Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 30, 2026
ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতে মার্কিন যুদ্ধজাহাজের আদলে স্থাপনা বানাল চীন 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
09 November, 2021, 03:40 pm
Last modified: 09 November, 2021, 03:47 pm

Related News

  • দক্ষিণ চীন সাগরে আমেরিকা ও চীনের একে অন্যকে ঘেরাওয়ের চেষ্টা
  • চীনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ইন্টেলের সিইও’র পদত্যাগ চান ট্রাম্প
  • দক্ষিণ চীন সাগর বেইজিং দাবি করুক, যুদ্ধের দরকার নেই: মাহাথির
  • আমেরিকার নতুন নিষেধাজ্ঞায় চিপ তৈরির উপকরণের রপ্তানি সীমিত করবে চীন
  • বৈরী সব বিষয় নিয়ে চীনে ব্লিঙ্কেন, শি’র সঙ্গে সাক্ষাৎ হবে কি?

ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতে মার্কিন যুদ্ধজাহাজের আদলে স্থাপনা বানাল চীন 

যুক্তরাষ্ট্রের ধারণা, চলতি বছরের শুরুতে শব্দের চেয়ে পাঁচ গুণ বেশি গতিতে উড়তে পারে এমন এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে চীন।
টিবিএস ডেস্ক
09 November, 2021, 03:40 pm
Last modified: 09 November, 2021, 03:47 pm
স্যাটেলাইটে তোলা ছবিতে মার্কিন সামরিক বিমানবাহী রণতরীর আদলে তৈরি কাঠামো; ছবি- বিবিসি

দেশের উত্তর-পশ্চিম জিনজিয়াং অঞ্চলের একটি মরুভূমিতে মার্কিন যুদ্ধজাহাজের আদলে স্থাপনা তৈরি করেছে চীন। গত রোববার স্যাটেলাইটে তোলা ছবিতে দেখা গেছে সেইসব স্থাপনা।

মার্কিন মহাকাশ প্রযুক্তি কোম্পানি ম্যাক্সারের তোলা ছবিগুলোর একটিতে দেখা যায়, মরুভূমির রেলপথের ওপর বসানো হয়েছে মার্কিন সামরিক বিমানবাহী রণতরীর আদলে তৈরি কিছু কাঠামো।

মার্কিন নৌবাহিনীর বিশেষ সাইট 'ইউএসএনআই নিউজ' বলছে, 'কাঠামোগুলোকে সামরিক লক্ষ্যবস্তু বলে মনে হচ্ছে।'

মার্কিন বিশ্লেষকদের ধারণা, ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিশানা হিসেবে ব্যবহারের জন্য চীন, মার্কিন যুদ্ধজাহাজের আকৃতি দিয়ে বানিয়েছে এইসব কাঠামো।

বেইজিং অনেক বছর ধরেই জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি ও পরীক্ষা চালিয়ে আসছে।

সাম্প্রতিক মাসগুলোতে দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বেড়ে যাওয়ায় চীন তার সামরিক ও পারমাণবিক শক্তি দ্রুত সম্প্রসারণ করছে বলে সতর্কও করেছে যুক্তরাষ্ট্র।

রোববার ইউএসএনআই নিউজ জানায়, তাকলামাকান মরুভূমিতে একটি বিমানবাহী রণতরী ও দুটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ারের মডেল বানানো হয়েছে। সেইসঙ্গে ৬ মিটার চওড়া একটি রেল স্থাপনার ওপর বসানো রয়েছে জাহাজ আকৃতির একটি নিশানা। স্যাটেলাইটের ছবিতে ধরা পড়েছে এইসব কাঠামো।

বিশেষ সাইট ইউএসএনআই-এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, "চীন মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজের ওপর জোর দিয়ে জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টা করছে।"

সম্প্রতি চীনের ক্রমবর্ধমান সামরিক ক্ষমতা মার্কিনীদের বিশেষ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের ধারণা, চলতি বছরের শুরুতে শব্দের চেয়ে পাঁচ গুণ বেশি গতিতে উড়তে পারে এমন এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে চীন। তবে বেইজিং এমন ধারণাকে অস্বীকার করে জানায়, এটি তাদের নিয়মিত মহাকাশযান পরীক্ষা ছিল।

