Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 09, 2026
কাবুল বিমানবন্দরের হামলাকারীদের খুঁজে বের করবই: বাইডেন

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
27 August, 2021, 09:25 am
Last modified: 27 August, 2021, 03:54 pm

Related News

  • ইরানে বোমা হামলায় প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা আব্বাস কিয়ারোস্তামির বাড়ি ক্ষতিগ্রস্ত
  • কাবুল, কান্দাহারে পাকিস্তানের বিমান হামলার পর আলোচনায় বসতে চায় তালেবান
  • চীনা নৃত্যদলের অনুষ্ঠান নিয়ে বিপত্তি, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বাসভবন 'বোমা মেরে উড়িয়ে' দেওয়ার হুমকি
  • ২০২৫ সালে কয়টি দেশে বোমা হামলা চালিয়েছেন ট্রাম্প?
  • খুলনায় বিএনপি নেতার অফিসে গুলি ও বোমা হামলা; এক শিক্ষকের মৃত্যু, আহত ৩

কাবুল বিমানবন্দরের হামলাকারীদের খুঁজে বের করবই: বাইডেন

ইতোমধ্যে পেন্টাগনকে তাদেরকে পালটা আক্রমণের পরিকল্পনার ছক কষার নির্দেশ দিয়েছেন বলে জানান মার্কিন প্রেসিডেন্ট।
টিবিএস ডেস্ক
27 August, 2021, 09:25 am
Last modified: 27 August, 2021, 03:54 pm

আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে জোড়া বিস্ফোরণের জন্য দায়ীদের খুঁজে বের করার প্রত্যয় ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

ইতিমধ্যে পেন্টাগনকে তাদেরকে পালটা আক্রমণের পরিকল্পনার ছক কষার নির্দেশ দিয়েছেন বলে জানান বাইডেন।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) সন্ধ্যায় বিমানবন্দরের অন্যতম প্রধান প্রবেশপথ অ্যাবি গেটের বিস্ফোরণে ১৩ মার্কিন সৈন্যসহ ৬০ জনের মৃত্যুর ঘটনার কয়েক ঘণ্টা পর হোয়াইট হাউজে ব্রিফিংকালে বাইডেন এ কথা বলেন। 

ভয়াবহ এ বোমা হামলার দায় স্বীকার করেছে সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) খোরাসান প্রদেশ শাখা।

হোয়াইট হাউসের বক্তব্যে বাইডেন বলেন, "আমরা তোমাদের ক্ষমা করব না। আর এই হামলার কথা আমরা ভুলবও না। আমরা তোমাদের খুঁজে বের করবোই এবং তোমাদের এর মূল্য দিতে হবে"।

কাবুল থেকে মানুষকে সরিয়ে আনার মার্কিন অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন।

"দুষ্কৃতকারীরা আমাদের থামাতে পারবে না। আমরা আমাদের অভিযান চালিয়ে যাব"।

উল্লেখ্য, তালেবানরা কাবুলের দখলের নেওয়ার পর কারাগারে বন্দি থাকা সকলকেই মুক্ত করে দেয়। মুক্তিপ্রাপ্তদের তালিকায় রয়েছে ইসলামিক স্টেট-খোরাসান জঙ্গি গোষ্ঠীর বহু সদস্য। আফগানিস্তানের জেল থেকে এভাবে নির্বিচারে জঙ্গিদের মুক্তি দেওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। যা নিয়ে অস্বস্তিতে রয়েছে সরকার গঠনের চেষ্টায় থাকা তালেবানও। এদিকে মুক্তি পাওয়ার পর থেকে এই জঙ্গি গোষ্ঠী মার্কিন সেনাবাহিনীর উপর হামলা চালানোর পরিকল্পনা করছিল। একথা উল্লেখ করেছেন বাইডেন।

এদিকে কাবুল বিমানবন্দরে জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের প্রধান অ্যান্তনিও গুতেরেস। হামলার প্রেক্ষিতে গুতেরেস বলেন, এই ঘটনায় প্রমাণিত আফগানিস্তান কতখানি অস্থির অবস্থায় রয়েছে। পাশাপাশি ভারত, ব্রিটেন, ফ্রান্স, ইউরোপীয় ইউনিয়নও এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে।

  • সূত্র- রয়টার্স ও হিন্দুস্তান টাইমস 

Related Topics

টপ নিউজ

কাবুল বিমানবন্দর / বোমা হামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ঢাকার অপরাধ জগতের নতুন আতঙ্ক—‘পেন গান’
  • হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম
  • বুধবার লেবাননের বৈরুতে বিভিন্ন স্থানে একযোগে ইসরায়েলি হামলার পর ধোঁয়া উড়তে দেখা যায়। জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। ছবি: হুসসাম শবারো/আনাদোলু
    লেবাননকে অন্তর্ভুক্ত না করলে যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে: হিজবুল্লাহ; লেবানন যুদ্ধবিরতি চুক্তির অন্তর্ভুক্ত নয়: ট্রাম্প
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    ৯ থেকে ১৩ এপ্রিল ইন্টারনেটে ধীরগতি হতে পারে: বিএসসিপিএলসি
  • ফাইল ছবি: সংগৃহীত
    যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি পার হতে নোঙর তুলেছে বাংলাদেশি জাহাজ
  • ছবি: টিবিএস
    আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’

Related News

  • ইরানে বোমা হামলায় প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা আব্বাস কিয়ারোস্তামির বাড়ি ক্ষতিগ্রস্ত
  • কাবুল, কান্দাহারে পাকিস্তানের বিমান হামলার পর আলোচনায় বসতে চায় তালেবান
  • চীনা নৃত্যদলের অনুষ্ঠান নিয়ে বিপত্তি, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বাসভবন 'বোমা মেরে উড়িয়ে' দেওয়ার হুমকি
  • ২০২৫ সালে কয়টি দেশে বোমা হামলা চালিয়েছেন ট্রাম্প?
  • খুলনায় বিএনপি নেতার অফিসে গুলি ও বোমা হামলা; এক শিক্ষকের মৃত্যু, আহত ৩

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকার অপরাধ জগতের নতুন আতঙ্ক—‘পেন গান’

2
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম

3
বুধবার লেবাননের বৈরুতে বিভিন্ন স্থানে একযোগে ইসরায়েলি হামলার পর ধোঁয়া উড়তে দেখা যায়। জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। ছবি: হুসসাম শবারো/আনাদোলু
আন্তর্জাতিক

লেবাননকে অন্তর্ভুক্ত না করলে যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে: হিজবুল্লাহ; লেবানন যুদ্ধবিরতি চুক্তির অন্তর্ভুক্ত নয়: ট্রাম্প

4
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

৯ থেকে ১৩ এপ্রিল ইন্টারনেটে ধীরগতি হতে পারে: বিএসসিপিএলসি

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি পার হতে নোঙর তুলেছে বাংলাদেশি জাহাজ

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net