Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 19, 2026
গবেষণাগারে তৈরি মাংস ব্যবহারের অনুমতি দিল সিঙ্গাপুর

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
02 December, 2020, 05:25 pm
Last modified: 02 December, 2020, 08:39 pm

Related News

  • জঙ্গি সম্পৃক্ততার সন্দেহে সিঙ্গাপুর ফেরত দুই প্রবাসী ৩ দিনের রিমান্ডে
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের 'স্যাটস'
  • বাংলাদেশের এইচএসসি শিক্ষার্থীদের মান সিঙ্গাপুরের ষষ্ঠ শ্রেণির সঙ্গে তুলনা করা হয়: ববি হাজ্জাজ
  • বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা
  • সিঙ্গাপুরের হাসপাতালে মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

গবেষণাগারে তৈরি মাংস ব্যবহারের অনুমতি দিল সিঙ্গাপুর

উৎপাদক প্রতিষ্ঠানের দাবি, এই প্রথম কোনো দেশের নিয়ামক সংস্থা প্রাণীদের হত্যা না করে উৎপাদন করা ক্লিন মিট ব্যবহারের সবুজ সংকেত দিল। 
টিবিএস ডেস্ক
02 December, 2020, 05:25 pm
Last modified: 02 December, 2020, 08:39 pm
সংগৃহীত ছবি

স্থানীয় নয়া-উদ্যোগ ইট জাস্ট'কে গবেষণাগারে তৈরি মুরগির মাংস বিক্রির অনুমতি দিয়েছে সিঙ্গাপুর। দূষণ ও প্রাণী নির্মমতা মুক্ত এই মাংসকে বলা হচ্ছে তথাকথিত ক্লিন মিট। উৎপাদক প্রতিষ্ঠানের দাবি, এই প্রথম কোনো দেশের নিয়ামক সংস্থা প্রাণীদের হত্যা না করে উৎপাদন করা ক্লিন মিট ব্যবহারের সবুজ সংকেত দিল। 

সিঙ্গাপুরসহ উন্নত বিশ্বে ভোক্তাদের স্বাস্থ্য সচেতনতা, প্রাণী কল্যাণের আগ্রহ ও পরিবেশ সুরক্ষার উদ্বেগে বেড়েছে প্রচলিত মাংসের বিপরীত উপায়ের চাহিদা। একারণে, উদ্ভিজ্জ উৎস থেকে তৈরি মাংস বিয়ন্ড মিট ইঙ্ক ও ইম্পসিবল ফুডস নামক দুই প্রতিষ্ঠানের উদ্যোগে জনপ্রিয় হয়ে ওঠে। দখল করতে থাকে সুপারমার্কেটে পণ্যের তাক আর রেস্তোরাঁর খাদ্য তালিকা। 

বার্কলেইজ-এর মতে আগামী দশকে বিকল্প মাংসের বাজার হবে ১৪০ কোটি ডলারে বা ১ লাখ ৪০ হাজার কোটি ডলারের প্রচলিত মাংস শিল্পের ১০ শতাংশ এর দখলে যাবে। 

তবে প্রাণী কোষ অংশ থেকে গবেষণাগারে কৃত্রিমভাবে তৈরি মাংসকেই বলা হয় কালচারড বা ক্লিন মিট। বেশি খরচের কারণে এই উদ্যোগ এখনও প্রাথমিক পর্যায়ে।

আজ বুধবার (২ ডিসেম্বর) ইট জাস্ট জানায়, প্রাণী কোষ থেকে উৎপাদিত এই মাংসকে মানুষের খাওয়ার জন্য নিরাপদ হিসাবে প্রথম নিয়ামক সংস্থার অনুমতি মেলায়, আগামীতে তারা সিঙ্গাপুরে ছোট আকারে পণ্যটির বাজারজাতকরণের লক্ষ্য নিচ্ছে।  

ইতোপূর্বে, জানানো হয় নাগেট হিসাবেই তারা এই কৃত্রিম মুরগির মাংস বিক্রি করবে। তবে প্যাকেটপ্রতি দামটা বেশ চড়া, প্রায় ৫০ মার্কিন ডলার। 

তবে জাস্ট ইটের সহ-প্রতিষ্ঠাতা জশ টেট্রিক জানান, আগের চাইতে খরচ অনেক কমেছে এবং বর্তমানে এর মূল্য প্রচলিত প্রিমিয়াম চিকেনের মূল্যে রেস্তোরাঁ পর্যায়ে খুব শিগগির প্রথম বাজারজাত করা হবে। এসময় অবশ্য তিনি নির্দিষ্ট মূল্য ও তারিখ উল্লেখ করতে রাজি হননি।   
 
বিশ্বব্যাপী এখন প্রায় দুই ডজনের বেশি প্রতিষ্ঠান গবেষণাগারে তৈরি মাছ, গরু এবং মুরগির মাংস তৈরির পরীক্ষা চালাচ্ছে। তাদের আশা এর মাধ্যমে প্রচলিত মাংসের বাজারকে একসময় প্রতিস্থাপন করা যাবে।  

  • সূত্র: বিবিসি 
     
Related Topics

টপ নিউজ

কৃত্রিম মাংস / সিঙ্গাপুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান
  • আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
    আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
  • ছবি: সংগৃহীত
    এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’
  • দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
    দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
  • মিয়ানমারের মংডুর একটি সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্প এবং সীমান্ত বেড়া। ছবি: রয়টার্স
    মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করবে বাংলাদেশ: নিক্কেই এশিয়া
  • ফাইল ছবি/রয়টার্স
    দুই দলের কেউই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে চায় না, সবাই-ই ফাইনাল খেলতে চায়: ইংল্যান্ড কোচ

Related News

  • জঙ্গি সম্পৃক্ততার সন্দেহে সিঙ্গাপুর ফেরত দুই প্রবাসী ৩ দিনের রিমান্ডে
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের 'স্যাটস'
  • বাংলাদেশের এইচএসসি শিক্ষার্থীদের মান সিঙ্গাপুরের ষষ্ঠ শ্রেণির সঙ্গে তুলনা করা হয়: ববি হাজ্জাজ
  • বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা
  • সিঙ্গাপুরের হাসপাতালে মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

Most Read

1
ছবি: সংগৃহীত
বিনোদন

'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান

2
আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
অর্থনীতি

আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’

4
দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

5
মিয়ানমারের মংডুর একটি সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্প এবং সীমান্ত বেড়া। ছবি: রয়টার্স
বাংলাদেশ

মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করবে বাংলাদেশ: নিক্কেই এশিয়া

6
ফাইল ছবি/রয়টার্স
খেলা

দুই দলের কেউই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে চায় না, সবাই-ই ফাইনাল খেলতে চায়: ইংল্যান্ড কোচ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net