বিতর্কিত দক্ষিণ চীন সাগরে মার্কিন নৌবাহিনী নিয়মিতভাবে সামরিক টহল দিয়ে থাকে; যুক্তরাষ্ট্রের দাবি এটি তাদের 'রুটিন মিশন'। অন্যদিকে, চীন ওই অঞ্চলের বেশিরভাগ অংশের দাবিদার। তবে, পার্শ্ববর্তী দেশগুলো ও মার্কিন যুক্তরাষ্ট্র চীনের দাবির সঙ্গে একমত নয়। ফলে চীনা সীমান্তবর্তী অপেক্ষাকৃত কম শক্তিশালী ও মার্কিন মিত্ররাষ্ট্রগুলোর সুরক্ষার খাতিরে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু যুক্তরাষ্ট্রের এই প্রতিশ্রুতিতে ক্ষুব্ধ হয় চীন।

ওই অঞ্চলের প্রধান শিপিং রুট দক্ষিণ চীন সাগর দিয়ে বছরে ৩ ট্রিলিয়ন (২.২ ট্রিলিয়ন ইউরো) ডলার মূল্যের বাণিজ্য সম্পন্ন হয়।

এ কারণের দক্ষিণ চীন সাগরে নিজেদের সার্বভৌমত্বের দাবিতে ফিলিপাইন, ব্রুনাই, মালয়েশিয়া, তাইওয়ান ও ভিয়েতনামের সঙ্গে কয়েক দশক ধরেই দ্বন্দ্ব চলছে চীনের। তবে এই দ্বন্দ্বে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সংশ্লিষ্টতা উত্তেজনাকে ক্রমাগত বাড়িয়ে তুলছে।

  • সূত্র- বিবিসি ও রয়টার্স 

 
 
 

Related Topics

টপ নিউজ

দক্ষিণ চীন সাগর / যুক্তরাষ্ট্র ও চীন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশ বিমানে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ
  • ছবি: টিবিএস
    আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ
  • ছবি: সংগৃহীত
    চাকরি হারালেন পুলিশের আরো ‍দুই কর্মকর্তা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ইসলামিক ক্রেডিট কার্ডের গাইডলাইন: মদ, জুয়াসহ নিষিদ্ধ খাতে লেনদেন করা যাবে না  
  • ব্রাউনফিশ স্টুডিওতে হামলা-ভাঙচুরের দৃশ্য। ছবি: সংগৃহীত
    নিউ গিনি প্রপার্টিজে হামলার পর বন্ধ ব্রাউনফিশ স্টুডিও, নির্মাণশ্রমিকদের টাকা-ফোন লুট

Related News

  • দক্ষিণ চীন সাগরে আমেরিকা ও চীনের একে অন্যকে ঘেরাওয়ের চেষ্টা
  • চীনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ইন্টেলের সিইও’র পদত্যাগ চান ট্রাম্প
  • দক্ষিণ চীন সাগর বেইজিং দাবি করুক, যুদ্ধের দরকার নেই: মাহাথির
  • আমেরিকার নতুন নিষেধাজ্ঞায় চিপ তৈরির উপকরণের রপ্তানি সীমিত করবে চীন
  • বৈরী সব বিষয় নিয়ে চীনে ব্লিঙ্কেন, শি’র সঙ্গে সাক্ষাৎ হবে কি?

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশ বিমানে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চাকরি হারালেন পুলিশের আরো ‍দুই কর্মকর্তা

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

ইসলামিক ক্রেডিট কার্ডের গাইডলাইন: মদ, জুয়াসহ নিষিদ্ধ খাতে লেনদেন করা যাবে না  

6
ব্রাউনফিশ স্টুডিওতে হামলা-ভাঙচুরের দৃশ্য। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিউ গিনি প্রপার্টিজে হামলার পর বন্ধ ব্রাউনফিশ স্টুডিও, নির্মাণশ্রমিকদের টাকা-ফোন লুট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net