হবে, তা পর্যালোচনা করতে ৯ সদস্যের কমিটি গঠন করে বাণিজ্য মন্ত্রণালয়। আরসিইপি চুক্তিতে কি রয়েছে, সেগুলো পর্য ালোচনা  করে কমিটি মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দিয়েছে বলে বিজনেস স্ট্যান্ডার্ড কে জানান কমিটির সদস্য এবং বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের সদ্য বিদায়ী মেম্বার ড. মোস্তফা আবিদ খান।

তিনি বলেন, আরসিইপির কারণে বাংলাদেশের রপ্তানিতে কতোটা প্রভাব পড়তে পারে কিংবা আরসিইপিতে যোগদান করলে বাংলাদেশের লাভ-ক্ষতি কেমন হবে, তা নিয়ে এখনও কোনও কাজ হয়নি। আরসিইপিতে যোগদানের জন্য আনুষ্ঠানিকভাবে প্রস্তাব পাঠানোর আগেই এসব বিষয়ে চূলচেরা বিশ্লেষণ প্রয়োজন। 

'আরসিইপিতে যোগ দিয়ে বাংলাদেশ কতোটুকু সুবিধা পাবে এবং বাংলাদেশ অন্য দেশগুলোকে কতোটা সুবিধা দিতে পারবে, তার হিসাব করতে হবে। চুক্তিতে যে ট্যারিফ সিডিউল রয়েছে, তা বিশ্লেষণ করলেই স্পষ্ট হবে যে, আমরা কি পরিমাণ সুবিধা পাবো। তাতে বাংলাদেশের বাড়তি লাভের সম্ভাবনা দেখা দিলে তার সুফল পেতে এ্যাকশন প্লান তৈরি করে কাজ করতে হবে'- জানান তিনি। 

মোস্তফা আবিদ বলেন, সদস্য পদের জন্য এখনই প্রস্তাব পাঠাতে হবে, এমন নয়। চুক্তিটি কার্যকর হওয়ার ৬ মাস পর থেকে নতুন সদস্য অন্তর্ভূক্ত করবে জোটটি। আর এই সময়সীমার মধ্যেই বাংলাদেশকে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করতে হবে। লাভ-ক্ষতির বিশ্লেষণ না করে সদস্য হওয়ার জন্য আবেদন করলে তা কোন সুফল দেবে না বলে মনে করেন তিনি। 

২০১৫ সালে যখন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ১২ জাতি ট্রান্স প্যাসেফিক পার্টনারশিপ (টিপিপি) চুক্তি স্বাক্ষরের খসড়া তৈরি করে, তখন ওই চুক্তির প্রভাব বাংলাদেশের উপর কতোটা পড়বে এবং তা থেকে উত্তরণের উপায় জানতে বিভিন্ন দেশে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের মতামত সংগ্রহ করে বাণিজ্য মন্ত্রণালয়। 

ওই সময় ব্রাসেলসে বাংলাদেশের কমার্শি য়াল কাউন্সিলর হিসেবে নিয়োজিত থাকা বর্ত মান বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ টিপিপির সম্ভাব্য প্রভাব মোকাবেলায় চীনের নেতৃত্বাধীন আরসিইপিতে যোগদানের পক্ষে লিখিত মতামত দিয়েছিলেন। যদি আরসিইপিতে যোগদান করা সম্ভব না হয়, তাহলে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার পর চীনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করার পরামর্শ দিয়েছিলেন তিনি। 

বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, বাংলাদেশ বর্তমানে তিনটি বহুপাক্ষিক অর্থনৈতিক জোটের সঙ্গে যুক্ত রয়েছে, এগুলো হলো; ডেভেলপিং এইট (ডি-৮), এশিয়া-প্যাসিফিক ট্রেড এগ্রিমেন্ট (এপিটিএ) এবং সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া (সাফটা)। 

Related Topics

টপ নিউজ

আরসিইপি / মুক্ত বাণিজ্য জোট / বাংলাদেশ / রিজিওনাল কম্প্রেহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অলঙ্করণ: টিবিএস
    ৫০ হাজার ডলারের মেশিনারি চালানের মাধ্যমে বেপজা অর্থনৈতিক অঞ্চল-২-এর রপ্তানি শুরু
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    দ্রুততম সময়ে মিলবে মার্কিন তুলা, নভেম্বরে খুলছে প্রথম বেসরকারি ওয়্যারহাউজ
  • কোলাজ: টিবিএস
    ‘গৃহযুদ্ধ লাগার আগেই সন্তানের বাহিনী চাই’—সাবেক প্রেমিকাকে বলেছিলেন ইলন মাস্ক
  • ছবি: বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পেইজ
    হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত: আইএসপিআর
  • ফাইল ছবি: সংগৃহীত
    মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি চেয়ে মালিক সমিতির আবেদন, সাড়া দিলেন না হাইকোর্ট
  • ছবি: সংগৃহীত
    রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

Related News

  • ঋণ নেওয়ার খরচ কমছে, তবু মিলছে না ঋণগ্রহীতা
  • সেপ্টেম্বর-ডিসেম্বর সময়ে বাংলাদেশে জ্বালানি তেল সরবরাহের প্রস্তাব ট্রাফিগুরা ও ভিটলের
  • টোটাল এনার্জিস থেকে ১৮ কার্গো এলএনজি কিনবে সরকার, মন্ত্রিসভা কমিটিতে অনুমোদন
  • দ্রুততম সময়ে মিলবে মার্কিন তুলা, নভেম্বরে খুলছে প্রথম বেসরকারি ওয়্যারহাউজ
  • বিএমইউতে লিভার ও থাইরয়েড ক্যান্সার নির্ণয়ক মেশিন উদ্বোধন

Most Read

1
অলঙ্করণ: টিবিএস
অর্থনীতি

৫০ হাজার ডলারের মেশিনারি চালানের মাধ্যমে বেপজা অর্থনৈতিক অঞ্চল-২-এর রপ্তানি শুরু

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

দ্রুততম সময়ে মিলবে মার্কিন তুলা, নভেম্বরে খুলছে প্রথম বেসরকারি ওয়্যারহাউজ

3
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

‘গৃহযুদ্ধ লাগার আগেই সন্তানের বাহিনী চাই’—সাবেক প্রেমিকাকে বলেছিলেন ইলন মাস্ক

4
ছবি: বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পেইজ
বাংলাদেশ

হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত: আইএসপিআর

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি চেয়ে মালিক সমিতির আবেদন, সাড়া দিলেন না হাইকোর্ট

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net